গুজরাত টাইটান্সের হয়ে ঋদ্ধিমানের দ্রুততম অর্ধশতরান, টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁকে ফেরানোর দাবী

Wriddhiman Saha
Wriddhiman Saha. (Photo Source: IPL)

লোকেশ রাহুল ছিটকে যাওয়ার পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের মঞ্চে কা তাঁর জায়গায় ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার হয়ে মাঠে নামবে তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। সেই মুহূর্তেই গুজরাত টাইটান্সের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স ঋদ্ধিমান সাহার। এবারের আইপিএলে ফেরএকবার ঋদ্ধিমান সাহাকে দেখা গেল বিধ্বংসী ফর্মে।  তাঁর সেই রানের সঙ্গেই আইপিএলের মঞ্চে গুজরাত টাইটান্সের জার্সিতে নতুন এক রেকর্ড তৈরি করলেন ঋদ্ধিমান সাহা। তাঁর পারফরম্যান্স দেখার সঙ্গেই আইপিেলের মঞ্চে এবার গুজরাত টাইটান্সের হয়ে দ্রুততম অর্ধশতরকানের রেকর্ড গড়লেন ঋদ্ধিমান সাহা।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এদিন প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল গুজরাত টাইটান্স। সেখানে শুরু থেকেই এদি্ন বিধ্বংসী ফর্মে ছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেখানেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এদিন ২০ বলে আইপিএল কেরিয়ারের অন্যতম মাইলস্টোন গড়েছেন এই তারকা ক্রিকেটার। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে গুজরাত টাইটান্সের ক্রিকেটারই একন দ্রুততম অর্ধশতরান করতে পারেননি। সেটাই অবশেষে করে দেখালেন ঋদ্ধিমান সাহা। এদিন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাঁর ইনিংসে ছিল শুধুই চার ও ছয়ের বন্যা।

৪৩ বলে ৮১ রানের ইনিংস খেলেছেন ঋদ্ধিমান সাহা

লখনউ সুপার জাায়ান্টসের তারকা বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ঋদ্ধিমান সহা। আর সেই পারফর্ময়ান্স দেখার পর থেকেই ঋদ্ধিমান সাহাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে হৈচৈ। সামনেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সে্খানেই শেষপর্যন্ত কী সেখানেই এবার ঋদ্ধিমান সাহাকে দলে নেওয়ার দাবীতে সোচ্চ্বার হয়েছেন সকলে। যদিও শেষপর্যন্ত বারতীয় টেস্ট দলে ফের একবার ঋদ্ধিমান সাহা ডাকর পাবেন কিনা তা তো সময়ই বলবে।


https://twitter.com/AkshatOM10/status/1655159551946264576


https://twitter.com/musafir_hu_yar/status/1655175426862624771

গতবছরই ভারতীয় দল ছেতে বাদ পড়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই সময় বারতীয় ক্রিকেট উত্তাল হয়েছিল  ঋদ্ধিমান সাহার বিস্ফোরক মন্তব্যকে ঘিরে।  সেই থেকেই আর ভারতীয় দলে দেখা যায়নি ঋদ্ধিমান সাহাকে। এবারও তাঁর আসার কোনও সম্ভাবনা ছিলই না। কিন্তু টেস্ট দল থেকে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। তাঁর জায়গায় কে আসবেন তা নিয়েএখন জল্পনা তুঙ্গে। সেই সময়ই ঋদ্ধিমান সাহার ব্যাট থেকে আইপিএলের মঞ্চে দেখা গেল রানের ঝলক। কার্যত এদিন রানের ঝড় উঠেছিল। সেই পারফর্ম্যান্স দেখার পর থেকেই ঋদ্ধিমান সাহাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে তাঁকে নেওয়ার দাবীতে সোচ্চ্বার হয়েছেন সকলে।

এদিন ৪৩ বলে ৮১ রানের ইনিংস খেলেছেন ঋদ্ধিমান সাহা। সেখানেই  তাঁর ইনিংস জুেড়ে রয়েছে ১০টি চার ও ৪টি  ওভার বাউন্ডারি।

close whatsapp