পুরোপুরি ফিট সূর্যকুমার যাদব, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই মাঠে নামতে চলেছেন তিনি

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Photo Source: Twitter)

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামার আগেই স্বস্তির আবহ মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। বচোট সারিয়ে রাজস্থান রয়্যালস ম্যাচের আগেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রস্তুতি শুরু করে দিলেন সূর্যকুমার যাদব। সঞ্জু স্যামসনদের বিরুদ্ধে নামার আগে মুম্বই শিবিরে সূর্যের আগমন যে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না।  শোনাযাচ্ছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই নাকি প্রথম একাদশে ফিরতে চলেছেন সূর্য কুমার যাদব। এখন শুধুই তাঁর মাঠে নামার অপেক্ষা।

আইপিএলের মঞ্চে বরাবরই মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম স্তম্ভ সূর্যকুমার যাদব। কিন্তু আঙুলের চোটের কারণে এবারের আইপিএলের শুরু থেকে তাঁকে পায়নি। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বিরা রানও গড়ে তুলতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। এগিয়ে থেকেও শষপর্যন্ত সেই ম্যাচ জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যপিটালসের কাছে প্রথম ম্যাচ হেরেই এবারের আইপিএলে যাত্রা শুরু করতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। সেখানেই সূর্যকুমারের চোট সারিয়ে দলে ফেরাটা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে বাড়তি অক্সিজেন যোগাবে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু সেই সিরিজেই হাতের আঙুলে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সূর্যকুমার যাদব। ভারতের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও নামতে পারেননি তিনি। আর সেই থেকেই চিন্তা শরু হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স শিবিরেও। তাঁকে ছাড়াই প্রতম ম্যাচে নামতে হয়েছিল রোহিত শর্মাদের। আর শুরুতেই হারতে হয়েছে তাদের।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হাতের আঙুলে চোট পেয়েছিলেন সূর্যকুমার যাদব

চোট পাওয়ার পর থেকেই এনসিএ-তে রিহ্যাব চালাচ্ছিলেন সূর্যকুমার যাদব। দলে যদিও বেশ কয়েকদিন আগেই যোগ দিয়েছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ছিল মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট। তাই তাঁকে ছাড়া প্রথম ম্যাচে দল গঠন করা হয়েছিল। কোয়ারেন্টাইন শেষ করে গত বুধবার থেকেই মুম্ই ইন্ড়িয়ান্সের ফিটনেস প্রস্তুতিতে যোগ দিয়ে দিয়েছিলেন সূর্যকুমার যাদব।

বৃহস্পতিবার থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানানো হয়েছে, “সূর্যকুমার যাদব তাঁর কোয়ারেন্টাইন শেষ করেছেন বুধবারই। আর সেদিন থেকেই মুম্বইয়ের জিমেও যোগ দিয়েছেন সূর্যকুমার যাদব। ইশান কিষাণ, জসপ্রীত বুমরাহ এবং কায়রণ পোলার্ডদের সঙ্গেই প্রস্তুতি সেরেছেন তিনি”।

বুধবারই দলের স্ট্র্যান্থ ও কন্ডিশনিং কোচ জন চ্যাপম্যানের তত্ত্বাবধানে সকলেই কন্ডিশনিং সেশনে নেমেছিলেন। যেখানে ফিটনেস ট্রেনিংও সেরেছেন সূর্যকুমার যাদব। আর তাঁর প্রস্তুতি নিয়ে বেশ খুশি মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট। এখন শুধুই সূর্যকুমার যাদবের মাটে নামার অপেক্ষা।

close whatsapp