রাজস্থান রয়্যালসে এসে আইপিএল কেরিয়ারের সবচেয়ে সুখী বছর কাটাচ্ছেন অশ্বিন

আইপিএল ২০২২-এ ১১ উইকেট নেওয়ার পাশাপাশি ১৮৩ রান করেছেন অশ্বিন

Ravi Ashwin
Ravi Ashwin. (Photo Source: IPL/BCCI)

অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এ নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর সময় উপভোগ করছেন। ডানহাতি স্পিনার এই বিষয়টির উপর জোর দিয়েছিলেন যে এই বছরের সংস্করণটি আইপিএলে তাঁর সবচেয়ে আনন্দের বছর ছিল এবং বলেছেন যে তিনি আগামী বছরগুলিতে রাজস্থান রয়্যালসের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে চান।

উল্লেখ্য, অশ্বিন আইপিএল ২০২২ মেগা নিলামের সময় আরআর দ্বারা নির্বাচিত হয়েছিলেন এবং এখনও পর্যন্ত দলের হয়ে শালীন পারফররম্যান্স দেখিয়েছেন। তিনি এই মরসুমে ১৪ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন এবং ব্যাট হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। অশ্বিন এবং যুজবেন্দ্র চাহালের স্পিন জুটি আরআরের হয়ে একটি ঘাতক জুটি তৈরী করেছে এবং দলকে বর্তমান সংস্করণে প্লে অফে পৌঁছাতে সাহায্য করেছে।

দলে একটি অভ্যন্তরীণ পরিবেশ বজায় আছে: আর অশ্বিন

“কখনও কখনও আমরা খেলা সম্পর্কে খুব বেশী কথা বলি। আমি আইপিএলের এতগুলো বছর পার করেছি এবং যখনই দলগুলো ভালো করে না, আমরা ক্রমাগত যে কথাটা শুনি তা হল দলে একের পর এক পরিবর্তন করা। কিন্তু আমি মনে করি আমরা (আরআর) বেশ শান্ত একটি অভ্যন্তরীণ পরিবেশ বজায় রেখেছি, যা আমার মনে হয় সাহায্য করেছে,” রয়্যালস দ্বারা পোস্ট করা একটি ভিডিওতে অশ্বিন বলেছেন। 

“নিশ্চয়ই আইপিএলে আমার কেরিয়ারের সবচেয়ে সুখী বছর এটা। আমি এই বছর আমার দক্ষতা এবং চিন্তা প্রক্রিয়াকে একটি ভিন্ন স্তরে নিয়ে যেতে সক্ষম হয়েছি। শুধু জানিই না, দৃঢ়ভাবে বিশ্বাসও করি যে আমরা পারব (দ্বিতীয় শিরোপা জিততে)। এই দলের সবচেয়ে বড় শক্তি হল স্বাধীনতা নিয়ে খেলা, কোনো প্রত্যাশা ছাড়াই খেলা,” তিনি যোগ করেছেন। 

রয়্যালস ২৪শে মে (মঙ্গলবার) কলকাতার ঐতিহ্যমণ্ডিত ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২২-এর কোয়ালিফায়ার ১-এ শক্তিশালী গুজরাত টাইটান্সের (জিটি) মুখোমুখি হবে। নতুন প্রবেশকারীরা সবাইকে অবাক করে দিয়ে ধারাবাহিকভাবে ম্যাচ জিতে শীর্ষ দল হিসেবে লিগ পর্যায় শেষ করেছে। তবে, মঙ্গলবার গুরুত্বপূর্ণ ম্যাচে আবার নতুন করে শুরু করতে হবে দুই দলকেই। টাইটান্সকে হারাতে পারলে ২০০৮-এর পর প্রথমবারের জন্য আইপিএলের ফাইনালে পৌঁছবে রাজস্থান রয়্যালস। 

close whatsapp