৭ নম্বর জার্সি পরার রহস্য অবশেষে ফাঁস করলেন মহেন্দ্র সিং ধোনি নিজেই
আপডেট করা - Mar 17, 2022 5:02 pm

মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বর সাত। আর এই নিয়ে ধোনি ভক্ত তো বটেই, গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের কৌতূহলের কোনও অন্ত নেই। কেন ধোনি সাত নম্বর জার্সি পরেন। এর পিছনে কারণটা কী। এটা মহেন্দ্র সিং ধোনির লাকি নম্বর। এই প্রশ্নের সম্মুখীন সবসময়ই হতে হয় ক্যাপ্টেন কুলকে। আইপিএল শুরু হওয়ার কয়কদিন আগেই অবশেষে এই রহস্য নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি। আর তাঁর উত্তরে আপাতত হয়ত সকলেই স্বস্তিতে। কুসংস্কার নয়, নিজের ইচ্ছাতেই এই সাত নম্বর জার্সি পরেন তিনি।
বিশ্ব ক্রীড়ামঞ্চে সাত নম্বর জার্সির একটা আলাদাই মাধূর্য রয়েছে। বিশেষ করে ফুটবলের মঞ্চে সাত নম্বর জার্সি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ডেভিড বেকহ্যাম থেকে গ্যারিঞ্চদের জর্সি নম্বর সাত। এই তারকা ফুটবলার গায়ে উঠই বিশ্ব ক্রীড়া মঞ্চে সাত নম্বর জার্সি তাঁর ঐতিহ্য বাড়িয়েছেন। ক্রিকেটে অবশ্য কোনওদিনই জার্সি নম্বর নিয়ে তেমন কোনও হৈচৈ ছিল না। কিন্তু মহেন্দ্র সিং ধোনির গায়ে সাত নম্বর জার্সি ওঠার পর থেকেই ক্রিকেটেও যেন সাত নম্বর জার্সি একটা আইকন হয়ে উঠেছে।
ক্রিকেটের শুরু থেকেই সাত নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন মহেন্দ্র সিং ধোনি। আর তাঁর হাত ধরেই ভারতীয় ক্রিকেটে এসেছে একের পর এক সাফল্য। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিং ধোনির নামই নেওয়া হয়। তাঁর হাত ধরেই ২০১১ সালে দ্বিতীয় বিশ্বকাপ জেতে ভারত। ২০০৭ সাল এই মহেন্দির সিং ধোনিই ভারতকে এনে দেন প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ। আর প্রতিটি মঞ্চেই ধোনির গায়ে সেই সাত নম্বর জার্সি।
তাঁর সাত নম্বর জার্সি পরার রহস্য এবার নিজেই ফাঁস করলেন মহেন্দ্র সিং ধোনি
অবশেষে এই সাত নম্বর জার্সি পরার রহস্য নিয়ে মুখ খুললেন ধোনি নিজেই। চেন্নাই সুপার কিংসের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাতকারে ধোনি জানিয়েছেন, “বেশীরভাগ লোকই ভাবেন যেন এই সাত নম্বর জার্সি আমার জন্য খুব লাকি। আমিও হয়ত সেজন্যই ব্যবহার করে এই জার্সি। কিন্তু আদতে এমন কিছুই নয়। আমার এই জার্সি নম্বর বাছার পিছনের কারণটা খুবই সাধারণ। আসলে ৭ জুলাই আমার জন্মদিন। আর সেটাই ছিল সপ্তাহের সপ্তম দিন। আর জুলাই মাস বছরের সপ্তম মাস। এটাই আসল কারণ”।
তিনি আরও জানান, “এই নম্বর নিয়ে আমি কখনোই কুসংস্কারাচ্ছন্ন নই। এই সাত নম্বরটা আমার খুবই কাছের এবং প্রিয়। আর সেজন্যই সাত নম্বরকে নিজের জার্সি নম্বর হিসাবে বেছে নিয়েছি। তাই বহু জিনিস ভাবার পর নিজের জন্মের তারিখকেই জার্সি নম্বর হিসাবে বেছে নিয়েছি”।
আন্তচর্জাতিক ক্রিকেট থেকে আইপিএলের মঞ্চেও ধোনির সাফল্যের গ্রাফ উর্ধ্বমুখী। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রায় দু বছর হয়ে গেল। কিন্তু এখনও তিনি চেন্নাই সুুপার কিংসের অধিনায়ক। হবে নাই বা কেন, মুম্বই বাদে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশী সফল তো এই চেননাই সুপার কিংসই। ধোনির হাত ধরেই যে তারা চারটে আইপিএল ট্রফি জিতেছে। গতবারও সেই ধোনির নেতৃত্বেই আইপিএল জিতেছে চেন্নাই সুুপার কিংস। এতদিন চেপে রাখলেও, অবশেষে নিজের সাত নম্বর জার্সির রহস্য ফাঁক করলেন খোদ মহেন্দ্র সিং ধোনিই।