“পরস্থিতি না বুঝে এত দ্রুত বিচার করা উচিত্ নয়”, ফিটনেস নিয়ে সমালোচকদের জবাব পৃথ্বী শ-র
আপডেট করা - Mar 17, 2022 8:31 pm
আইপিএলে নামার আগে পৃথ্বী শ কে নিয়ে হঠাত্ই আলোচনা তুঙ্গে। আর মাত্র ৯ দিন পরই শুরু হবে আইপিএল। তার আগেই ফিটনেস টেস্টে ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার পৃথ্বী শ। আর তাতেই হতবাক সকলে। এবারের আইপিএলের আগে হঠাত্ই এনসিএ-তে ফিটনেস শিবির আয়োজন করেছিল বোর্ড। যেখানে বিশেষত বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ২৫ জন ক্রিকেটারদেরই অংশগ্রহন করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেইসঙ্গে পৃথ্বী শ দের মতো কয়েকজন তরুণ ক্রিকেটারও অংশ নিয়েছিলেন সেখানে।
আর এই ফিটনেসের টেস্টের পরই সকলে একেবারে হতভম্ব। দিল্লি ক্যাপিটালসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ওপেনিংয়ে পৃথ্বী শ একেবারে নিয়মিত সদস্য দিল্লি ক্যাপিটালসের। কিন্তু এবারের আইপিএলে যাত্রা শুরুর আগে খানিকটা হলেও চিন্তা হয়ত বাড়ল দিল্লি ক্যাপিটালস শিবিরের। এনসিএ-তে ইয়ো ইয়ো টেস্টেই পাশ করতে পরেননি পৃথ্বী শ। বোর্ডের নতুন নিয়মে ইয়ো ইয়ো টেস্ট এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখানে ন্যূনতম মাপকাঠি হল ১৬। পৃথ্বী ১৫ তেই শেষ করেছেন। এরপর থেকেই গুঞ্জন শুরু। যদিও আইপিএল খেলতে তাঁর খুব একটা অসুবিধা হবে না।
শেষ বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার পর থেকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি পৃথ্বি শ কে। যদিও আইপিএলে কিন্তু দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি। ২২ বর্ষীয় পৃথ্বী শ-র সেই পারফরম্যান্সের জন্যই এবারের মেগা নিলামের জন্য তাঁকে না ছাড়ারই সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। যদিও রঞ্জি ট্রফিতে কিন্তু তেমন পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। এবারের রঞ্জিতেও শুরুতে সাফল্য পাননি পৃথ্বী শ।
সমালোচকদের উদ্দেশ্যে বার্তা পৃথ্বী শ-র
যদিও পৃথ্বী শ এসব সমালোচনায় কান দিতে নারাজ। তিনি যে আত্মবিশ্বাসে ভরপুর, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন বৃহস্পতিবারই এক বার্তা দিয়ে। গত বুধবারই পৃথ্বী শয়ের এই ফিটনেস টেস্টের খবর সকলের সামনে এসেছে। যদিও ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগও দিয়ে দিয়েছেন তিনি। সেখান থেকেই এই কড়া বার্তা ২২ বর্ষীয় পৃথ্বী শ-র। এত সহজেই যেন সকলে তাঁকে নিয়ে কোনও ধারণা না করে ফেলেন। তিনি যে প্রস্তুত রয়েছেন, সেটা হয়ত মাঠে নেমেই বুঝিয়ে দিতে চাইছেন পৃথ্বী।
একইরকমভাবে শোনাযাচ্ছে পৃথ্বীর এই ফিটনেসের সমস্যা নিয়ে খুব একটা চিন্তিত নয় দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্টও। শোনাযাচ্ছে পরপর রঞ্জ ম্যাচ খেলার ফলেই নাকি পৃথ্বী শ-র ফিটনেসে এই সমস্যা দেখা দিয়েছে। তবে এর প্রভাব তাঁর খেলায় পড়বে না বলেই মনে করেন সকলে। আর সেই সঙ্গে পৃথ্বী শ-র বার্তা তো রয়েছেই। সোশ্যাল সাইটই সমালোচকদের উদ্দেশ্যে পৃথ্বী শ-র বার্তা, “আমার পরিস্থিতি সম্বন্ধে যখন কেউ অবগত নন, দয়া করে সেই মুহূর্তে আমাকে নিয়ে কোনওরকম বিচার করো না”।
পৃথ্বী শ-র এই ফিটনেস আপডেট নিয়ে যদিও খুব একটা চিন্তা করছে না দিল্লি ক্যাপটালস। শোনাযচ্ছে এই ফিটনেসের মাপকাঠি পার করতে না পারলেও, পৃথ্বী যে দিল্লি ক্যাপটালসের হয়ে মাঠে নামবেন সে ব্যপারে কোনওরকম সমস্যা নেই। বরং দিল্লির টিম ম্যানেজমেন্ট মনে করছে পরপর রঞ্জাি ম্যাচ খেলার জন্যই নাকি এমনটা হয়েছে। আর কয়েকদিন পরই শুরু হবে আইপিএল। সেখানেই পৃথ্বী শ কেমন ফর্মে থাকেন সেটাই দেখার অপেক্ষায় এখন সকলে।