দিল্লি ক্যাপিটালসের নেটে প্রস্তুতি শুরু অ্যানরিচ নর্তজের, লখনউয়ের বিরুদ্ধেই দলে নামতে পারেন তিনি
আপডেট করা - Apr 4, 2022 7:38 pm

অবশেষে স্বস্তির আবহ দিল্লি ক্যাপিটাল শিবিরের অন্দরে। একইসঙ্গে খানিকটা হেলও এবার আশ্বস্ত দিল্লি ক্যাপিটালসের সমর্থকরাও। চোট সারিয়ে সোমবার থেকেই দিল্লি ক্যাপিটালস শিবিরের প্রস্তুতিতে নেমে পড়লেন তারকা বোলার অ্যানরিচ নর্তজে। আগামী ৭ এপ্রিল আইপিএলের তৃতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে দিল্লি ক্যাপিটালস। তার আগেই অ্যানরিচ নর্তজের নেটে ফেরা স্বস্তির হাওয়াই বয়ে আনছে দিল্লি ক্যাপিটালস শিবিরে। এখন শুধুই তাঁর মাঠে নামার অপেক্ষায় সকলে।
গত রবিবারই অ্যানরিচ নর্তজেকে নিয়ে বিরাট আপডেট দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং। খুব শীঘ্রই যে ডেভিড ওয়ার্নার ও অ্যানরিচ নর্তজে দিল্লি ক্যাপিটালস শিবিরের সঙ্গে যোগ দেবেন, সেই কথা জানিয়েছিলেন রিকি পন্টিং। সোমবার থেকে সেই অ্যানরিচ নর্তজেই নেমে পড়লেন দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতিতে। অ্যানরিচ নর্তজের দলে ফেরা নিয়ে প্রথম থেকেই যথেষ্ট পজিটিভ ছিলেন রিকি পন্টিং।
নর্তজের প্রসঙ্গে বলতে গিয়ে আগেই অবশ্য রিকি পন্টিং খানিকটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। তখনই পন্টিং জানিয়েছিলেন যে “নর্তজের মাঠে ফিরতে আর বেশী সময় বাকি নেই। এবার সেই শীঘ্রই মাঠে ফিরতে চলেছেন তিনি। ২০২১ সালের নভেম্বর থেকে ক্রিকেটের বাইশগজে দেখা যাচ্ছে না অ্যানরিচ নর্তজেকে। কোমড় ও হিপের পেশীতে চোট নিয়ে ভারতের বিরুদ্ধে সিরিজের আগেই ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। আর সেটাই চিন্তা বাড়াতে শুরু করেছিল দিল্লি ক্যপিটালস শিবিরে”।
দিল্লি ক্যাপিটালসের হয়ে নেটে প্রস্তুতি শুরু করে দিলেন অ্যানরিচ নর্তজে
তাঁর প্রসঙ্গে রিকি পন্টিং বলেছিলেন, আমার মনে নয় তিনি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। দলে ফেরার থেকে অ্যানরিচ নর্তজে আর মাত্র চার থেকে পাঁচ স্পেল দূরে রয়েছেন। আমার মনে হয় তিনি যদি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে ছাড়পত্র পেয়ে যান, তবে মাঠে নামতে আর বেশী দেরী নেই।
আর রিকি পন্টিংয়ের এই কথা বলার ২৪ ঘন্টার মধ্যেই দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রস্তুতিতে নেমে পড়লেন তিনি। সোমবার থেকেই দিল্লির নেটে জোরকদমে প্রস্তুতিতে নেমে পড়েছেন এই তারকা প্রোটিয়া ক্রিকেটার। আর তা দেখে খানিকটা হলেও স্বস্তির আবহ ফিরেছে দিল্লি ক্যাপিটালস শিবিরে। সোমবারস দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল সাইটে সেই কথাই জানানো হয়েছে। গতবারের আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন অ্যানরিচ নর্তজে।
আর সেজন্যই এবারের আইপিএলের আগে তাঁকে নিলামের জন্য ছাড়েনি দিল্লি ক্যাপিটালস। কিন্তু এই তারকা ক্রিকেটার প্রায় ছ মাস মাঠের বাইরে রয়েছেন। আর সেটাই একটু হলেও ভাবাচ্ছে দিল্লি ক্যাপিটালসকে। সবকিছু ঠিকঠাক চললে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেই হয়ত মাঠে মাঠে নামতে চলেছেন অ্যানরিচ নর্তজে।