সচিন তেন্ডুলকরের পরামর্শেই সাফল্য, জানালেন মুরুগান অশ্বিন
আপডেট করা - Mar 28, 2022 5:31 pm

আইপিএলে এখনও পর্যন্ত সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি মরুগান অশ্বিন। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেকেই নজর কেড়েছেন দক্ষিণের এই স্পিনার। আর তার নেপথ্যে নাকি সচিন তেন্ডুলকর। দিললি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স জিততে পারেনি ঠিকই। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচেই যথেষ্ট ভাল বোলিং পারপরম্যান্স দেখিয়েছেন মুরুগান অশ্বিন। যা দেখে সকলেই খুশি। আর এসবই যে সচিন তেন্ডুলকরের পরামর্শেই তিনি করতে পেরেছেন, তা মানতে কোনও দ্বিধা নেই মুরুগান অশ্বিনের।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। শুরুটা ভালভাবে করেওছিল তারা। কিন্তু শেষরক্ষা করতে পারেননি রোহিত শর্মারা। দিল্লি ক্যাপিটালসের কাছে শেষপর্যন্ত হারতেই হয়েছিল আউপিএলের ইতিহাসে সবচেয়ে সফল ক্রিকেট দলকে। কিন্তু সেই ম্যাচে বল হাতে মুরুগান অশ্বিন কিন্তু বেশ সফল। মাত্র ১৪ রান দিয়ে একাই নিয়েছেন ২ উইকেট। আর ব্রোবোর্ণ স্টেডিয়ামে এসবই নাকি সম্ভব হয়েছে মেন্টর সচিন তেন্ডুলকরের জন্য।
আইপিএলের মঞ্চে খেললেও, কখনও মুম্বইয়ের ব্রেবোর্ণ স্টেডিয়ামে খেলা হয়নি তাঁর। আইপিএলের প্রথম ম্যাচেই এবার সেই ঐতিহ্যের ব্রেবোর্ণ স্টেডিয়ামে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে নামার আগেই মাস্টার ব্লাস্টারের থেকে নানান পরামর্শ পেয়েছেন মুরুান অশ্বিন। মাঠ থেকে সেখানকার পিচ সম্বন্ধে বিভিন্ন উপদেশই সচিন তেন্চুলকরের থেকে নিয়ে নিজেকে তৈরি করেছেন মুরুগান অশ্বিন। আর দিল্লির বিরুদ্ধে সেই সবকিছু কাজে লাগিয়েই এসেছে সাফল্য।
মু্ম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন মুরুগান অশ্বিন
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স করেছিল ১৭৭ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালভাবে করতে পারনি মুম্বই ইন্ডিয়ান্স। বরং শুরুর দিকেই তিন উইকেট খুইয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস বাহিনী। আর দিল্লিকে প্রথমেই ধাক্কাটাও দিয়েছলেন এই মুরুগান অশ্বিন।
দিল্লি ক্যাপিটালসকে চাপে ফেলতে মুরুগান অশ্বিনকে আক্রমণে এনেছিলেন রোহ্ত শর্মা। আর তাতেই সাফল্য। প্রতিপক্ষের অন্যতম সেরা দুই ব্যাটারকে তুলে নিয়ে দিল্লিকে খাদের কিনারে ঠেলে দিয়েছিলেন তিনি। টিম সেইরিফট ও মনদীপ সিংকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই দক্ষিণি স্পিনার।
আর এই সাফল্য যে সচিন তেন্ডুলকরের জন্যই এসেছে তা বলতে কোনও দ্বিধা নেই তাঁর। মুরুগান অশ্বিন জানিয়েছেন, “মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারার সুযোগ পাওয়াতে আমি অত্যন্ত খুশি। সচিন তেন্ডুলকরের মতো কোনো কিংবদন্তীর থেকে যে ক্যাপ পাব তা স্বপ্নেও ভাবতে পারিনি। তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। নানান পরামর্শ পেয়েছি। এছাড়া তাঁর থেকে ব্রেবোর্ণের পিচ সম্বন্ধে নানান জিনিস জানতে পেরছি। এর আগে কখনও এই মাঠ খেলিনি আমি। তিনি আমায় নানান টিপস দিয়েছেন, যা সত্যিই এদিন আমায় সাহায্য করেছে”।