পাঁজরের চোটে আইপিএল থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা, তাঁকে ছাড়াই নামতে হবে ধোনির চেন্নাইকে

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo Source: IPL/BCCI )

আভাসটা আগেই পাওয়া গিয়েছিল। অবশেষে সেটাই হল।  আইপিএল থেকে ছিটকে গেল রবীন্দ্র জাদেজা। প্লে অফের পথে দৌঁড়তে থাকা চেন্নাই সুপার কিংস আরও একটা বড় ধাক্কা খেল। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ফের ঘুরে দাঁড়িয়েছে চেন্নাই সুপার কিংস। বাকি ম্যাচগুলো জিততে পারলেই প্লে অফে পৌঁছনোর এখনও একটা আশা রয়েছে তাদের। কিন্তু সেই লক্ষ্যে রবীন্দ্র জাদেজার ছিটকে যাওয়াটা একটা বড় ধাক্কা যে তা বলার অপেক্ষা রাখে না। জল্পনাটা চলছিলই বুধবার সকাল থেকে, রাত্রেই তাতে সরকারী শিলমোহর দিল চেন্নাই সুপার কিংস।

পাঁজরের চোট সারিয়ে এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি রবীন্দ্র জাদেজা। পুরোপুরি সুস্থ হতে এখনও বেশ কয়েকদিন সম. লাগবে তাঁর। আর সেজন্যই এবারের আইপিএলের বাকি ম্যাচে আর দেখা যাবেনা ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। আইপিএল যত এগোচ্ছে চেন্নাই সুপার কিংসের চোট আগাতের তালিকাটা যেন ততই বেড়ে চলেছে। বুধবার চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথই রবীন্দ্র জাদেজার আইপিএল থেকে ছিটকে যাওয়ার কথা জানিয়েছেন।

পাঁজড়ে চোট পেয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামতে পারেননি রবীন্দ্র জাদেজা।  এবার চোটই রবন্দ্র জাদেজার আইপিএলের  মঞ্চে নামার প্রধান বাধা হয়ে দাঁডি়য়েছে। তিনি চোট পাওয়ার পর থেকেই তাঁকে পর্যবেক্ষণে রেখেছিল চেন্নাই সুপার কিংস মেডিক্যাল টিম। কিন্তু দ্রুত সেরে ওটা তাঁর পক্ষে সম্ভব নয়। তাঁকে খেলানোর জন্য তাড়াহুড়োও করতে নারাজ চেন্নাই সুপার কিংস। খারাপ সময়টা সত্যিই এবার পিছু ছাড়ছে না রবীন্দ্র জাদেজার। আইপিএলের বাকি ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে ধোনির চেন্নাইকে।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগেই পাঁজরে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা

এবারের আইপিএল শুরু হওয়ার আগে চেন্নাই সুপার কিংসের অধিনা.কের দায়িত্ব উঠেছিল রবীন্দ্র জাদেজার হাতে। কিন্তু গতবারের চ্যাম্পিয়নরা নতুন অধিনায়কের নেতৃত্বে এবারের আইপিএলে মু খ থিবড়ে পড়ে। একের পর এক ব্যর্থতায় চেন্নাই সুপার কিংসের প্লে অফে পৌঁছননোর আশা এখন বহু হিসাবের ওপর নির্ভর করছে। নেতৃত্বের পাশাপাশি স্যার জা়ড্ডু তাঁর স্বভাবিক ফর্ম দেখাতেও এবার ব্যর্থ হয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে জাদেজার ব্যাট থেকে যে দাপট দেখা গিয়েছিল, আইপিএলের মঞ্চে কিন্তু তা দেখা যায়নি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের হয়ে দুর্ধর্ষ ফর্ম দেখালেও, আইপিএলের মঞ্চে চূড়ান্ত ব্যর্থ হয়েছে রবীন্দ্র জাদেজা। ১০ ম্যাচ খেলে মাত্র ১১৬ রান করতে পেরেছেন রবীন্দ্র জাদেজা। তাঁর গড় রয়েছে এবার মাত্র ৪৯.৬০ এবং স্ট্রাইকরেট রয়েছে ১১৮.৩৭। শুধু তাই নয় বল হাতেও জাদেজার সেই সাফল্য নেই এবারের আইপিএলের মঞ্চে। এছাড়া ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ফিল্ডির হিসাবে বারবারই উঠে আসা স্যার জাড্ডুর নাম। কিন্তু সেই জাদেজের হাত থেকেই এবার ফস্কেছে একের পর এক ক্যাচ। সবকিছু মিলিয়ে এবারের আইপিএলটাই হয়ত রবীন্দ্র জাদেজার কেরিয়ারে সবচেয়ে খারাপ মরসুম।

close whatsapp