আইপিএল ২০২২, ম্যাচ ৩: পাঞ্জাব কিংস বনাম রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

ফর্মে থাকা হর্ষল প্যাটেল ফ্যান্টাসি দলের অধিনায়ক হিসেবে ভালো নির্বাচন হতে পারেন

Harshal Patel
Harshal Patel. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

আইপিএল ২০২২-এর ৩য় ম্যাচে পাঞ্জাব কিংস (পিবিকেএস) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) বিরুদ্ধে মুখোমুখি হবে৷ উভয় দলই এই বছর তাদের ট্রফির খরা কাটিয়ে ওঠার লক্ষ্যে রয়েছে৷ পাঞ্জাব কিংস এই বছরের নিলামে ভালো করেছে এবং শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন এবং কাগিসো রাবাডার মতো তারকা খেলোয়াড়কে কিনেছে। নতুন চেহারার দলের নেতৃত্ব দেবেন মায়াঙ্ক আগরওয়াল। 

অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এই সংস্করণের আগে বেশ কিছু পরিবর্তন এনেছে যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ফাফ ডু প্লেসিকে তাদের নতুন অধিনায়ক হিসাবে মনোনীত করা। ব্যক্তিগত কারণে প্রথম কয়েকটি ম্যাচে নেই গ্লেন ম্যাক্সওয়েল। স্টাম্পের পিছনে গ্লাভস হাতে দেখা যাবে দীনেশ কার্তিককে। স্পিডস্টার জশ হ্যাজেলউড এবং জেসন বেহরনডর্ফ প্রথম ৩ ম্যাচে নেই।

পিচ রিপোর্ট 

ডাঃ ডিওয়াই পাটিল স্পোর্টস কমপ্লেক্সে অতীতে ৭টি আইপিএল ম্যাচ আয়োজিত হয়েছে। মুম্বইয়ের অন্যান্য কেন্দ্রগুলির মতো, এখানেও রান তাড়া করা দলগুলি বাড়তি সুবিধা পায়। 

সম্ভাব্য একাদশ

পাঞ্জাব কিংস 

শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), ভানুকা রাজাপাকসা, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওডিয়ান স্মিথ, হরপ্রীত ব্রার, নাথান এলিস, সন্দীপ শর্মা, অর্শদীপ সিং, রাহুল চাহার।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 

ফিন অ্যালেন, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মহীপাল লোমরোর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, ডেভিড উইলে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

শিখর ধাওয়ান – গত বছর দিল্লি ক্যাপিটালসের সাথে খেলার সময় ভালো ছন্দে ছিলেন। ১৬ ম্যাচে, তিনি ৯২ সেরা স্কোরসহ ৩৯.১৩ গড়ে ৫৮৭ রান সংগ্রহ করেছিলেন।

ফাফ ডু প্লেসি – গত বছর ব্যাট হাতে একটি ব্যতিক্রমী টুর্নামেন্ট ছিল তাঁর। ১৬ ম্যাচে ৬৩৩ রান করে তিনি দ্বিতীয় শীর্ষস্থানীয় রান স্কোরার হিসেবে শেষ করেছিলেন। তার কাঁধে এবার অধিনায়কত্বের অতিরিক্ত দায়িত্ব।

অল-রাউন্ডার

লিয়াম লিভিংস্টোন – আইপিএলে এর আগে সাফল্য না পেলেও ১৬৭টি টি-২০তে ১৪৪.০৫ স্ট্রাইক রেটে ৪১১০ রান করার পাশাপাশি ৬৯ উইকেট নেওয়া এই ইংলিশ অলরাউন্ডারের দিকে নজর থাকবে।  

ওয়ানিন্দু হাসরাঙ্গা – গত বছর মাত্র ২টি আইপিএল ম্যাচ খেলেলেও বিশেষ ছাপ ফেলতে পারেননি। তিনি একজন উইকেট-সন্ধানী বোলার এবং ব্যাট হাতেও ধ্বংসাত্মক হতে পারেন।

বোলার

রাহুল চাহার – মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে সাফল্য পাওয়া এই লেগ-স্পিনার ৪২ ম্যাচে ৪৩ উইকেট নিয়েছেন এবং রিস্ট-স্পিনার হওয়া সত্ত্বেও সাড়ে ৭-এর কম ইকোনমি রেটে বোলিং করেন। 

হর্ষল প্যাটেল – গত বছর তাঁর জন্য একটি সফল মরসুম ছিল। তিনি ১৫ ম্যাচে ৩২ উইকেট নিয়ে আইপিএল ২০২১-এ শীর্ষস্থানীয় উইকেট শিকারী ছিলেন।

পিবিকেএস বনাম আরসিবি ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ফিন অ্যালেন, শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, ফাফ ডু প্লেসি, লিয়াম লিভিংস্টোন (সহ-অধিনায়ক), দীনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহবাজ আহমেদ, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল (অধিনায়ক), রাহুল চাহার।

close whatsapp