“গুড লাক পার্টনার” – ডু প্লেসি আরসিবি অধিনায়ক নির্বাচিত হতেই অভিনন্দন প্রাক্তন ওপেনিং সঙ্গী রুতুরাজের
রুতুরাজকে সিএসকে মেগা নিলামের আগেই ধরে রেখেছিল
আপডেট করা - Mar 13, 2022 12:40 pm

রুতুরাজ গায়কওয়াড় ও ফাফ ডু প্লেসি আগের আইপিএল সংস্করণে অন্যতম সেরা ওপেনিং জুটি হয়ে উঠেছিলেন এবং তারা একে অপরের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়া গড়ে তুলেছিলেন। যদিও, দলের অন্যতম ধারাবাহিক পারফর্মার হওয়া সত্ত্বেও ডু প্লেসিকে আইপিএল ২০২২-এর আগে চেন্নাই সুপার কিংস ধরে রাখেনি। সিএসকের সাথে বিডিং যুদ্ধের পরে আইপিএল ২০২২ মেগা নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৭ কোটি টাকার বড় অঙ্কে ডানহাতি এই খেলোয়াড়কে বেছে নিয়েছিল।
ডু প্লেসিকে সম্প্রতি আসন্ন আইপিএল ২০২২ মরসুমের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক নিযুক্ত করা হয়েছে এবং এই খবরটি ক্রিকেট মহলে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছিল। বিরাট কোহলি আইপিএল ২০২১-এর পরে ফ্র্যাঞ্চাইজির জন্য অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এবি ডি ভিলিয়ার্সও অবসর নেওয়ায় বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল কে হবেন আরসিবি অধিনায়ক। নিলামের পর আরসিবি ম্যানেজমেন্ট প্রায় এক মাস সময় নিল তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করার জন্য।
প্রাক্তন ওপেনিং সঙ্গীর জন্য বিশেষ বার্তা প্রেরণ রুতুরাজের
ডু প্লেসিকে ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক নিযুক্ত করার খবর শুনে উন্মাদনায় মেতে ওঠে আরসিবি ভক্তরা। তাঁর উপর আস্থা রাখার জন্য ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে ডু প্লেসি টুইটারে একটি বার্তা পোস্ট করে জানিয়েছিলেন আরসিবি ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি খুব আনন্দিত। তিনি ইতিমধ্যে ভক্তদের যে পরিমাণ সমর্থন দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
সিএসকের হয়ে ডু প্লেসির সঙ্গে দীর্ঘ সময় ইনিংস ওপেন করা রুতুরাজ গায়কওয়াড়ও সেই পোস্টে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি তাঁর প্রাক্তন ওপেনিং সঙ্গীর ‘সৌভাগ্য’ কামনা করেছিলেন এবং ডু প্লেসি তার জবাবে সরাসরি রুতুরাজকে ধন্যবাদ জানিয়েছেন।
Midnight sad vibes. pic.twitter.com/mmOzSnEVXx
— Heisenberg ☢ (@internetumpire) March 12, 2022
এটি উল্লেখ্য যে গায়কওয়াড় আগের আইপিএল সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে টুর্নামেন্ট শেষ করেছিলেন। অরেঞ্জ ক্যাপ পাওয়ার প্রতিযোগিতায় ছিলেন ডু প্লেসিও। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার মাত্র ২ রানের জন্য দ্বিতীয় স্থানে শেষ করেন। এই দুই খেলোয়াড়ই সিএসকেকে একাধিক ম্যাচে ভালো সূচনা এনে দিয়েছেন এবং গত বছর ফ্র্যাঞ্চাইজির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই জুটির ধারাবাহিকতা। আসন্ন আইপিএল ২০২২ সংস্করণে সিএসকেতে গায়কওয়াড়ের পাশে কাকে ওপেন করতে নামানো হয় সেই দিকে নজর থাকবে।