দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়দের ক্রিকেটের সরঞ্জাম চুরির ঘটনা সম্পর্কে একটি বড় আপডেট দিলেন ডেভিড ওয়ার্নার

David Warner
David Warner. (Photo Source: IPL/BCCI and David Warner/Instagram)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে দিল্লি ক্যাপিটালসের (ডিসি) শুরুটা একদমই ভালো হয়নি। তারা তাদের প্ৰথম পাঁচটি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়েছিল। এই মরসুমে প্লেঅফসে যাওয়ার রাস্তা তাদের জন্য খুবই কঠিন হয়ে গেছে। যাইহোক, আইপিএল ২০২৩-এর ২৮ তম ম্যাচে নীতিশ রানার নেতৃত্বাধীন দল কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ৪ উইকেটে পরাজিত করার মাধ্যমে প্ৰথম জয় পেয়েছে ডিসি। এবারের মরসুমে এটি ছিল কেকেআরের চতুর্থ পরাজয়। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা অষ্টম স্থানে রয়েছে।

কিছুদিন আগে একটি খারাপ ঘটনার মুখোমুখি হতে হয় দিল্লি ক্যাপিটালসের কয়েকজন খেলোয়াড়কে। বেঙ্গালুরু থেকে দিল্লি যাওয়ার সময় ডিসির অধিনায়ক ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ এবং আরো বেশ কয়েকজন খেলোয়াড়ের ক্রিকেটের কিছু সরঞ্জাম খুঁজে পাচ্ছিলেন না। এর মধ্যে ছিল ১৬টি ব্যাট, জুতো, থাই প্যাড এবং প্যাড।

এই ঘটনাটি জানার পরে লজিস্টিক কোম্পানি এক্সপ্রেস ফ্রেইট সিস্টেমের চিফ অপারেটিং অফিসার বেঙ্গালুরুতে একটি অভিযোগ দায়ের করেন। প্রায় ১৬ লাখ টাকার সরঞ্জাম চুরি গিয়েছিল।

পুলিশ খুব তাড়াতাড়িই এই সমস্যার সমাধান করে ফেলেছে। ডেভিড ওয়ার্নার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে দোষীদের ধরা পড়ার কথা জানিয়েছেন এবং ফিরে পাওয়া জিনিসগুলির ছবি দিয়েছেন। তিনি পুলিশদের ধন্যবাদও জানিয়েছেন।

ওয়ার্নার তার পোস্টে লিখেছেন, “তারা দোষীদের খুঁজে পেয়েছে। কয়েকটি জিনিস এখনও পাওয়া যায়নি, তবুও ধন্যবাদ।”

কেকেআরের বিরুদ্ধে একটি অসাধারণ ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নার ৪১ বলে ৫৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১১টি চার। ওয়ার্নারকে তার স্ট্রাইক রেটের জন্য অনেক সমালোচনার মুখোমুখি হতে হচ্ছিল, কিন্তু কেকেআরের বিরুদ্ধে ১৩৯.০২ স্ট্রাইক রেটের সাথে ব্যাট করে তিনি সকলের মুখ বন্ধ করে দিয়েছেন। এই ম্যাচে একমাত্র তিনিই অর্ধশতরান করতে সক্ষম হয়েছিলেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন জেসন রয়। তিনি ৫টি চার এবং ১টি ছয় সহ ৩৯ বলে ৪৩ রান করেছিলেন। আন্দ্রে রাসেলও ৩১ বলে অপরাজিত ৩৮ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। তার হাত ধরেই একটি সম্মানজনক স্কোরে পৌঁছেছিল কেকেআর।

২৪শে এপ্রিল, সোমবার, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের পরবর্তী ম্যাচে এডেন মার্করামের নেতৃত্বাধীন দল সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস।

close whatsapp