প্রসিদ্ধ কৃষ্ণা শীঘ্রই ভারতের হয়ে তিন ফর্ম্যাটেই খেলবেন, মনে করেন জস বাটলার

Prasidh Krishna
Prasidh Krishna. (Photo Source: IPL/BCCI)

রাজস্থান রয়্যালসে তারা দুজনেই এবার একসঙ্গে খেলছেন। আর প্রসিদ্ধ কৃষ্ণাকে দেখে এবার মুগ্ধ হয়েছেন জস বাটলার। যেভাবে প্রসিদ্ধ কৃষ্ণা তাঁর পারফরম্যান্স প্রর্শন করেছে, শীঘ্রই ভারতীয় দলের হয়ে তিন ফর্ম্যাটের ক্রিকেটেই অভিষেক হবে তাঁর। মনে করছেন জস বাটলার। গতবারের পর এবারও আইপিএলের মঞ্চে শুরুটা দুর্দান্ত ভাবেই করেছেন প্রসিদ্ধ কৃষ্ণা।  আর সেই সমস্ত কিছু দেখেই  প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে এমন মন্তব্য। শীঘ্রই ভারতের হয়ে তাঁকে থিন ফর্ম্যাটের ক্রিকেটেই খেলতে দেখা যাবে বলে মনে করছেন প্রসিদ্ধ।

গতবছরের ২৩ মার্চ ভারতের হয়ে  আন্তর্জাতিক মঞ্চে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণার। ইংল্যান্ড সফরের সময়ই তাঁকে ভারতের একদিনের দলে সুযোগ দওয়া হয়েছিল। আর প্রথম দর্শনে খুব একটা খারাপ পারফরম্যান্স দেখাননি তিনি। যদিও এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টি ও টেস্ট ফর্ম্যাটে অভিষেক হয়নি তাঁর। যদিও ইংল্যান্ডের তারকা ব্যাটার জস বাটলার মনে করেন সেই দিন আর বেশীদূরে নেই। শীঘ্রই ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণাকে সব ফর্ম্যাটে খেলতে দেখলে পাওয়া যাবে। নাইট রাইডার্সের হয়ে দুর্ধন্ত পারফরম্যান্স প্রদর্শন করেই ভারতের একদিনের দলে নিজের সুযোগ করে নিয়েছিলেন তিনি।

প্রসিদ্ধ কৃষ্ণার ভারতের হয়ে তিন ফর্ম্যাটে খেলার দিন বেশীদূর নয় বলে মনে করেন জস বাটলার

এই প্রসঙ্গে জস বাটলার জানিয়েছেন, “নেটে তাঁর বলে যেমন গতি রয়েছে, তেমনই দক্ষতার পরিচয় দিয়েছেন এই তরুণ বোলার। ভারতের হয়ে সব ধরণের ফর্ম্যাটে তাঁর খেলার সমস্তধরণের প্রতিভা রয়েছে বলেই আমি মনে করি। ভারতের হয়ে লাল বলের ক্রিকেটেও তাঁকে খেলতে দেখতে পাব খুব তাড়াতাড়ি”।

একইসঙ্গে আইপিএলের পরবর্তী ম্যাচ নিয়েও নিজের কথা জানিয়েছেন জস বাটলার। গত ম্যাচেই শতরান করে ম্যাচের সেরার উপহার জিতে নিয়েছিলেন জস বাটলার। রাজস্থানের পরবর্তী ম্যাচে নামার আগে অবশ্য দলের বোলিং পারফরম্যান্স নিয়েই বেশী আত্মবিশ্বাসী তিনি।  প্রসিদ্ধ কৃষ্ণা ছাড়াও তাঁর মুখে এবার শোনা গেল যুজবেন্দ্র চাহাল, অশ্বিনদের কথা।

তিনি জানান, “অশ্বিন, চাহাল এবং বোল্টদের অভিজ্ঞতা অত্ন্ত গরুত্বপূর্ণ। তাের মতো তারকাদের পাওয়াটাই একটা বড় ব্যপার। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ একসময় যথেষ্ট ব্যালান্সড ছিল,. সেই সময় আমাদের উইকেট প্রয়োজন ছিল। আর সেই সময় এসেই রবি চন্দ্রন অশ্বিন উইকেট তুলে নিয়েছিলেন এবং চাহাল জোড়া উইকেট পেয়েছিলেন। আমাদের জন্য তারা হলেন সেরা পারফর্মার। কোন সময়ে কী করতে হবে তা খুব ভালভাবেই জানেন”।

close whatsapp