চোট পাওয়া টিমাল মিলসের জায়গায় ট্রিস্টান স্টাবসকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএল ২০২২-এ মিলস পাঁচ ম্যাচ খেলে ছয় উইকেট নিয়েছেন

Tymal Mills
Tymal Mills. (Photo by Randy Brooks / AFP) (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মরসুমে প্রথম থেকেই হোঁচট খাচ্ছে এবং ইতোমধ্যেই টুর্নামেন্টের পরের পর্ব প্লে-অফের যাওয়ার লড়াই থেকে ছিটকে গেছে। এই মরসুমে তাদের প্রথম আটটি ম্যাচের সব কটিতেই হেরেছিল। নবম খেলায় জয়ী হওয়া হলেও তাদের দেখে একবারও মমে হয়নি দলে স্থিতিশীলতা বলে কিছু আছে। এদিকে গোড়ালির চোটের কারণে মরসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তাদের পেস বোলার টিমাল মিলস। তাঁর বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটার ট্রিস্টান স্টাবসকে চুক্তিবদ্ধ করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে ভালো পারফর্ম করেছেন স্টাবস

মিলস এই মরসুমে এমআই-এর হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন এবং ছয় উইকেট তুলেছেন। ১১.১৭-এর ভয়াবহ ইকোনমি রেটে বোলিং করেছেন তিনি। এদিকে,তাঁর বদলি স্টাবস এখনও পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন এবং ১৫৭.১৪ স্ট্রাইক রেটে ৫০৬ রান করেছেন। তাঁকে তাঁর ২০ লাখ টাকার বেস প্রাইসে সই করানো হয়েছে এবং শীঘ্রই তিনি এমআই স্কোয়াডে যোগ দেবেন। ইংল্যান্ডের পেসার মিলসকে ১.৫০ কোটি টাকায় দলে অন্তর্ভুক্ত করেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি। 

ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স তাদের পরবর্তী খেলায় পয়েন্ট তালিকার শীর্ষস্থানীয় দল গুজরাত টাইটান্সের বিপক্ষে খেলবে। ব্যাটিংয়ের পাশাপাশি ডান হাতে অফব্রেক বোলিং করা স্টাবসকে আইপিএল ২০২২-এ কবে থেকে পাওয়া যায় তার দিকে নজর থাকবে। 

“স্টাবস সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে জাতীয় দক্ষিণ আফ্রিকা এ স্কোয়াডের হয়ে আত্মপ্রকাশ করেছেন। ট্রিস্টানের একটি খুব প্রতিশ্রুতিমান ঘরোয়া মরসুম ছিল এবং সদ্য সমাপ্ত ঘরোয়া টি-২০ লিগে তাঁর দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন,” মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে প্রকাশ হওয়া প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। 

close whatsapp