শিখর ধওয়ান-ময়াঙ্কের হাতে মুম্বই বধ পঞ্জাবের কিংসদের, টানা পাঁচ ম্যাচ হারলেন রোহিত শর্মারা
আপডেট করা - Apr 13, 2022 11:56 pm

শিখর ধওয়ান ও ময়াঙ্ক আগরওয়ালের দুর্ধর্ষ পার্টনারশিপটাই ম্যাচের ভাগ্য এদিন গড়ে দিয়েছিল। এই দুই তারকার হাত ধরেই জয়ের পখটা প্রশস্ত করে ফেলেছিল পঞ্জাব কিংস। তাদের তৈরি করা সেই পথে হেঁটেই পঞ্জাব কিংসকে কাঙ্খিত জয়টা এনে দিেন বোলাররা। যদিও ম্যাচের আসল নায়ক এদিন শিখর ধওয়ান। তাঁর ৫০ বলে ৭০ রানের ইনিংসই পঞ্জাবের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। মুম্বই লড়াইটা চালালেও, পঞ্জাবের বিরুদ্ধে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। আইপিএলে টানা পাঁচ ম্যাচ হারল মুম্বই ইন্ডিয়ান্স। ১২ রানে জিতল পঞ্জাব কিংস।
আইপিএলের মঞ্চে এবারই পঞ্জাব কিংসের অধিনায়ক হয়েছেন ময়াঙ্ক আগরওয়াল। কিন্তু প্রথম ম্যাচ থেকেই তাঁর ব্যাটে কোনও রান ছিল না। যা নিয়ে কথাবার্তাও খুব একটা কম হয়নি। সকলের নজরও ছিল নতুন অধিনায়ক ময়াঙ্ক আগরওয়ালের দিকে। অন্যদিকে শিখর ধওয়ান অবশ্য এবারের আইপিএলের প্রথম থেকেই বেশ ছন্দে রয়েছেন। কিন্তু যোগ্য সঙ্গত না পাওয়াতেই সেভাবে জ্বলে উঠতে পারছিলেন না। এদিন ময়াঙ্ককে সঙ্গে নিয়ে মুম্বইয়ের তারকা বোলারদের বিরুদ্ধে বাইশগজে তান্ডব চালালেন তিনি।
শিখর ধওয়ান ও ময়াঙ্কের পার্টনারশিপে ভর করে মুম্বইকে হারাল পঞ্জাব কিংস
টস জিতে এদিন রোহিত শর্মা এবারের আইপিএলের প্রথা ভাঙতে চাননি। পঞ্জাব কিংসকে প্রথম ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন। আর সেটাই হয়ত সবচেয়ে বড় ভুল হয়ে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের। শুরু থেকেই এদিন দুর্ধর্ষ ছন্দে ছিলেন শিখর ধওয়ান। একইসঙ্গে এবারের আইপিএলে এই ম্যাচ দিয়েই যেন ফর্মও ফিরে পেলেন ময়াঙ্ক আগরওয়াল। শিখর ধওয়ানের সঙ্গে ৯৭ রানের পার্টনারশিপ করে এদিন দলের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন তিনি। আর বাকিটা সামলেছিলেন শিখর ধওয়ান একাই।
Not a Super Over, but we had yet another thriller! 😅🤩 https://t.co/IIc1JXBDdr
— Punjab Kings (@PunjabKingsIPL) April 13, 2022
Punjab Kings return to winning ways! 👏 👏
The Mayank Agarwal-led unit register their third win of the #TATAIPL 2022 as they beat Mumbai Indians by 12 runs. 👍 👍
Scorecard ▶️ https://t.co/emgSkWA94g#TATAIPL | #MIvPBKS pic.twitter.com/fupx2xD2dr
— IndianPremierLeague (@IPL) April 13, 2022
An appreciation tweet for Rahul Chahar who got hit for 29 runs in the first over, but then gave only 15 runs in next three overs. And he bowled most of them against the cricket giants like Pollard and Surya. 👏 #IPL #MIvsPBKS #TATA2022 pic.twitter.com/bCkmMy29SR
— Amit Mishra (@MishiAmit) April 13, 2022
Has to be said. Arshdeep Singh is among the top 3-4 death bowlers in the IPL.
— Harsha Bhogle (@bhogleharsha) April 13, 2022
Not @mipaltan’s day today. They’ll have to wait a bit longer. Well played @PunjabKingsIPL phatte chak te @mayankcricket @SDhawan25 @jiteshsharma_ 💥 What an amazing final over by Odean Smith🔥 #MIvPBKS #IPL2022
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 13, 2022
৩২ বলে ৫২ রান করে এদিন সাজঘরে ফেরেন ময়াঙ্ক আগরওয়াল। যদিও শিখর ধওয়ান আক্রমণাত্মক মেজাজেই ছিলেন। ৫০ বলে ৭০ রানের ঝোরো ইনিংস খেলেন তিনি। তাঁর গোটা ইনিংসটি জুড়ে রয়েছে ৫টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি। গব্বর যখন সাজঘরে ফেরেন তখন পঞ্জাব কিংসের রান ৪ উইকেটে ১৫১। যদিও মুম্বই বোলাররা পঞ্জাবের রানের গতি থামাতে ব্যর্থই হয়েছিল এদিন। ২০ ওভার পর্যন্ত খেলে পঞ্জাব এদিন করে ১৯৮।
Mumbai Indians, the 5 time IPL champions, now 0 from 5 wins in this year's IPL and virtually out.
Sign of a very badly constructed squad that they have repeatedly not picked 4 overseas players in their XI
— Tim Wigmore (@timwig) April 13, 2022
https://twitter.com/wvraman/status/1514305332570652672
Baby AB Dewald Brevis is a atar in thw making great hands, excellent balance, wide range of shots, capacity to dominate bowling.
— Cricketwallah (@cricketwallah) April 13, 2022
5 trophies, 5 coaches, 5 matches, zero points.
High time MI brings in their A game in their remaining matches.
#MIvsPBKS #TATA2022 pic.twitter.com/AOcwawLZUj
— Amit Mishra (@MishiAmit) April 13, 2022
মুম্বই ইন্ডিয়ান্সের খারাপ বোলিংয়ের খেসারত এদিনও দিতে হয় তাদের। পঞ্জাবের রানের পাহাড় টপকাতে তারা ব্যর্থই হয়। যদিও লড়াইটা শেষ পর্যন্ত চালিয়েছিলেন মুম্বইয়ের ব্যাটাররা, কিন্তু ভাগ্য দেবতা এদিনও তাদের সহায় ছিল না। ওপেনিংয়ে আক্রমণাত্মক মেজাজে নামলেও, আবারও সেই ব্যর্থ হয়ে ২৮ রানেই ফিরতে হয় তাঁকে। ইশান কিষাণ ফেরেন ৩ রানে। যদিও এদিন আইপিএলের মঞ্চে প্রথমবার নিজের ছাপ ফেলতে পেরেছেন ডেওয়াল্ড ব্রেভিস। তাঁর হাত ধরে একসময় মুম্বই ইন্ডিয়ান্স বোধহয় জয়ের আশাও করেছিল, কিন্তু ৪৯ রানেই থামতে হয় তাঁকে। ২৫ বলে ৪৯ রানের ইনিংসে রয়েছে ৪টি টার ও ৫টি ছয়।
আইপিএলের মঞ্চে টানা পাঁচ ম্যাচ হেরে লিগ টেবিলে সবার নীচে মুম্বই ইন্ডিয়ান্স
কায়রণ পোলার্ড ফের ব্যর্থ। এরপর অবশ্য মু্ম্বই ইন্ডিয়ান্সকে জেতানোর একটা শেষ চেষ্টা চালিয়েছিলনে সূর্যকুমার যাদব। তাঁর হাত ধে একসময় পরিস্থিতি ছিলে ২ ওভারে ২৮ রান বাকি। কিন্তু কাগিসো রাবাডার বলে বাউন্ডারি লাইনে ক্যাচ হয়ে তিনি সাজঘরে ফেরার সঙ্গেই মুম্বই ইন্ডিয়ান্সের এদিন জয়ের সমস্ত আশা্ও শেষ। ১২ রানে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ জিতে নিল পঞ্জাব কিংস। আর আইপিএলের মঞ্চে পরপর পাঁচ ম্যাচ হেরে ক্রমশই যেন ছিটকে যাওয়ার মুখে রোহিত শর্মারা।