রাহুল ত্রিপাঠির দাপটে রাসেলের লড়াই ব্যর্থ, নববর্ষের রাতে হায়দরাবাদের কাছে হার কলকাতার নাইটদের

Rahul Tripathi
Rahul Tripathi. (Photo Source: IPL/BCCI)

নববর্ষের রাতে কলকাতার সমর্থকদের জয় উপহারই দিতে চেয়েছিলেন স্রহেয়স আইয়াররা। কিন্তু তা সেই আশা পূরণ হল না  কলকাতা নাইট রাইডার্স তারকাদের। বাংলাবছরের প্রথম দিনটা হার দিয়েই শুরু করতে হল তাদের। তাও আবার প্রাক্তন নাইট তারকার হাতেই বিধ্বস্ত হল কলকাতা নাইট রাই রাইডার্স। রাহুল ত্রিপাঠির বিধ্বংসী ইনিংসে এদিন ছাড়খার হয়ে গেল কলকাতার নাইট বাহিনী। যে ডি ওয়াই পটেল স্টেডিয়ামে ব্যাট হাতে ধুঁকতে হয়েছে শ্রেয়স, ফিঞ্চ এবং ভেঙ্কটেশ আইয়ারদের। সেখানেই সাবলীল ছন্দে নাইটদের বিরুদ্ধে দাপট দেখালেন রাহুল ত্রিপাঠি। ৭ উইকেটে হারল কলকাতা নাইট রাইডার্স।

২০২০ সালে এই রাহুল ত্রিপাঠির হাত ধরেই বহু ম্যাচে জিতেছিল নাইট রাইডার্স। নাইট জার্সিতেও তাঁর ঝড় দেখেছিল সকলে। কিন্তু সেই রাহুলের ওপর এবার ভরসা রাখেনি নাইট শিবির। আর সেটা যে ভুলই ছিল, তা হয়ত এদিন আপও একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন তিনি। নাইট রাইডার্সের ১৭৫ রানের বিরুদ্ধে তাঁর ৩৭ বলে ৭১ রানের ঝোরো ইনিংসটাই শেষ করে দিল নাইট তারকা আন্দ্রে রাসেলের সমস্ত লড়াই।

প্রাক্তন নাইট তারকা রাহুল ক্রিপাঠির দাপটেই নবর্ষের দিন হার কলকাতা নাইট রাইডার্সের

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ কেন উইলিয়ামসন। আর শুরু থেকেই নিজেদের পরিকল্পনাতে একেবারে সফলও হয়েছেন তারা। এদিন হায়দরাবাদ শিবিরের প্রধান অস্ত্র ছিলেন উমরান মালিক এবং টি নটরাজন। উমরানের গতির জবাব তো এদিন কোনও নাইট ব্যাটারের কাছেই ছিল না। সেইসঙ্গে নটরাজনও ছিলেন ভয়ঙ্কর ফর্মে। তাদের কোনও জবাবও দিতে পারেনি কলকাতার ব্যাটাররা।


https://twitter.com/rpsingh/status/1515023825737551876

৩১ রানের মধ্যেই এদিন নাইট রাইডার্সের সেরা তিন উইকেট তুলে নেন হায়দরাবাদ বোলাররা। সেই থেকেই পিচে একটা লড়াই শুরু করেছিলেন শ্রেয়স আইয়ার। সঙ্গে ছিলেন নীতিশ রানা। কিন্তু উমরণ মালিকের দুর্ধর্ষ ইয়র্কারের সামনে দাঁড়াতে পারেননি শ্রেয়স আইয়ারও। ২৮ রানে ফিরতে হয় তাঁকে। শেলডন জ্যাকসনবও ব্যর্থ। একটা সময় মনে হচ্ছিল নাইট রাইডার্স হয়ত ১৫০ রানও টপকাতে পারবে না। সেই জায়গা থেকেই আন্দ্রে রাসেলকে নিয়ে লড়াইটা শুরু করেছিলেন নীতিশ রানা। রানা যখন ফেরেন তখন নাইটদের রান ১৪২। সেই থেকেই মাঠে শুরু রাসেল ঝড়। রাসের ঝোরো ইনিংসে ভর করেই ১৭৫ রানে পৌঁছয় নাইট রাইডার্স। শেষ ওভারে আন্দ্রে রাসেলের পরপর দুটো ছয় এবং বাউন্ডারিতে লড়াইয়ের জায়গায় পৌঁছে যায় নাইট রাইডার্স।

২৫ বলে ৪৯ রানের ঝোরো ইনিংস খেলেন রাসেল। ব্যাটিংয়ের পর বল হাতেও এদিন নাইটদের হয়ে বড় ভূমিকা পালন করেছেন রাসেল। তিনি একাই যেন এদিন হায়দরাবাদের বিরুদ্ধে লড়াইটা চালাচ্ছিল। কিন্তু অসম লড়াইয়ে আর পেরে ওঠেননি। ৩৯ রানের মধ্যে হায়দরাবাদও দু উইকেট খোয়ান। উইলিয়ামসনকে সাজঘরে ফেরান সেই আন্দ্রে রাসেল। কিন্তু এরপরই মাঠে শুরু রাহুল ত্রিপাঠির ঝড়। প্রাক্তন নাইট তারকার ঝড়ের সামনে এদিন নাইট শিবিরের তাবড় তাবড় বোলাররা মাথা নত করতে বাধ্য হন।

কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক সানরাইজার্স হায়দরাবাদের

তাঁর চার-ছক্কা আটকানোর জবাব এদিন কোনও বোলারের কাছেই ছিল না। ৩৭ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলে নাইট রাইডার্সের হারটা নিশ্চিত করেই মাঠ ছাড়েন রাহুল। তাঁকে ফেরান অবশ্য আন্দ্রে রাসেলই। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরী হয়ে গিয়েছে। হায়দরাবাদের ম্যাচ জেতা তখন সময়ের অপেক্ষা। রাহুল ত্রিপাঠির ৭১ রানের ঝোরো ইনিংসটি সাজানো রয়েছে ৬টি ওভার বাউন্ডারি এবং ৪টি বাউন্ডারি দিয়ে। তিনি ফেরার পর ম্যাচটা একেবারে নিখুঁতভাবে শেষ করেন এডেন মার্করাম।২ ওভার এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

close whatsapp