লখনউ সুপার জায়ান্টসের জার্সি নিয়ে খুশি নন সমর্থকরা, টুইটার জুড়ে রাহুলদের জার্সি নিয়ে ট্রোল শুরু
আপডেট করা - Mar 28, 2022 9:56 pm

এবারের আইপিএলে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি হল গুজরাত টাইটান্স ও লখনউ সুপারজায়ান্টস। সোমবারই আইপিএলের মঞ্চে অভিষেক হয়েছে দুই দলের। আর স্বভাবতই আইপিএলের যেকোনও দলের মতো েই দলেরও সমর্থকরা তাদের দলের জার্সির দিকে তাকিয়ে থাকেন। আর প্রখম দর্শনেই সমর্থকদের মন জিততে ব্যর্থ হয়েছেন লখনউ সুপার জায়ান্টস। লোকেশ রাহুলরা মাঠেৈ নামার পর থেকেই তাদের জার্সি নিয়ে সোশ্যাল সাইট জুড়ে ট্রোলের বন্যা। শুরু হয়ে গিয়েছে নানান ঠাট্টা ইয়ার্কিও।
এবারের আইপিএলেই এসেছে এই দুই দল। তাদের জন্য জন্যই আট দলের পরিবর্তে এবারের আইপিএল হচ্ছে দশ দলের। এবারের আইপিএল শুরু হওয়ার আগে প্রতিটা দলই তাের নিজস্ব কায়দায় জার্সি প্রকাশ্যে এনেছিল। গুজরাজ টাইটান্স তো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খুবই ধুম ধামের সঙ্গে নিজেদের জার্সি লঞ্চ করেছিল তারা। তেমনই লখনউ সুপার জায়ান্টস অবশ্য তাদের জার্সি লঞ্চ করেছিল ভিডিও রিলিজ করে।
লখনউ সুপার জায়ান্টসের জার্সি নিয়ে সোশ্যাল সাইট জুড়ে শুরু ট্রোল
লখনউ সুপার জায়ান্টসের গোটা জার্সিতে রয়েছে অ্যাকোয়া রং। দলে তারুণ্য ও এনার্জিতে ভরপুর থাকার বার্তাই নাকি এই রংয়ের মাধ্যমে দিতে চেয়েছিল লখনউ সুপার জয়ান্টস ফ্র্যাঞ্চাইজি। শুধু এই রংই নয়, লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে রয়েছে কমলা এবং সবুজ রংও। তাদের জার্সির সঙ্গে মিল রাখার জন্যই নাকি এই রং ব্যবহার করা হয়েছে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে।
I need to talk to the person who designed this Lucknow jersey. #IPL2022
— Mujtaba Ibrahim (@Mujtaba023) March 28, 2022
#GTvLSG #IPL2022
Lucknow jersey reminds me of pune warriors..disastrous— Bollybhosda🐐SRK (@corporatecoolie) March 28, 2022
Didn't know Lucknow could play worse than their jersey #IPL2022
— Nisarg (@Nisargr_) March 28, 2022
With Lucknow team jersey, the white ball will be difficult to sight #IPL2022 #LucknowSuperGiants #GTvLSG
— Aritra Chatterjee (Modi ka parivar) 🇮🇳 (@aritrac1984) March 28, 2022
।যখন খনউ সুপার জায়ান্টসের তরফে এই জার্সি প্রকাশ করা হয়েছিল, সেই সময় বেশ সুন্দরই লেগেছিল সকলের। কিন্তু সোমবার সেই জার্সি পরে লোকেশ রাহুলরা মাঠে নামার পরই যেন হতবাক হয়ে যায় সমর্থকরা। এই জার্সি একেবারেই নাকি পছন্দ হয়নি লখনউ সুপার জায়ান্টসের অসংখ্য সমর্থকের। হার্দিকের পাসে টসের সময় লোকেশ রাহুলকে দাঁড়িয়ে থাকার সময় থেকেই শুরু হয়ে সমর্থকদের নানান ট্রোল।
Lucknow Supergiants giving Pune Supergiants vibe. Also their jersey looks like they're gonna stand last in the points table.#IPL2022
— Aakish kundal (@aakish_) March 28, 2022
Lucknow came in their jammies straight from bed?? #Jersey #IPL2022
— Rags (@Raghuspeaks) March 28, 2022
এদিন গুজরাতের বিরুদ্ধে দল গঠনও বেশ চমক রয়েছে লখনউ সুপার জায়ান্টসের। চারজন বিদেশী ক্রিকেটার নিয়ে নামার কথা থাকলেও, এদিন তিনজনকে দিয়েই দল সাজিয়েছিলেন লোকেশ রাহুল। দুশমন্ত চামিরা, কুইন্টন ডিকক ও এভিন লুইসকে দিয়েই এদিন দল সাজিয়েছিলেন লোকেশ রাহুল। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স চার বিদেশী নিয়েই মাঠে নেমেছিল।
লখনউ সুপার জায়ান্টসের হয়ে অভিষেক ম্যাচেই অর্ধশতরান করে সকলকে চমকে দিলেন আয়ূষ বাদোনি
যদিও এদিন আইপিএলের মঞ্চে সকলের নজর কেড়েছেন একজনই ক্রিকেটার। আইপিএলের অভিষেকেই লখনউয়ের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন বাদোনি। তাঁর হাত ধরেই শেষপর্যন্ত লখনউ এদিন ১৫০ রানের গন্ডী টপকাতে পারে। শুধু তাই নয় অভিষেকেই অর্ধশতরান করে সকলকে চমকেও দিয়েছেন এই ২২ বর্ষীয় তারকা। আয়ূষ বাদোনির গোটা ইনিংসটি সাজানো ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি দিয়ে। ৪১ বলে ৫৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছেন তিনি।