বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি, ইন্ডোরেই অনুশীলন নীতিশ রানার
আপডেট করা - Mar 31, 2023 6:20 pm

শুক্রবার থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, এরপরই এক বর্ণাঢ্য অনুষ্ঠান দিয়ে শুরু হতে চলেছে এবারের আইপিএল। সেখানেই প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদধে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। তার ২৪ ঘন্টা পরই আইপিএলের মঞ্চে যাত্রা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাব কিংসের বিরুদধে মোহালীতে প্রথম ম্যাচে নামতে চলেছেন নীতিশ রানার নেতৃত্বাধীন কলকাতা নাউট রাইডার্স। কিন্তু তার আগেই শেষ মুহূরতের চূড়ান্ত প্রস্তুতিতে নামতে পারল না কলকাতার নাইট বাহিনী।
গতবারের ব্যর্থতা ভুলে এই মঞ্চ থেকেই এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই মতো প্রস্তুতিও চলছে তাদের। শুক্রবার দুপুরেই প্রস্তুতিতে নামার কথা ছিল কলকাতা নাইট রাইডর্সের। কিন্তু হঠাত্ বৃষ্টিই যেন ভেস্তে দিল সমস্ত হিসাব নিকাশ। প্রবল বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার জন্যেই ম্যাচের আগের দিনের প্রসতুতি বাতিল করতে হল কলকাতা নাইট রাইডারস শিবিরের। যদিও ইন্ডোরে কিছুক্ষণ প্রস্তুতি সেরেছিলেন নাইট রাইডার্স অধিনায়ক নীতিশ রানা।
আগামী ১ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স
২০২১ সালে শেষবার আইপিএলের ফাইনালে পৌঁছেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু চেন্নাই সুপার কিংসের কাছে হেরেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হয়েছিল সেবার কলকাতা নাইট রাইডার্স শিবিরের। ২০২২ সালের মেগা নিলামে খোলনলচে বদলেই মাঠেনেমেছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও সাফল্য অধরাই ছিল তাদের লিগ পর্বের বাধা টপকাতে ব্যর্থই হয়েছিল তারা। যদিও সেসব এখন আর মনে রাখতে চাইছে না নাইট রাইডার্স শিবির। এবার চন্দ্রকান্ত পন্ডিতের তোচিংয়েি নতুনভাবে শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।
যদিও চোটের জন্য মরসুম শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। আর সেটা যে নাইট শিবিরের কাছে একটা বড়সড় ধাক্কা তা বলার অপেক্ষে রাখে না। শ্রেয়স আইয়ারের পরিবর্তেই এবার নাইট রাইডার্স শিবিরের অধিনায়ক হয়েছেন নীতিশ রানা। তাঁর হাত ধরে সাফল্য নিয়েও ইতিমধ্যে ক্রিকেট মহেলে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। যদিও আনদ্রে রাসেল, সুনীল নারিনরা আত্মবিশ্বাস যোগাচ্ছে নাইট শিবিরে।
গতবার নাইট রাইডার্সের হয়ে দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন রিঙ্কু সিং। এবারও য়ে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম শক্তি তিনি তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই তাদের প্রস্তুতিও চলছিল। কিন্তু ম্যাচের ২৪ ঘন্টা আগেই বাধ সেধেছে পঞ্জাবের আবহাওয়া। হঠাত্ প্রবল বৃষ্টিতে মাঠেই নামতে পারলেন না কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। ম্যাচের আগের দিন শেষ মুহূর্তের প্রস্তুতি সারার সুযোগ পেলন না তারা। যদিও এদিন ইন্ডোরেই প্রস্তুতি সেরেছিলেন নীতিশ রানা। পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় দিয়ে তারা যাত্রা শুরু করতে পারে কিনা সেটাই এখন দেখার।