ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে পরাজয়ের মুখোমুখি হতে হল কলকাতা নাইট রাইডার্সকে

Sunrisers Hyderabad
Sunrisers Hyderabad (Photo Source: IPL/Twitter)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ১৯ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ২৩ রানে পরাজিত করল সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)। এই নিয়ে টানা দুটি ম্যাচে জয় পেল এসআরএইচ।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। ব্যাট করতে নেমে শুরু থেকেই ভালো স্ট্রাইক রেটের সাথে ব্যাট করছিলেন হ্যারি ব্রুক। আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ১৩ বলে মাত্র ৯ রান করে আউট হন। আগের ম্যাচে ভালো রান পাওয়ার পর এই ম্যাচে অনেক তাড়াতাড়ি নিজের উইকেট হারান রাহুল ত্রিপাঠি। তিনি ৪ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর ক্রিজে আসেন অধিনায়ক এডেন মার্করাম। তার এবং ব্রুকের মধ্যে ৭২ রানের একটি সুন্দর পার্টনারশিপ হয়। মার্করাম ২৬ বলে ৫০ রান করেন। তার ইনিংসে ছিল ২টি চার এবং ৫টি ছয়।

হ্যারি ব্রুক এই মরসুমের প্ৰথম শতরানটি করেন। তিনি ৫৫ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১২টি চার এবং ৩টি ছয়। অভিষেক শর্মার সাথে মিলেও ব্রুক ৭২ রানের পার্টনারশিপ করেন। অভিষেক ১৭ বলে ৩২ রান করে আউট হন। শেষে হেনরিখ ক্লাসেন ২টি চার এবং ১টি ছয় সহ ৬ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ২০ ওভারে ৪ উইকেটে ২২৮ রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে কেকেআরের সবথেকে সফল বোলার ছিলেন আন্দ্রে রাসেল। তবে চোটের কারণে তিনি ২.১ ওভারের পর আর বল করতে পারেননি। তিনি ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। বাকি একটি উইকেট নেন বরুণ চক্রবর্তী।

নীতিশ রানা এবং রিঙ্কু সিংয়ের অসাধারণ ইনিংসও জয়ে এনে দিতে পারল না কেকেআরকে

রান তাড়া করতে নেমে শুরুতেই রাহমানুল্লাহ গুরবাজের উইকেট হারায় কলকাতা নাইট রাইডার্স। তিনি শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। ভেঙ্কটেশ আইয়ারও এই ম্যাচে রান পাননি। তিনি ১১ বলে ১০ রান করে আউট হন। সুনীল নারিনও কোনো রান করতে পারেননি। আইয়ার এবং নারিন দুজনেই মার্কো জানসেনের শিকার হন। এরপর নারায়ণ জগদীশন এবং নীতিশ রানার মধ্যে ৬২ রানের একটি সুন্দর পার্টনারশিপ হয়। জগদীশন ২১ বলে ৩৬ রান করে মায়াঙ্ক মার্কন্ডের শিকার হন।

আন্দ্রে রাসেল এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। এরপর ক্রিজে আসেন রিঙ্কু সিং। তার এবং নীতিশ রানার মধ্যে ৬৯ রানের পার্টনারশিপ হয়। রানা ৫টি চার এবং ৬টি ছয় সহ ৪১ বলে ৭৫ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলে নটরাজনের শিকার হন। রিঙ্কু সিং এই ম্যাচেও ব্যাট হাতে একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি ৩১ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। মায়াঙ্ক মার্কন্ডে এবং মার্কো জানসেন যথাক্রমে ৪ ওভারে ২৭ রান এবং ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২টি করে উইকেট নেন। ভুবনেশ্বর কুমার, নটরাজন এবং উমরান মালিক ১টি করে উইকেট নেন। শেষমেশ ২০ ওভারে ৭ উইকেটে ২০৫ রান করে কেকেআর।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

close whatsapp