হারের হতাশা থাকলেও এখনই ভেঙে পড়ছেননা রবীন্দ্র জাদেজা, প্রত্যাবর্তনের কথা তাঁর মুখে

Chennai Super Kings
Chennai Super Kings. (Photo Source: IPL/BCCI)

আইপিএলে বোধহয় এটাই প্রথমবার। আইপিএল শুরুর প্রথম চার ম্যাচেই হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। এর আগে এই দৃষ্য কখনোই দেখেনি চেন্নাই সুপার কিংস ভক্তরা। কিন্তু ২০২২ সালের আইপিএলে সেটাই দেখতে হল এবার চেন্নাই সুপার কিংসকে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও চুড়ান্ত ব্যর্থ তারা। ম্যাচ শেষে অধিনায়ক রবীন্দ্র জাদেজার গলায় শুধুই আফসোসের সুর। তাদের দল নিয়ে অবশ্য কোনও অসন্তোষ এখনই নেই তাঁর। চেন্নাই ঘুরে দাঁড়াবে বলেই এখনও পর্যন্ত আশাবাদী রবীন্দ্র জাদেজা।

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের যাত্রা শুরর আগেই সকলকে চমকে দিয়েছিল মহেন্দ্র সিং ধোনি। হাত্ই নেতৃত্ব ছাড়া কথা ঘোষণা করেছিলেন তিনি। এরপরই সেই দায়িত্ব তুলে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজার ওপর। এবারের আইপিএলে নতুন অধিনায়ক হিসাবে অভিষেক হয়েছিল রবীন্দ্র জাদেজার। কিন্তু স,েই অভিষেকটা একেবারেই ভাল হয়নি রবীন্দ্র জাদেজার। পরপর ম্যাচ হেরে ক্রমশই আইপিএলের মঞ্চে পিছিয়ে পড়ছে চেন্নাই সুপার কিংস।

শনবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছিল চেন্নাই। হারের হ্যাটট্রিকের পর এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল চেন্নাই সুপার কিংস ্ধিনায়ক থেকে অভিজ্ঞ ক্রিকেটাররা। কিন্তু সেই ম্যাচেও আশানারূপ ফল করতে পারেনি চেন্নাই সুপার কিংস। ব্যাটিংয়ে যেমন চূড়ান্ত ব্যর্থ হয়েছে তারা। তেমনই বোলিংয়েও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তেমন কিছু করে দেখাতে পারেননি ব্রাভোরা। ৮ উইকেটে হায়দরাবাদের কাছে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। আর তাতে চিন্তা বাড়াটাই স্বাভাবিক।

সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে পরপর চার ম্যাচে হারল চেন্নাই সুপার কিংস

যিও চেন্নাইয়ের নতুন অধিনায়ক এখনি সবকিছু শেষ হয়ে গিয়েছে মানতে নারাজ। সামনে চেন্নাইয়ের এখনও বহু ম্যাচ রয়েছে। প্লে অফে যাওয়ার সুযোগও রয়েছে তাদের সামনে। হারের হতাশা থাকলেও, দলের ঘুরে দাঁড়ানোর ব্যপারে এখনও যথেষ্ট আশাবাদী রবীন্দ্র জাদেজা। তারা প্রফেশনার ক্রিকেটার। আরও পরিশ্রম করে সাফল্যের রাস্তাতে হাঁটবেই।

ম্যাচ শেষে রবীন্দ্র জাদেজা জানিয়েছেন, “বোলিংয়ে এদিন আমরা সেরকম পারফরম্যান্স দেখাতে পারিনি।  সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরও ২০ থেকে ২৫ রান বেশী করা উচিত্ ছিল আমাদের। যদিও শেষপর্যন্ত আমরা লড়াইটা চালিয়ে যাওয়ার চেষ্টা করে গিয়েছি। ১৫৫ রান লড়াই করার মতো একটা স্কোর। আমাদের বোলাররা চেষ্টা করলেও পারেনি। আগামীকাল হয়ত আমাদের অফ ডে  রয়েছে। কিন্তু আমাদের নিজেদের পারফরম্যান্সে উন্নতি করতেই হবে। এই সমস্তকিছু নিয়েই দলের সকলের সঙ্গে আলোচনা করতে হবে। আমরা পেশাদার। আরও পরিশ্রম করতে হবে আমাদের। আমার বিশ্বাস শীঘ্রই আমরা জয়ের রাস্তায় ফিরব”।

হারের হতাশা থাকলেও, এখনই হাল ছাড়তে নারাজ রবীন্দ্র জাদেজা

এদিন প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাাদের বোলারদের বিরুদ্ধে এঁটে উঠতে পারেনি চেন্নাই সুপার কিংস ব্যাটাররা। মৌঈন আলি ছাড়া কেউই রান করতে পারেননি। আর বোলাররা তো হায়দরাবাদের দুই উইকেটের বেশী তুলতেই পারেনি।  অভিষেক শর্মার দাপটে ১৪ বল বাকি থাকতেই চেন্নাই সুপার কিংসের বিরু্দ্ধে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এখন  দেখার জাদেজার হাত ধরে কবে চেন্নাই জয়ের রাস্তায়া ফেরে।

close whatsapp