আসন্ন আইপিএলে দেখা যেতে পারে জো রুটকে, মিনি নিলামে নাম নথিভুক্ত করতে চলেছেন তিনি

Joe Root
Joe Root. (Photo Source: Twitter/ECB)

এতদিন তাদের দেখা না গেলেও, আসন্ন আইপিএলেই কী দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে এবারই কী আইপিএলের মঞ্চে ফ্যাব ফোরের সকলকে দেখা যেতে চলেছে। সবকিছু ঠিকঠাক চললে তেমনটা হওয়ার সম্ভাবনাই এবার বেশী। ২০২৩ সালের আইপিএলের জন্য নাম নথিভুক্ত করতে চলেছেন জো রুট। এখনও পর্যন্ত খুব একটা বেশীবার জো রুটকে আইপিএলের মঞ্চে দেখা যায়নি। শোনাযাচ্ছে আসন্ন আইপিএলের জন্য নিলামে নাম নথিভুক্ত করতে চলেছেন জো রুট।

দীর্ঘদিন ধরেই ব্যাটে রানের খরা চলছিল ব্রিটিশ তারকা ব্যাটার জো রুটের। গত মরসুমে অ্যাসেজ হারের পরি ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তাঁর জায়গাতেই ইংল্যান্ডের েটেস্ট দলের অধিনায়ক হয়েছেন বেন স্টোকস। আর তাতেই সাফল্।ের রাস্তায় এগোনো শুরু করেছে ইংল্যান্ড। সেইসঙ্গেই ফর্মে ফিরেছেন জো রুটও। টেস্টে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। এবার সেই জো রুটই নিজেকে টি টোয়েন্টির জন্য প্রস্তুত করতে চাইছেন।

এখনও পর্যন্ত আইপিএলে একটিও ম্যাচ খেলেননি জো রুট

দেশের হয়ে খেলার জন্য এতদিন আইপিএঅলের মঞ্চে দেখা যায়নি তাঁকে। কিন্তু নেতৃত্বের দায়িত্ব ছাড়ার পর েখন তিনি অনেকটাই হাল্কা। আর সেই কারণেই আসন্ন আইপিএলের জন্য মিনি নিলামে নিজের নাম নথিভুক্ত করতে চলেছেন এই তারকা ক্রিকেটার। আগামী ৩ নভেম্ব কোচিতে হতে চলেছে আসন্ন আইপিএলের জন্য মিনি নিলামের আসর। সেখানেই এবার জো রুটের দিকে যে সকলের নজর থাকবে তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে জো রুট নিজেই জানিয়েছেন, “আইপিএলের নিবামে এবার আমি যেতে চলেছি। কারণ সেই টি টোয়েন্টি প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য আমি মুখিয়ে রয়েছি। এমন একটি প্রতিযোগিতার ম্যাচে অংশগ্রহন করতে পারাটা আমার কাছে অন্যতম প্রাপ্তি। আমারপ কম ম্যাচ খেলা কিন্তু সবহ ফর্ম্যাট না খেলার জন্য সেখান থেকে অবসর নেওয়ার এখনই কোনওরকম ভাবনা নেই”।

দেশের জার্সিতেই দীরেঘদিন জো রুট টি টোয়েন্টি ম্যাচ খেলেননি। ২০১৯ সালে শেষবার জো রুটকে ইংল্যান্ডের হয়ে টি টোয়েন্টি ম্যাচ খেলতে দেখা গিয়েছিল। এরপর থেকে বেশীরভাগ সময়ই টেস্টের মঞ্চেই দেখা গিয়েছে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ককে। কিন্তু রুট যে আবারও সব ধরণের ফর্ম্যাটে খেলার জন্য ফিরতে চাইছে, তা এবার একেবারে স্পষ্ট। এবারের আইপিএলের মিনি নিলামে নিজের নাম নথিভুক্ত করতে চলেছেন জো রুট। প্রাক্তন ব্রিটিশ অধিনায়কের আইপিএলের মঞ্চে অভিষেক হয় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp