“খড়কুটো আঁকড়ে টিকে থাকতে হবে” – মুম্বইয়ের বোলিং বিভাগের সমালোচনায় প্রাক্তন ক্রিকেটার
দুই বিদেশী বোলার মিলস ও স্যামস ধারাবাহিকভাবে পারফর্ম করতে ব্যর্থ
আপডেট করা - Apr 9, 2022 7:20 pm

প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া বিশ্বাস করেন যে মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) বোলিং বিভাগে ভালোমানের খেলোয়াড়ের অভাবের কারণে টানা তিনটি পরাজয় থেকে ফিরে আসা কঠিন হবে। এমআই এর আগে এই ধরনের অবস্থান থেকে প্রত্যাবর্তন করে চ্যাম্পিয়ন হলেও চোপড়া মনে করেন যে এবার ১০টি দল জড়িত হওয়ায় ফিরে আসা প্রায় অসম্ভব।
তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে কথা বলার সময়, আইপিএল ২০২২-এ এমআই-এর পরিস্থিতি সম্পর্কে আকাশ চোপড়া বলেছেন, “মুম্বই এই পরিস্থিতিতে থাকতে অভ্যস্ত নয়। অবশ্যই, তারা ধীরগতিতে শুরু করে কিন্তু এইবার এটি এত সহজ হবে না। এটি একটি ১০ দলের আইপিএল এবং তাদের কাছে পুরো টিম রয়েছে, তাও হারছে।”
নিলাম থেকে ঈশান কিষাণকে পেতে মুম্বই বদ্ধপরিকর ছিল এবং এই মরসুমে না খেলা সত্ত্বেও জোফ্রা আর্চারের জন্যেও প্রচুর বিনিয়োগ করেছিল তারা। এই কারণে, বোলিং বিভাগে তাদের আপোস করতে হয়েছিল, ফলে জসপ্রিত বুমরাহর উপর অতিরিক্ত নির্ভরশীল দেখাচ্ছে দলকে।
আরসিবি বনাম মুম্বই ম্যাচে বুমরাহ্ ও সিরাজ ভালো বোলিং করবেন বলে মনে করেন আকাশ চোপড়া
এখানেই পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের নিলামে ভুল হয়েছে বলে মনে করেন আকাশ চোপড়া। তিনি যুক্ত করেছেন, “বোলিংকে দুর্বল দেখাচ্ছে এবং কীভাবে সেটিকে শক্তিশালী করা খুব অসম্ভব। কারণ আপনি যখন নিলামে ভাল করবেন না, তখন আপনাকে খড়কুটো আঁকড়ে টিকে থাকতে হবে। আপনি কোনওভাবে ভেসে থাকার চেষ্টা করেন তবে এটি কঠিন।”
আসন্ন ম্যাচে মুম্বইয়ের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিং নিয়েও আকাশ চোপড়া তাঁর মত দিয়েছেন। ৪৪ বছর বয়সী মনে করেন জসপ্রিত বুমরাহ ও মহম্মদ সিরাজের মতো ফাস্ট বোলাররা পুনের পিচে বোলিং উপভোগ করবেন।
এখনও পর্যন্ত আইপিএল ২০২২-এ ধারাবাহিক ফর্ম দেখাতে পারেননি বুমরাহ। কিন্তু চোপড়া মনে করেন তিনি আরসিবি-র বিরুদ্ধে শক্তিশালী প্রত্যাবর্তন করবেন বুমরাহ্। তিনি বলেন, “পুনের গ্রাউন্ড মানে বাউন্স, পেস এবং পাশাপাশি মুভমেন্ট। এর মানে বুমরাহ এবং সিরাজ তিন বা তার বেশি উইকেট নিতে পারে। বুমরাহ এক-একটি খেলায় ভালো পারফর্ম করছে এবং এই ম্যাচেই সে তিনটি উইকেট পেতে পারে। যেহেতু পিচে পেস এবং বাউন্স আছে, আমি মনে করি সিরাজ নতুন বলে প্রভাব ফেলবে।”
এমআই তাদের আইপিএল ২০২২ মরসুমে হতাশাজনকভাবে শুরু করেছে। অন্যদিক, পরপর দুই ম্যাচ জিতে ছন্দে আছে আরসিবি। আজকের ম্যাচে বুমরাহ্ না সিরাজ কার হাতে বেশী উইকেট ওঠে তা দেখার জন্য এখন মকয়েক ঘণ্টার অপেক্ষা।