আইপিএল ২০২২, ম্যাচ ৮ঃ গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
আপডেট করা - Mar 27, 2022 9:32 pm

প্রিভিউ
সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চতুর্থ ম্যাচে দুই নতুন দল এবার মুখোমুখি হচ্ছে। ২৮ মার্চ প্রথমবার আইপিএলের মঞ্চে নামতে চলেছে গুজরাজ টাইটান্স। আর প্রথম ম্যাচেই তাদের সামনে আরেক নতুন দল লখনউ সুপার জায়ান্টস। গুজরাত টাইটাা্সের অধিনায়কের ভূিকায় প্রথমবার দেখা যাবে এবার হার্দিক পন্ডিয়াকে। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্বে রয়েছেন লোকেশ রাহুল। এই দুই দলই এবারের মেগা নিলামে বেশ ভাল পারফর্ম করেছে। নিলামের মঞ্চ থেকে বেশ কিছু বড় নামও এবার দলে তুলে নিয়েছে দুই দল।
যদিও প্রতিযোগিতার শুরুতেই দলের বেশকিছু গুুরুত্বপূর্ণ ক্রিকেটারকে এবার পাবে না গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস দুই দলই। গুজরাত টাইটান্স এবার তাদের দলে জেসন রয়কে নিয়েছিল। কিন্তু বায়ো বাবলের কথা জানিয়ে শেষ মুহূর্তে আইপএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জেসন রয়। তাঁর জায়গায় গুজরাত টাইটান্স এবার তাদের দলে নিয়েছেন আফগানিস্তানের উইকেটকিপার ব্যাটার রহমনুল্লাহ গুরবাজ।
লখনউ সুপার জায়ান্টস শিবিরে রয়েছেন মার্কাস স্টয়নিস, জেসন হোল্ডার ও কাইল মেয়ার্সের মতো তারকা ক্রিকেটাররা। কিন্তু প্রতিযোগিতার শুরুর দিকে বেশকিছু ম্যাচে খেলতে পারবেন না এই তিন তারকা ক্রিকেটার। যা খানিকটা হলেও চিন্তায় ফেলে দিচ্ছে লখনউ সুপার জায়ান্টসকেও। দেশের হয়ে খেলার জন্যই আইপিএলের শুরুর দিকে নেই তাা।
পিচ রিপোর্ট
কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের পিচে পেসারদের জন্য যথেষ্ট সুবিধা ছিল। পেসাদের সঙ্গে স্পিনাররাও এই পিচ থেকে সাহায্য পেয়েছিলেন সেই ম্যাচে। আবার ম্যাচের দ্বিতীয় ইনিংসে ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচে ব্যাটাররাও বেশ সুবিধা তুলতে পেরেছিলেন। রান তুলতে খুব একটা বেগ পেতে হয়নি নাইট ব্যাটারদের। তবে এই ম্যাচেও যে টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা বলার অপেক্ষা রাখে না।
সম্ভাব্য একাদশ
গুজরাত টাইটান্স – ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, বিজয় শঙ্কর, ম্যাথু ওয়েড, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রশিদ খান, রাহুল তেওয়াটিয়া, লোকি ফার্গুসন, মহম্মদ সামি, আর সাই কিশোর
লখনউ সুপার জায়ান্টস – কুইন্টন ডিকক, লোকেশ রাহুল, মনীশ পান্ডে, আভিন লুইস, ক্রুণাল পান্ডিয়া, দীপক হুডা, রবি বিষ্ণোই, কৃষ্ণাপ্পা গৌতম, অঙ্কিত রাজপুত, অ্যান্ড্রু টাই, আভেশ খান
লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের সম্ভাব্য একাদশ
লোকেশ রাহুল, কুইন্টন ডিকক, ম্যাথু ওয়েড, ক্রুণাল পান্ডিয়া, আর সাই কিশোর, আভিন লুইস (অধিনায়ক), দীপক হুডা, ডেভিড মিলার, রশিদ খান, আভেশ খান, রবি বিষ্ণোই (সহ অধিনায়ক)