আরসিবির আইপিএল না জেতার জন্য নিজের সঙ্গে আরও দুই তারকাকে দায়ী করলেন গেইল

গেইল বলেছেন যাবতীয় লাইমলাইট থাকত তিন তারকার উপর

Chris Gayle and AB de Villiers
Chris Gayle and AB de Villiers. (Photo Source: Twitter)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন বিস্ফোরক হিটার ক্রিস গেইল ফ্র্যাঞ্চাইজির শিরোপার খরার উপর আলোকপাত করেছেন। একটি সাক্ষাৎকারে তিনি যে বিবৃতি দিয়েছেন তা নিয়ে বড় বিতর্ক দানা বাঁধতে পারে। বছরের পর বছর ধরে আরসিবি তারকাসমৃদ্ধ দল খেলালেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হওয়ার পর থেকে দলটি একবারও শিরোপা জিততে পারেনি।

জিওসিনেমা-র একটি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে গেইল তাঁর প্রাক্তন ফ্র্যাঞ্চাইজির শিরোপা জয়ের অক্ষমতার বিষয়ে বেশ কয়েকটি আকর্ষণীয় মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে স্কোয়াডের বেশীর ভাগ খেলোয়াড় ফ্র্যাঞ্চাজিকে আপন করে নিতে পারেননি। গেইল আরও যোগ করেছেন যে বেশ কিছু খেলোয়াড়ের মনে হত এই স্কোয়াডের গরিষ্ঠ অংশের থেকে তাঁরা বিচ্ছিন্ন।

“কখনও কখনও, প্রধান খেলোয়াড়দের মধ্যে একজন হিসেবে, ফ্র্যাঞ্চাইজির অন্যতম প্রধান ব্যক্তি হওয়ার কারণে আমি সবসময় আমার জোনে থাকতাম। আরসিবি দৃষ্টিকোণ সম্পর্কে আমি যা বুঝি তা হল যে অনেক খেলোয়াড় নিজেকে বিচ্ছিন্ন মনে করত। অনেক খেলোয়াড়ই মনে করত যে তারা এই ফ্র্যাঞ্চাইজির একটি অংশ নয়,” গেইল জিওসিনেমা-তে বলেছেন।

অনেক খেলোয়াড় মানসিকভাবে দলের সঙ্গে জড়িত ছিল না: ক্রিস গেইল

গেইল তাঁর পরবর্তী মন্তব্যে আরও বিস্ফোরক হয়ে উঠেছেন। তিনি বলেছেন সামগ্রিক উন্নতির পরিবর্তে শুধুমাত্র ‘তিনজন খেলোয়াড়’ই বেশি লাইমলাইট অর্জন করেছেন। গেইলের পাশাপাশি বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের উপরেই যাবতীয় মনোযোগ দেওয়া হত বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার। স্কোয়াডে শেন ওয়াটসন, যুবরাজ সিংয়ের মতো তারকাদের উপস্থিতি থাকলেও, দল সব সময়ই উপরোক্ত তিনজনের উপরই নির্ভরশীল ছিল।

“মাত্র তিন জন খেলোয়াড় সবার মনোযোগ আকর্ষণ করছিল – আমি, বিরাট ও এবি। অনেক খেলোয়াড় মানসিকভাবে দলের সঙ্গে জড়িত ছিল না। তাই একটি শিরোপা জেতা সব সময়ই চ্যালেঞ্জ ছিল,” তিনি যোগ করেছেন।

https://twitter.com/JioCinema/status/1637340626629918720

 

২০১১-তে আইপিএল মেগা-নিলামে প্রাথমিকভাবে অবিক্রিত থাকার পরে গেইলকে বদলি হিসেবে স্কোয়াডে এনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মরসুমের শুরু থেকে না খেললেও বিস্ফোরক ব্যাটার সেই সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এবং দলের হয়ে যে কটি বছর খেলেছিলেন, সেই সময়ের মধ্যে সমর্থকদের অত্যন্ত কাছের হয়ে উঠেছিলেন গেইল।

close whatsapp