“৩০-৪০ রান কম উঠেছিল” – হেরে টপ অর্ডারকে দুষলেন পাঞ্জাবের অস্থায়ী অধিনায়ক ধাওয়ান

পরের ম্যাচেই চোট সারিয়ে মায়াঙ্কের ফেরার ব্যাপারে আশাবাদী ধাওয়ান

Shikhar Dhawan
Shikhar Dhawan. (Source: IPL/BCCI)

পাঞ্জাব কিংসের অস্থায়ী অধিনায়ক শিখর ধাওয়ান স্বীকার করেছেন যে তাঁর দল পাঞ্জাব কিংস ডিওয়াই পাটিল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তাড়াতাড়ি বেশ কিছু উইকেট হারানোয় শুরুতেই ছন্দ হারিয়েছিল এবং যতো রান তোলা উচিত ছিল তার চেয়ে ৩০-৪০ রান কম করেছে। প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানানোর পর পাঞ্জাব ৮ ওভারে ৬১ রানে চার উইকেট হারায় এবং তারপরে ইনিংসের শেষ ৭ বলে কোন রান যুক্ত না করে ৫ উইকেট হারিয়ে ১৫১ রানে গুটিয়ে যায়।

সানরাইজার্স হায়দ্রাবাদ তিনটি বিভাগেই পাঞ্জাব কিংসকে টেক্কা দিয়ে ৭ উইকেটে জিতে টানা চতুর্থ জয় অর্জন করে এবং পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে আসে। পাওয়ারপ্লে ওভারে অনেক বেশি উইকেট হারানোর অর্থ স্পষ্ট, পাঞ্জাব তাদের নিয়মিত অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের অভাব অনুভব করেছে। অনুশীলনের সময় পায়ের আঙুলে চোট পাওয়ায় বাদ পড়েন তারকা ওপেনার।

বাঁ-হাতি ব্যাটার বলেছেন যে পিচটি ব্যাট করার জন্য একটি ভাল উইকেট ছিল কিন্তু লিয়াম লিভিংস্টোন ছাড়া তাদের ব্যাটাররা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে এবং গুচ্ছাকারে উইকেট হারিয়েছে। “আমার মনে হয়েছে যে আমরা ৩০-৪০ রান কম করেছিলাম। আমরা শুরুতে খুব বেশি উইকেট হারিয়েছি এবং এটি আমাদের ক্ষতি করেছে। একবার আমরা অনেক উইকেট হারিয়ে ফেলার পর খেলাটিকে ইনিংসের শেষ অবধি নিয়ে যেতে পারার ক্ষেত্রে লিভিংস্টোন সত্যিই ভাল খেলেছে। এটি একটি চমৎকার উইকেট ছিল, অতিরিক্ত বাউন্স ছিল,” তিনি যোগ করেছেন।  

নিয়মিত ব্যাটিং বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন ধাওয়ান

ধাওয়ান মায়াঙ্কের ফিটনেস সম্পর্কে একটি আপডেট প্রদান করেছেন এবং বলেছেন যে তিনি আশা করেন মায়াঙ্ক পাঞ্জাবের পরের ম্যাচেই প্রথম একাদশে ফিরে আসতে পারবেন। “মায়াঙ্ক আগরওয়াল এখন অনেক ভালো এবং আশা করি তিনি পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হবেন,” ধাওয়ান ম্যাচের পরবর্তী উপস্থাপনায় বলেছেন।

অভিজ্ঞ ওপেনার বলেছেন যে পাওয়ারপ্লেতে শুরুতে উইকেট হারানোর বিষয়ে আলোচনা হবে কারণ এই মরসুমে বেশ কয়েকবার এমন বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে দলকে। “আমরা আমাদের ব্যাটিং ইউনিটের সাথে কথা বলব এবং এটি প্রায়শই ঘটছে যে আমরা খুব বেশি উইকেট হারিয়ে ফেলছি। তাই আমাদের নিশ্চিত করতে হবে যে ১৩-১৪ ওভার পর্যন্ত আমাদের হাতে যেন উইকেট থাকে,” ধাওয়ান শেষে বলেছেন।

২০শে এপ্রিল বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লিগের সপ্তম ম্যাচ খেলতে নামবে পাঞ্জাব কিংস।

close whatsapp