সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ নিয়ে উচ্ছ্বসিত ব্রায়ান লারা

Brian Lara
Brian Lara. (Photo by Aalok Soni/Hindustan Times via Getty Images)

মঙ্গলবার এবারের আইপিএলে যত্রা শুরু করতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। সেখানেই সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং পারফরম্যান্সের দিকে এবার তাকিয়ে রয়েছেন ব্রায়ান লারা। এবারের আইপিএলের জন্য যথেষ্ট শক্তিশালী দল তৈরি করেছে সানরাইডার্স হায়দরাবাদ। তাদের দলে কেন উইলিয়ামসন তো রয়েছেই, সেইসঙ্গে হায়দরাবাদ শিবিরেই রয়েছেন মার্করাম, নিকোলাস পুরাণ এবং উমরান মালিকের তো বিধ্বংসী তারকারা।  তাই ব্যাটিংয়ের দিকেই তাকিয়ে রয়েছেন প্রাক্তন কিংবদন্তী তারকা লারা।

এবারের আইপিএলে হায়দরাবাদের দল যেমন নতুনভাবে সেজেছে, তেমনই সানরাইজার্স হায়দরাবাদ শিবিরের কোচিং স্টাফও তারকাখচিত। টস মুডু প্রধান কোচ হওয়ার পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদ শিবিরের ব্যটিং পরামর্শদাতা এবার ব্রায়ান লারা। তাঁর তত্ত্বাবধানেই এবার সানাইজার্স হায়দরাবাদ শিবির তৈরি হয়েছে। আর সেজন্য সকলেরই নদর রয়েছেন হায়দরাবাদের ব্যাটিংয়ের দিকে।

খোদ ব্রায়ান লারাই এবার হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ নিয়ে উচ্ছ্বসিত। এবার হায়দরাবাদ শিবিরে ডেভিড ওয়ার্নার নেই। তাঁর জায়গায় সারাইজার্সদের দলে এসেছেন নিকোলাস পুরাণ, এডেন মার্করামদের মতো বিধ্বংসী তারকারা। এছাড়া উমরান মালিক, আব্দুল সামাদরা তো রয়েছেনই। এছাড়াও সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে রয়েছেন অভিষেক শর্মা এবং অলরাউন্ডার রোমারিও শেফার্ডও।

সানরাইজার্স হায়দরাবাদে কেন উইলিয়ামসনের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে অভিষেক শর্মাকে

দলের ব্যাটিং প্রসঙ্গে ব্রায়ান লারা বলেছেন, “আমার মনে দলের ব্যাটিং বিভাগকে নিয়েই আমি একটু বেশী উচ্ছ্বসিত রয়েছি। আমি দেখতে চাই মাঠে নেে তারা কেমনভাবে সবকিছু ঠিকঠাকভাবে করে।  আমাদের দলে যথেষ্ট ভাল তারকারা রয়েছেন। সেইসঙ্গে আমাদের ছকও প্রস্তুত। আশা করি সকলেই তৈরি তাদের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য”।

ব্রায়ান লারা আরও জানিয়েছেন, “শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করার লক্ষ্য আমাদের। সেইসঙ্গে শুরুটাই করতে হবে যথেষ্ট দ্রুততার সঙ্গে। আমরা ভাল ক্রিকেট খেলতে চাই এবং শুরু থেকেই যাতে সকলের আলোচনায় থাকি, সেটাও দেখতে চাই আমি। আমার মনে প্রস্তুতি যথেষ্ট ভাল হয়েছে। তবে ম্যাচের সময় যত এগিয়ে আসছে ক্রিকেটাররা ততই উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন, তাদের যতটা সম্ভব শান্ত করাই এখন আমাদের লক্ষ্য এবং ম্যাচের দিকেই সকলের ফোকাস ধরে রাখার কাজ চালিয়ে যাচ্ছি”।

এবার সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং বিভাগে রয়েছেন অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, আব্দুল সামাদরা। এছাড়া তারকা অল রাউন্ডার রোমারিও শেফার্ডও রয়েছেন এবার সানরাইজার্স হায়দরাাদ শিবিরেই। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শোনাযাচ্ছে উইলিয়ামসনের সঙ্গে অভিষেক শর্মাই হয়ত ওপেন করতে নামবেন। যদিও রাহুল ত্রিপাঠিকে নিয়েও চলছে আলোচনা।

অন্যদিকে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। নেটে তাঁর ইয়র্কার দেখে মুগ্ধ হয়েছেন সকলেই।  ভারতীয় দলের জার্সিতে শেষ মরসুমটা ততটা ভাল যায়নি ভুবনেশ্বর কুমারের। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবার ভুবি জ্বলে উঠতে পারে কিনা সেদিকেই তাকিয়ে সকলে।

 

close whatsapp