মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার বোলিং না করার কারণ দর্শালেন গুজরাতের সহকারী কোচ

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: IPL/BCCI)

আইপিএলে এবার দুরন্ত ছন্দে রয়েছে গুজরাত টাইটান্স। সবকিছু ঠিকঠাক চললে এবারের াইপিেলে প্রতম হিসাবে তারাি প্লেঅফে নিজেদের জায়গা পাকা করে ফেলবে। যদিও গতম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছে গুজরাত টাইটান্স। সেই ম্যাচ হারের সঙ্গেই নতুন একটা জল্পনা শুরু হয়ে গিয়েছে। হার্দিক পান্ডিয়া কী ফের চোট পেয়েছেন। ম্যাচ শেষে গুজরাত টাইটান্সের সহকারী কোচের উত্তর কিন্তু খুব একটা বেশী স্বস্তি দেবে না  গুজরাত টাইটান্স ভক্তদের। একইসঙ্গে ভারতীয় দলের চিন্তা বাড়ানোর জন্যও কিন্তু তা যথেষ্ট।

শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছিল গুজরাত টাইটান্স। যদিও সেখানে জিততে পারেনি গুজরাত টািটান্লস। সূর্যকুমার যাদবের বিধ্বংসী পারফরকম্যান্সের সামনে কার্যক নাসানাবুদ েহয়েছিল গুজরাত টাইটান্সের বোলিং লাইনআপ। সেখানেই একটিও ওভার হার্দিক পান্ডিয়াকে করতে দেখা যায়নি। সেই চিত্র দেখার পর যে অস্বস্তি বাড়াটাই স্বাভাবিক তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গেই হার্তিকক পান্ডিয়ার চোট নিয়েও শুরু হয়ে ছিল জোর জল্পনা। আর তাতেই ক্রিকেট মবল জুড়ে নতুন জল্পনা আবার তুঙ্গে।

চলতি মরসুমে বল হাতে তিনটি উইকেট তুলে নিয়েছেন হার্দিক পান্ডিয়া

ম্যাচ শেষে  সেই পরিস্থিতি নিয়েই এবার মুখ খুলেছেন গুজরাত টাইটান্সের সহকারী কোচ আশিস কাপুর। কেন হার্দিক পান্ডিয়াকে বোলিং কেরতে দেখা যায়নি সেই কথাই অবশেষে তিনি জানিয়েছেন সকলকে। আরক সেই খবর কিন্তু খুব একটা স্বস্তি দেবে না সকলে। ম্যাচের াগে ফের কোমড়ের সমস্যা শুরু হয়েছিল হার্দিক পান্ডিয়ার। কেংড়ে খানিকটা স্টিফনেস অনুভব করচিলেন তিনি। আর সেজন্যই গুজরাত টািটান্স টিম ্মযানেজমেন্টও তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ ছিল। সেজন্য হার্দিক পান্ডিয়াকে দিয়ে বোলিং না করানোরই সিদ্ধান্ত নিয়েছিল তারা।

এবারের আইপিএসে শুরুটা ভালভাবে করতে না পারলেও ধীিরে ধীরে নিজের ছন্দে ফিরেছিলেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে যেমন রান পাচ্ছিলেন তিনি। তেমনই বল হাতেও কিন্তু হার্দিক পান্ডিয়া সাফল্য পেতে শুরু করেছিলেন।  ইতিমধ্যেই তিনটি উইকেট তুলে নিয়েছেন এই তারকা ক্রিকেটার। কিন্তু মুম্বই ইন্ডি্য়ান্সের বিরুদ্ধেই বোলিং করতে আ,সতে পারেননি তিনি। তাঁর ফের কোমড়ের সমস্যার জেরেই তাঁকে বোলিং না করানোর সিদ্ধান্ত নিয়েছিল গুজরাত টাইটান্স টিম ম্যানেজমেন্ট।

আর এই খবর যে ভারতীয় ক্রিকেট মহলে খানিকটা হলেও চিন্তা বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে এখন সকলে।

close whatsapp