চেন্নাই শিবির যেন মিনি হাসপাতাল, টনসিলের সংক্রমণ ক্রিস জর্ডনের এবং চোটের জন্য অনিশ্চিত মিলনে
আপডেট করা - Apr 2, 2022 2:08 pm

এবারের আইপিএলের শুরু থেকেই খারাপ সময় ধাওয়া করা শুরু করেছে চেন্নাই সুপার কিংসকে। একের পর এক চোটের ধাক্কায় জর্জরিত মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। টনসিলে সংক্রমণ নিয়ে ছদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে ক্রিস জর্ডনকে। চোট রয়েছে অ্যাডাম মিলনেরও। আর তাতেই যেন ক্রমশ চিন্তার ভাঁজ গাড় হতে শুরু করেছে চেন্নাই সুপার কিংস কর্তাদের কপালে। একের পর এক ক্রিকেটার চোট আঘাতের কবলে। রবিবার পঞ্জাব কিংসের বিরদ্ধে নামার আগেও চোটের জন্য অনিশ্চিত ক্রিস জর্ডন এবং অ্যাডাম মিলনে।
আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত এবারের মরসুমেই সবচেয়ে খারাপভাবে শুরুটা করেছে চেন্নাই সুপার কিংস। জয় দিয়ে তারা অভিযান তো শুরু করতেই পারেনি। বরং পরপর দু ম্যাচ হেরে লিগ টেবিলের আট নম্বর পজিশনে রয়েছে চেন্নাই সুপার কিংস। যা চেন্নাইয়ের আইপিএলের ইতিহাসে আগে কখনোই হয়নি। আর এর জন্য প্রধান কারণ হয়ত একের পর এক ক্রিকেট তারকার চোট আঘাতের কবলে পড়া।
টনসিলে সংক্রমণ ক্রিস জর্ডনের, চোট পেয়ে পঞ্জাবের বিরুদ্ধে অনিশ্চিত অ্যাডাম মিলনেও
এতদিন চেপে রাখলেও অবশেষে ক্রিস জর্ডনের খবর সকলের সামনে চলেই আসে। চেন্নাই সুপার কিংসের বোলিংয়ের এবার অন্যতম ভরসা ইংল্যান্ডের ক্রিস জর্ডন। কিন্তু তাঁকে প্রথম থেকেই মাঠে দেখা যাচ্ছে না। প্রথম ম্যাচে তো ছিলেনই না, দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছেও বিশ্রীভাবে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। কিম্তু সেই ম্যাচেও তাদের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা ক্রিস জর্ডনে দেখা যায়নি। অবশেষে সেই খবরই এবার সকলের সামনে।
টনসিলের সংক্রমণ নিয়ে প্রায় ছদিন হাসরাতালে ভর্তি ছিলেন তারকা ব্রিটিশ ক্রিকেটার ক্রিস জর্ডন। আর সেজন্যই মাঠে নামতে পারেননি তিনি। সেই সমস্যা সারিয়ে কবে মাঠে নামতে পারবেন সেই সম্বন্ধেও এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। একইসঙ্গে চোটের সমস্যায় ভুগছেন অ্যাডম মিলনেও। প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে খেললেও, সেই ম্যাচেই চোট পেয়েছিলেন তিনি। আর তার জেরেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেম মিলনে।
শোনাযাচ্ছে এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ নন অ্যাডাম মিলনে। রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধেও তাঁর নামার সম্ভাবনা নেই বললেই চলে। তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে চেন্নাই টিম ম্যানেজমেন্ট তরফেও এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এর আগেই অবশ্য দলের অন্যতম প্রধান তারকা দীপক চাহার ছিটকে গিয়েছেন।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালীন পায়ের পেশীতে চোট পেয়েছিলেন ১৪ কোটি টাকার এই তারকা ক্রিকেটার। এখনও পর্যন্ত এনসিএ-তে রিহ্যাব চালাচ্ছেন তিনি। গত শুক্রবারই অবশ্য বল হাতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু তিনি কবে পুরোপুরি ফিট হয়ে ফিরবেন সেই সম্বন্ধে এখনই কোনও নিশ্চয়তা নেই। শোনাযাচ্ছে এপ্রিলের মাঝামাঝি ফিরতে পারেন তিনি। কিন্তু ততদিনে আইপিএলের বহু ম্যাচ হয়ে যাবে। তাই নচুন নেতৃত্বের দায়িত্ব পাওয়া রবীন্দ্র জাদেজার টিন্তা ক্রমশই বেড়ে চলেছে এখন।