রোহিত শর্মার লক্ষ্য এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: Twiter/BCCI)

রোহিত শর্মার লক্ষ্য এখন থেকেই স্থির। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনই এন ভারতের নচুন টেস্ট অধিনায়কের প্রধান লক্ষ্য। রাস্তাটা অবশ্যই কঠিন। তবুও তিনি হাল ছাড়তে নারাজ। শ্রীলঙ্কার বিরুদ্ধেই ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে অভিষেক হয়েছে রোহিত শর্মার। প্রথম দিন থেকেই কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে তিনি। শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। কিন্তু কাজ এখনও অনেকটা বাকি। দলকে ফাইনালে পৌঁছে দেওয়াই প্রধান লক্ষ্য ভারতীয় দলের এই তারকা অধিনায়কের।

মোহালীতে রোহিতের নেতৃত্বের অভিষেক ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয় পেয়েছিল ভারত। ইনিংস ও ২২২ রানে প্রথম ম্যাচেই জিতেছিল টিম ইন্ডিয়া। বেঙ্গালুরুর দ্বিতীয় টেস্টেও সেই ধারা অব্যহত রেখেছিল ভারতীয় দল। দিন-রাতের টেস্টেও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যানম্স দেখিয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে এবার যাত্রা শুরু করেছে রোহিত শর্মার ভারতীয় দল।

দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরই টেস্ট চ্যাম্পিয়নসিপে অনেকটা নীচে নেমে গিয়েছিল ভারত। পাঁচ নম্বরে ছিলেন রোহিত শর্মারা। তবে শ্রীলঙ্কাকে হারানোর পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় উন্নতি করেছে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০-এ সিরিজ জয়েক পরই তালিকায় এখন চার নম্বরে উঠে এসেছে টিম ইন্ডিয়া। কিন্তু পথটা এখনও যথেষ্ট কটিন তাদের সামনে। এই মুহূর্তে ভারতের সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মতো দল গুলো।

দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে রোহিত শর্মা

যদিও সামনেই বেশ কয়েকটি টেস্ট সিরিজ রয়েছে ভারতীয় দলের। যারমধ্যে অবশ্য বেশীরভাগই রয়েছে হোম সিরিজ। একমাত্র একটিই অ্যাওয়ে সিরিজ রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। এই মুহূর্তে ভারতকে প্রতিটি ম্যাচই জিততে হবে। তবেই একমাত্র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপের ফাইনালে পৌঁছতে পারবে ভারতীয় দল। সেই লক্ষ্যে সবে মাত্র একটি টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া।

একদিন ও টি টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দিলেও, কখনও টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল না রোহিত শর্মার। এবারই প্রথমবার সেই দায়িত্ব পেয়েছিলেন রোহিত শর্মা। শুরু থেকেই যথেষ্ট উচ্ছ্বসিত ছিলেন তিনি। দলের বহু অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে ভারতীয় শিবিরে। তাদের থেকে যেমন সাহায্য পেয়েছে, তেমনই রয়েছে সাফল্যের আনন্দও।

একইসঙ্গে ঋষভ পন্থের পারফরম্যান্স নিয়েও যথেষ্ট উচ্ছ্বসিত ভারতীয় দলের এই তারকা অধি্নায়ক। দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থের ঝোরো ইনিংসের সৌজন্যে ভারত বড় রানে পৌঁছতে পেরেছিল। তাঁকে এই ম্যাচেও পাঁচ নম্বর পজিশনে নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। সেখানে যথেষ্ট সফল হয়েছেন ঋষভ পন্থ। প্রতি ম্যাচেই যে ঋষভকে এই পজিশনেই খেলাতে চাইছেন রোহিত তাও বেশ স্পষ্ট।

close whatsapp