মহিলাদের বিশ্বকাপ ২০২২, ম্যাচ ১৮ঃ ভারত বনাম অস্ট্রেলিয়া,ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ
আপডেট করা - Jun 14, 2023 7:14 pm

শনিবার বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে ভারত। সেখানেই ভারতীয় মহিলা দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মহিলা বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। এই ম্যাচ যে দলই জিতবে, তারাই প্রথম চারের উদ্দেশে একধাপ এগিয়ে যাবে। আর সেই মতোি প্রস্তুত হতে শুরু করেছে ভারতীয় মহিলা বাহিনী। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে দুটো ম্যচ জিতেছে ভারতীয় মহিলা দল। চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চার নম্বর পজিশনে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
অন্যদিকে এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় দুর্ধর্ষ ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপের শুরু থেকেই চার ম্যাচের মধ্যে চারটেতেই জিতেছে অজি বাহিনী। চার ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলে সবার ওপরে রয়েছে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য ফর্মে রয়েছে অজি মহিলা ব্রিগেড। এবার ভারতের সামনে নামছে তারা।
ভারতীয় মহিলা দলকে এই ম্যাচ জিততেই হবে। সামনে চ্যালেঞ্জটা কঠিন হলেও, ভারতীয় দল অবশ্য তা নিয়ে এতটুকু চিন্তিত নয়। বরং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে অতীত পারফরম্যান্সই আত্মবিশ্বাস যোগাচ্ছে স্মৃতি মন্ধনাদের। ২০১৭ সালে এই অস্ট্রেলিয়াকে হারিয়েই বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। একইসঙ্গে ২০২১ সালেও অস্ট্রেলিয়ার টানা ম্যাচ জেতার বিজয়রথও থামিয়েছিলেন মিতালী রাজ, ঝুলন গোস্বামীরা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই আবার ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে ২০০ তম একদিমের ম্যাচ খেলার রেকর্ড গড়তে চলেছেন ঝুলন গোস্বামী। যদিও তা নিয়ে এখনই ভাবতে নারাজ ঝুলন গোস্বামী। এখন তাদের চোখ শুধুই অস্ট্রেলিয়াকে হারানোর দিকে। আর এই ম্যাচে পিচ যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।
পিচ রিপোর্ট
অকল্যান্ডের পিচে প্রথম থেকে ব্যাটাররই খানিকটা সুবিধা পেতে চলেছে। বোলাররা যে খুব একটা সুবিধা পাবেন না, তার আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছে। ব্যাটাররা এই পিচ থেকে সুবিধা তুলতে পারলে বড় রন ওঠার সম্ভাবনা রয়েছে। এই পিচে প্রথম যে দল ব্যাট করবে তারাই সুবিধা পাবে।
সম্ভাব্য একাদশ
ভারত – স্মৃতি মন্ধনা, যস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, মিতালী রাজ(অধিনায়ক), হরমনপ্রী কৌর, স্নেহ রানা, পিচা ঘোষ, পুজা বস্ত্রকার, ঝুলন গোস্বামী, মেঘনা সিং, রাজেস্বরী গায়কোয়াড়।
অস্ট্রেলিয়া – অ্যালিসা হিলি, রেচেল হেনস, মেগ ল্যানিং, বেথ মুনি, এলিসি পেরি, তারলিয়া ম্যাকগ্রা, অ্যাশলেই গার্ডনার, অ্যানাবেল সাদারল্যন্ড, জেস জোনাসেন, অ্যালানা কিং, মেগান শাট