আইপিএল ২০২৩, ম্যাচ ২: পিবিকেএস বনাম কেকেআর, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

মোহালিতে কেকেআর ৭ ম্যাচ খেলে ৪টি জিতেছে

Punjab Kings vs Kolkata Knight Riders
Punjab Kings vs Kolkata Knight Riders. (Photo Source: IPL/BCCI)

১লা এপ্রিল, শনিবার, মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংস (পিবিকেএস) ও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুখোমুখি হবে। মায়াঙ্ক আগরওয়ালকে দল থেকে বাদ দেওয়ার পরে পিবিকেএস শিখর ধাওয়ানকে নেতৃত্বের জন্য বাছাই করেছে। ২০১৪ থেকে আইপিএলের প্লে-অফে না পৌঁছনো পাঞ্জাব সফলভাবে টুর্নামেন্ট শুরু করার দিকে লক্ষ্য রাখবে।

অন্যদিকে, কেকেআরের অধিনায়কত্বেও পরিবর্তন হয়েছে। যদিও এক প্রকার বাধ্য হয়েই এই পরিবর্তন করতে হয়েছে কেকেআরকে। শ্রেয়াস আইয়ার পিঠের চোটে কাবু হওয়ায় আইপিএলের প্রথমার্ধে তাঁর খেলার সম্ভাবনা নেই। শ্রেয়াসের অনুপস্থিতিতে নীতীশ রানাকে অধিনায়ক নির্বাচন করা হয়েছে।

গত সংস্করণে পিবিকেএস ষষ্ঠ স্থানে শেষ করেছিল এবং কেকেআর ছিল এক ধাপ নীচে – সাত নম্বরে। আইপিএল ২০২২-এ এই দুই দল একবারই মুখোমুখি হয়েছিল এবং কেকেআর ১৩৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ৬ উইকেটে।

পিচ কন্ডিশন

মোহালির পিচ সাধারণত ব্যাটিংয়ের জন্য সহায়ক হলেও পেস বোলাররা স্পিনারদের চেয়ে তুলনামূলকভাবে বেশী সাহায্য পান। পিসিএ স্টেডিয়ামে আয়োজিত আইপিএল ম্যাচের প্রথম ইনিংসের গড় রান ১৬৫। দুপুরবেলা ম্যাচ থাকায় শিশিরের প্রভাব থাকবে না। ফলে টসজয়ী দল পিচের অবস্থা দেখে নির্ধারণ করতে পারবেন প্রথমে বোলিং বা ব্যাটিংয়ের বিষয়ে।

উভয় দলের কম্বিনেশন

গুজরাত টাইটান্স

জনি বেয়ারস্টো ছিটকে যাওয়ায় ওপেনার হিসেবে পাঞ্জাব কিংস খেলাতে পারে প্রভসিমরান সিংকে। বেয়ারস্টোর পরিবর্তে স্কোয়াডে আসা ম্যাথিউ শর্টকে প্রথমবারের জন্য আইপিএলে খেলতে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আইপিএলে অভিষেক হতে পারে সিকান্দার রাজার।

সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরান সিং, স্যাম কারান, ম্যাথিউ শর্ট, জিতেশ শর্মা (উইকেটকিপার), সিকান্দার রাজা, শাহরুখ খান, রাজ অঙ্গদ বাওয়া, ন্যাথান এলিস, রাহুল চাহার, আর্শদীপ সিং।

কলকাতা নাইট রাইডার্স

শ্রেয়াসের অনুপস্থিতিতে কেকেআরের মিডল অর্ডারে দৃঢ়তার অভাব থাকবে। আইপিএলে অভিষেক হতে পারে আফগান উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ্‌ গুরবাজের। চার পেসার ও দুই স্পিনারের বোলিং কম্বিনেশন নিয়ে নামার কথা ভাবতে পারে কেকেআর।

সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ্‌ গুরবাজ (উইকেটকিপার), নারায়ণ জগদীসন, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, শার্দূল ঠাকুর, উমেশ যাদব, টিম সাউদি, বরুণ চক্রবর্তী।

হেড-টু-হেড

ম্যাচ – ৩০ | পাঞ্জাব কিংস – ১০ | কলকাতা নাইট রাইডার্স – ২০

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় দুপুর ৩:৩০

লাইভ ব্রডকাস্ট- স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp