“আইপিএল নিলামে বাবর ১৫-২০ কোটি টাকায় বিক্রি হবে” – দাবি শোয়েব আখতারের
২০০৮-এর পর থেকে পাকিস্তানের ক্রিকেটাররা আইপিএল থেকে বিতাড়িত
আপডেট করা - Mar 29, 2022 6:11 pm

শোয়েব আখতার বলেছেন যে যদি অংশ নেন, তবে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রায় ১৫-২০ কোটি টাকা পাওয়ার কথা। উল্লেখ্য, আইসিসি ওডিআই এবং টি-টোয়েন্টি উভয় ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাবর এক নম্বরে স্থানে রয়েছেন।
আইপিএলের ১৫তম সংস্করণটি ২৬শে মার্চ (শনিবার) থেকে শুরু হয়েছিল। এই টুর্নামেন্টে পাকিস্তানের ক্রিকেটার ছাড়া বাকি সমস্ত ক্রিকেটখেলিয়ে দেশের খেলোয়াড়রা অংশ নিতে পারেন। উল্লেখ্য, পাকিস্তানি খেলোয়াড়রা শুধুমাত্র আইপিএল ২০০৮-এর উদ্বোধনী সংস্করণে অংশ নিয়েছিল যেখানে তাদের মোট ১১জন খেলোয়াড় লিগে বিভিন্ন দলের হয়ে খেলেছিল।
বাবর আজম ও বিরাট কোহলিকে একসঙ্গে ইনিংস ওপেন করতে দেখে দারুণ লাগবে: শোয়েব আখতার
আইপিএলে বিরাট কোহলির সঙ্গে বাবর আজমকে খেলতে দেখা কতটা বড় হবে সে বিষয়েও আখতার তাঁর মতামত প্রকাশ করেছেন। “আইপিএলে বাবর আজম এবং বিরাট কোহলিকে একসঙ্গে ইনিংস শুরু করতে দেখাটা দারুণ হবে। একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরী হবে। নিলামে বাবর ১৫-২০ কোটি টাকায় বিক্রি হবে এবং পাকিস্তানের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় হতে পারে,” ক্রিকেট পাকিস্তান দ্বারা আখতারকে উদ্ধৃত করা হয়েছে।
টি-২০ ফরম্যাটে বাবর আজমের পরিসংখ্যান সম্পর্কে কথা বলতে গেলে, তিনি ৪৫.১৭-এর দুর্দান্ত গড়সহ ২৬২০ রান সংগ্রহ করেছেন মোট ৭৩টি ম্যাচ খেলে। ডানহাতি ব্যাটার প্রায় ১৩০ স্ট্রাইক রেট নিয়ে খেলেন এবং ২৫টি অর্ধশতকের পাশাপাশি এবং একটি একশো করেছেন। উল্লেখ্য, ঘরের মাঠে আগের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরে যাওয়ার পর ২৯শে মার্চ (মঙ্গলবার) থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।
এদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) ২৯শে মার্চ (মঙ্গলবার) আইপিএলের পাঁচ নম্বর ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের ম্যাচটি হবে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে (এমসিএ), পুনের গাহুঞ্জেতে। কেন উইলামসন, নিকোলাস পুরান, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন এবং অন্যান্য তারকা খেলোয়াড়রা এই ম্যাচে অংশ নিচ্ছেন। উমরান মালিক, যশস্বী জয়সওলের মতো বেশ কিছু তরুণ প্রতিভার দিকেও নজর থাকবে।