আইপিএল ফাইনালে পৌঁছনোর পর ধোনির কথাই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মুখে
আপডেট করা - May 25, 2022 5:26 pm

নতুন দায়িত্ব, নতুন দল। আইপিএলের মঞ্চে এবার যেন এক নতুন হার্দিক পান্ডিয়ার উদয় হয়েছে। অলরাউন্ডার হার্দিকের পাশাপাশি এবার ভারতীয় ক্রিকেট দেখল একজন নেতা হার্দিককেও। আর প্রথম পরীক্ষাতেই যে কার্যত ফুল মার্কস পেয়ে উতরে গিয়েছেন তিনি তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধু চূড়ান্ত সাফল্য পেতে একধাপ দূরে দাঁড়িয়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া। আর তাঁর এই সাফল্যের জন্য সবচেয়ে বেশী ধন্যবাদ তিনি যাঁকে দিচ্ছেন , সে হলেন মহেন্দ্র সিং ধোনি।
আইপিএলের মঞ্চে এবারই আত্মপ্রকাশ হয়েছে গুজরাত টাইটান্সের। প্রথম আবির্ভাবেই সকলকে চমকে দিয়েছে তারা। আইপিএলে সবচেয়ে ধারাবাহিক দল হওয়ার পাশাপাশি এবার প্রথম দল হিসাবে ফাইনালেও পৌঁছে গিয়েছেন গুরাতের টাইটান্সরা। ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসকে কার্যত উড়িয়ে দিয়ে ফাইনালের আসনে নিজেদের টিকিট পাকা করেছেন হার্দিক পান্ডিয়া। এবারের ক্যাশ রিচ লিগে হার্দিক পান্ডিয়াকেই অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছিল গুজরাত টাইটান্স। সেই সদ্ধান্ত যে একেবারেই ভুল ছিল না, তা হয়ত এখন সকলেই বুঝতে পারছে।
চলতি আইপিএলে অধিনায়ক হিসাবে অভিষেক হয়েছে হার্দিক পান্ডিয়ার
আইপিএলের মঞ্চে অধিনায়ক হিসাবে নামার পর থেকেই হার্দিকের মুখে ছিল ধোনির কথাই। মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বে খেলেছেন তিনি। নেতৃত্ব দেওয়ার দক্ষতা খুবই সামনে থেকে দেখেছেন হার্দিক। আর সেই সমস্তকিছু থেকে শিক্ষা নিয়েই নিজের গুজরাত টাইটান্সকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা শুরু করেছিলেন হার্দিক পান্ডিয়া। ধোনি মন্ত্রে প্রথম মরসুমেই সফল হয়েছেন হার্দিক পান্ডিয়া। গুজরাত টাইটান্স ফাইনালে পৌঁছনোর পরই হার্দিকের মুখে সেই ধোনিরই কথা।
হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, “অবশ্যই মাহি ভাইয়ের আমার জীবনে প্রভাব অনেকটা। তিনি আমার কাছে একজন ভাই, বন্ধু এবং পরিবার। তাঁর থেকে বহু ভাল জনিস শিখেছি আমি। আমার জন্য যা ব্যক্তিগতভাবে শক্তিশালী হওয়ার থেকেও অনেকটা বেশী। আমি সেই বিষয় নিয়েই গর্বিত এবং সমস্ত দিকই সঠিকভাবে সামাল দিতে পারছি”।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দলের সামনে যখন কঠিন পরিস্থিতি ছিল, সেই সময় থেকেই গুজাত টাইটান্সকে সামাল দেওয়ার কাজটা শুরু করেছিলেন হার্দির পান্ডিয়া। একজন অধিনায়কের মতোই সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল তাঁকে। শেষপর্যন্ত ক্রিজে টিকে ছিলেন হার্দিক। আর মিলারকে যোগ্য সঙ্গত দিয়ে গিয়েছেন। তাঁর ব্যাট থেকেও এসেছিল বড় শট। হার্দিকের নেতৃত্বে ইডেন থেকেই ফাইনালের টিকিট পাকা করে ফেলেছে গুজরাত টাইটান্স।
এই মহূর্তে গুজরাত শিবিরে হার্দিক পান্ডিয়াকে এই মুহূর্তে সকলে ক্যাপ্টেন কুল বলেই ডাকতে শুরু করে দিয়েছে। যদিও হার্দিকের মুখে শুধুই ধোনির কথা। এবারের আইপিএলে সারে চারশো রানের গন্ডী পেড়িয়ে গিয়েছেন তিনি। এখন শুধুই দেখার হার্দিক পান্ডিয়া গুজরাতকে আইপিএল ট্রফিটা এনে দিতে পারেন কিনা।