নাইট রাইডার্সের সঠিক প্রথম একাদশ বাছার ব্যর্থতাই ভোগাচ্ছে তাদের, মনে করছেন আকাশ চোপড়া
আপডেট করা - Apr 24, 2022 9:17 pm

আইপিএলে টানা চার ম্যাচে হার কলকাতা নাইট রাইডার্সের। শেষম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কম রানের লক্ষ্য থাকলেও জিততে ব্যর্থ হয়েছেন নাইট রাইডার্স শিবির। আর তা দেখার পরই নাইট রাইডার্স চিম ম্যানেজমেন্টকে একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার আখাশ চোপড়া। তাঁর মতে আইপিএলে আটটা ম্যাচ খেলা হলে গেলেও, এখনও পর্যন্ত দলের সঠিক কম্বিনেশন খুঁজে পেতেই ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স। আর সেজন্যই নাকি একের পর এক হার দেখতে হচ্ছে শ্রেয়স আইয়ারদের।
এবারের আইপিএলের মঞ্চে জয় দিয়ে যাত্রাটা শুরু করেছিল কলকাতার নাইটরা। কিন্তু আইপিএলের মাঝপথ থেকেই যেন ছন্দ পতন। সব মিলিয়ে পাঁচ ম্যাচ হেরে নাইট রাইডার্সের প্লে অফের রাস্তা অনেকটাই কঠিন হয়ে গিয়েছে। গতম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে নামার আগে শ্রেয়স আইয়ারদের প্রথম একাদশ দেখে অনেকেই চমকে উঠেছিলেন। ফর্মে থাকা অ্যারণ ফিঞ্চ এবং প্যাট কামিন্সকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল তারা।
আইপিএলে টানা চার ম্যাচে হেরে পয়েন্ট টেবিলে চার নম্বরে কলকাতা নাইট রাইডার্স
সেই ম্যাচে তিনটি পরিবর্তন করলেও, জয় অবশ্য অধরাই রয়ে গিয়েছিল নাইট রাইডার্সের। গুজরাতের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন নাইট ব্যাটাররা। আর তা দেখার পরই নাইট রাইডার্সের ব্যর্থতার কারণ খোঁজার কাজটা শুরু করে দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে নাইট রাইডার্সের সঠিক দল গঠনের ব্যর্থতার জন্যই নাকি এমন ফলাফলের সম্মুখীন হতে হচ্ছে। এদিকে নজর না দিলে নাইট রাইডার্স যে সমস্যায় পড়বে তা নিয়ে কোনও দ্বিমত নেই।
আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, “কলকাতা নাইট রাইডার্স গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বহু পরিবর্তন করেছিল। যেখানে তাদের দলে অ্যারণ ফিঞ্চের জায়গায় এসেছিল স্যাম বিলিংস। শেলডনের পরিবর্তে দলে এসেছিলেন রিঙ্কু সিং এবং প্যাক কামিন্সের জায়গা আনা হয়েছিল টিম সাউদিকে। কলকাতাকে দেখে মনে হচ্ছে তারা কাকে খেলাবে এবং কাকে খেলাবে না তাই এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারছে না। আটটি ম্যাচের মধ্যে ইতিমধ্যেই চারবার তাদের ওপেনিং জুটি বদলেছে”।
এবারের আইপিএলে প্রতি ম্যাচেই নাইট রাইডার্সের ব্যাটাররা বড় রান পেতে ব্যর্থ হয়েছেন। যেখানে প্রতিটি দলই পাওয়ার প্লেকে পুরোপুরি কাজে লাগিয়েছে, সেখানে কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে বেশী উইকেট হারিয়েছে এবার প্লে অফে। সেইসঙ্গে নাইট রাইডার্সের ওপেনিং জুটি নিয়েও চলেছে বহু পরীক্ষা নীরিক্ষা।
আইপিএলের শুরুর দিকে ওপেনিংয়ে ভেঙ্কটেশ আইয়ার খেলছিল। কিন্তু শেষ তিন ম্যাচে সেই স্ট্র্যাটেজি বদলে দিয়েছে নাইট রাইডার্স। ফিঞ্চ দলে আসার পরই তাঁর সঙ্গে নারিনকে ওপেনিংয়ে দেখা গিয়েছে। শেষ ম্যাচেও গুজরাতের বিরুদ্ধে নারিনের সঙ্গে স্যাম বিলিংসকে দেখা গিয়েছিল। যা নিয়ে ইতিমধ্যেই প্রাক্তন ক্রিকেটাররা মুখ খুলতে শুরু করে দিয়েছেন। এমন পরীক্ষা নীরিক্ষা করতে গিয়ে নাইট রাইডার্সের হাত থেকে সময় চলে যাবে না তো। উঠতে শুরু করেছে প্রশ্ন।