“পরিসংখ্যানের দিকে লক্ষ্য রাখি না” – আইপিএলে প্রথমবার এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার পর বললেন বুমরাহ্‌

বুমরাহর ১০ রান দিয়ে ৫ উইকেটের পরেও মুম্বই ইন্ডিয়ান্স ৫২ রানে হেরে যায়

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo Source: IPL/BCCI)

সোমবার (১০ মে) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) আরও একবার পরাজয়ের সম্মুখীন হলেও, এমআইয়ের জসপ্রিত বুমরাহর ঘাতক স্পেল ক্রিকেট অনুরাগীদের মুগ্ধ করেছিল। যেখানে অন্যান্য মুম্বই বোলারদের বিরুদ্ধে অনায়াসে রান তুলেছিল কেকেআরের ব্যাটাররা, সেখানে ভারতীয় স্পিডস্টার কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এটি তাঁর প্রথম পাঁচ উইকেট অর্জন। বুমরাহর ৫/১০ পরিসংখ্যান টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম-সেরা।

তাঁর শিকারের তালিকায় নীতীশ রানা, আন্দ্রে রাসেল এবং প্যাট কামিন্সের মতো বিস্ফোরক ব্যাটাররা ছিলেন। তাঁর প্রচেষ্টার জন্যই, একটি উত্তেজক শুরুর পরেও দুইবারের চ্যাম্পিয়ন কেকেআর তাদের নির্ধারিত ২০ ওভারে ১৬৫/৯-এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। দুর্ভাগ্যবশত বুমরাহর সেই স্পেলের পরেও এমআই তাদের কাঙ্ক্ষিত হয় অর্জন করতে পারেনি এবং ৫২ রানে ম্যাচ হেরে যায়। তা সত্ত্বেও, পেসারের এই দুর্দান্ত প্রদর্শনের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন।

ভুল শুধরে নিয়ে পরের মরসুমে আরও ভালো করতে হবে, বলেছেন জসপ্রিত বুমরাহ্‌

খেলার সমাপ্তির পরে, বুমরাহ বলেছেন যে তিনি ব্যক্তিগত মাইলফলক সম্পর্কে খুব বেশি বিচলিত নন কারণ দলে অবদান রাখাই তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার। “অবদান রাখতে পারা সব সময়ই একটি ভালো অনুভূতি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল দলের জয়। আমাদের এটি করার সুযোগ ছিল কিন্তু তা করা সম্ভব হয়নি। আমি পরিসংখ্যানের দিকে লক্ষ্য রাখি না, আমার লক্ষ্য হল প্রক্রিয়া অনুসরণ করা,” ম্যাচের পরে কথোপকথনে বুমরাহ বলেছিলেন।

“কখনও কখনও আপনি ভালো বোলিং করেন কিন্তু উইকেট পান না। হতাশ হলে চলবে না। আমি যেভাবে পারি তাতে অবদান রাখতে চাই। এখন বিষয় হল আমাদের ভুল শুধরে নেওয়া এবং পরের মরসুমে আরও ভালো করা,” তিনি যোগ করেছেন। এদিকে, এমআই এখনও পর্যন্ত একমাত্র দল যারা আনুষ্ঠানিকভাবে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। তারা ১১টি ম্যাচের মধ্যে নয়টিতে হেরেছে।

তাই, প্রতিযোগিতায় তাদের অবশিষ্ট সূচী থেকে তাদের বিশেষ কিছু প্রাপ্তি নেই। তবুও, পাঁচবারের চ্যাম্পিয়নরা কিছু ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় একেবারে শেষে থাকার লজ্জা এড়াতে চাইবে। চোটের কারণে সূর্যকুমার যাদব ছিটকে যাওয়ার পরে, দলের বাকি তিনটি ম্যাচে অবশ্যই এমআইয়ের সাফল্যের চাবিকাঠি বুমরাহর হাতে।

close whatsapp