আইপিএলে শূন্য রানের রেকর্ড রোহিত শর্মার, টুইটার জুড়ে রোহিত-ইশানকে নিয়ে হতাশার বহিঃপ্রকাশ

Ishan Kishan
Ishan Kishan (Photo source: IPL/BCCI)

শুধু মুম্বই ইন্ডিয়ান্স নয় আইপিএলের মঞ্চে রোহিত শর্মার সময়টাও একেবারে ভাল যাচ্ছে না। ব্যর্থতা ছাড়া কোনওকিছুই পাচ্ছেন না রোহিত শর্মা। এবারের আইপিএলে সাত নম্বর ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেমেছিলেন তিনি। সেখানে রানের খাতাই খুলতে পারলেন দ্য হিটম্যান। সেইসঙ্গেই কোনও ব্যাটার যে রেকর্ড করতে চায় না রোহিত শর্মাকে সেটাই করতে হল। আইপিএলের মঞ্চে প্রথম ব্যাটার হিসাবে সর্বোচ্চ শূন্য রানে সাজঘরে ফিরতে হল রোহিতকে। আইপিএলের ইতিহাসে ১৪ বার শূন্ রানে আউট হওয়ার লজ্জ্বার রেকর্ড গড়লেন রোহিত শর্মা।

এদিন অবশ্য রোহিত শর্মা একাই নন, শূন্য রানে সাজঘরে ফেরেন ইশান কিষাণও।  এবারের আইপিএলে সবচেয়ে দেমী ক্রিকেটারের তকমা রয়েছে ঝাড়খন্ডের এই তারকা ক্রিকেটারের গায়েই। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ১৫ কোটি টাকা দিয়ে এবার আইপিএলের মঞ্চে নিয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই ব্যর্থ হয়েছেন তারা। মুম্বই ইন্ডিয়ান্সের দুই তারকার এমন পারফরম্যান্স দেখেই অসন্তুষ্ট নেটিজেনরা। দুই তারকার মিলিত দাম ৩০ কোটি টাকা। কিন্তু এদিন ৫ বলেই সাজঘরের দিকে ফিরেছেন তারা।

আইপিএলে সর্বোচ্চ শূন্য করার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা

এমন করুণ অবস্থা দেখেই হতাশ অগুন্তী মুম্বই ইন্ডিয়ান্স ভক্ত। আর তারই বহিঃপ্রকাশ দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। টুইটার এই এক কথাই এখন ঘোরাফেরা করছে। ৩০ কোটির ক্রিকেটাররা ৫ বলেই শেষ। মুকেশ চৌধুরীর বোলুংয়ের কোনও জবাবই এদিন যেন ছিল না রোহিত শর্মা এবং ইশান কিষাণের কাছে। একইসঙ্গে রোহিত শর্মার নেতৃত্ব ছাড়া নিয়েও কথা বলতে শুরু করে দিয়েছেন অনেকে।

এদিন প্রথম ব্যটিংয়ের সুযোগ পায় মুম্বই ইন্ডিয়ান্স।  আইপিএলের মঞ্চে চেন্নাই বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ হল সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। সেখানেই রোহিতের হাত থেকে এদিন বড় শটের প্রত্যাশা করেছিলেন সকলে। কিন্তু সেই রোহিত শর্মাই ব্যাট হাতে ছিলেন চূড়ান্ত ব্যর্থ। মুকেশ চৌধুরীর বোলিংয়ে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তার কয়েক মুহূর্তের মধ্যেই সাজঘরের রাস্তা ধরেন ইশান কিষাণও।
https://twitter.com/Shamsihaidri1/status/1517144916442243082


https://twitter.com/Roshan_Kr_Rai/status/1517143302323154946

মুকেশ চৌধুরীর বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়েন তিনি। তাঁকেও রানের খাতা খুলতে দেননি মুকেশ চৌধুরী। বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন এই তরুণ তারকাও। মুকেশ চৌধুরীর বলে ক্রিজে পড়েও যান তিনি। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব একটা দেরী হয়নি।

close whatsapp