জাডেজাকে ব্যাটিং ক্রমের উপরের দিকে পাঠানোর ব্যাপারে সতর্ক করে দিলেন প্রাক্তন ক্রিকেটার

জাডেজা যে আসলে বোলিং অলরাউন্ডার তা মনে করিয়ে দিয়েছেন তিনি

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo Source: Twitter)

আকাশ চোপড়া মনে করেন যে রবীন্দ্র জাডেজা সাম্প্রতিক কালে যতোই ভালো ব্যাটিং করুন না কেন, তাঁকে ব্যাটিং অর্ডারে ৫ নম্বরে উন্নীত করা উচিত নয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালি টেস্টে ভারতের প্রথম ইনিংসে অপরাজিত ১৭৫ রান করেন জাডেজা। তিনি ম্যাচে নয়টি উইকেটও তুলেছিলেন তবে তাঁর ব্যাটিং বেশী মনোযোগ আকর্ষণ করেছিল।

তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে, আকাশ চোপড়াকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইংল্যান্ড যেমন বেন স্টোকসকে ব্যবহার করে, ঠিক তেমনই টিম ইন্ডিয়ার রবীন্দ্র জাডেজাকে ৫ নম্বরে উন্নীত করা উচিত কি না। তিনি উত্তরে বলেন, “এটি একটি ভালো সম্ভাবনা। কিন্তু বেন স্টোকস একজন ব্যাটিং অলরাউন্ডার, কিন্তু এটা যেন ভুলে না যাই যে জাড্ডু একজন বোলিং অলরাউন্ডার। ইংল্যান্ডে একটি টেস্ট ম্যাচ ছিল যেখানে জাডেজাকে ৫ নম্বরে পাঠানো হয়েছিল।”  

ইংল্যান্ডে উপরের ক্রমে ব্যাটিং করার সময় জাডেজা সফল হয়নি তা উল্লেখ করে ধারাভাষ্যকার বলেছেন এই অলরাউন্ডার যে কোনও অবস্থানে ব্যাট করতে পারেন। চোপড়া বিস্তারিত বলেছেন, “অবশ্যই, সেই পরীক্ষাটি কার্যকর হয়নি এবং আমরা সেই সময় এটির সমালোচনা করেছিলাম কারণ পরিস্থিতি ভিন্ন ছিল। তাঁকে বাম-ডান সমন্বয়ের জন্য অর্ডারের উপরের দিকে পাঠানো হয়েছিল কিন্তু তিনি একজন উপযুক্ত খেলোয়াড় এবং যেখানেই তাঁকে ব্যাট করতে পাঠানো হোক না কেন তাতে খুব বেশি পার্থক্য হবে না।” 

ব্যাটিং অর্ডারে উন্নীত হলে জাডেজার বোলিং ক্ষতিগ্রস্ত হতে পারে, মনে করেন আকাশ চোপড়া 

ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে জাডেজাকে পাঁচ নম্বর পজিশনে ব্যাট করতে পাঠানো হয়েছিল। ইংলিশ আক্রমণকে যথেষ্ট সময়ের জন্য আটকে রাখলেও জাডেজা দুই ইনিংস মিলিয়ে মাত্র ২৭ রান করতে পেরেছিলেন।

আকাশ চোপড়া উল্লেখ করেছেন যে রবীন্দ্র জাডেজা নীচের দিকে ব্যাট করতে নামলেও তাঁকে লোয়ার অর্ডারের সাথে সবসময় ব্যাট করতে হয় না কারণ ঋষভ পান্ত এবং রবিচন্দ্রন অশ্বিন ব্যাট হাতে দক্ষ। তিনি ব্যাখ্যা করেছেন, “ভারত মাত্র পাঁচজন ব্যাটারে খেলে, পান্ত ৬ নম্বরে এবং জাড্ডু ৭ নম্বরে খেলে৷ যেহেতু পন্ত ও অশ্বিন জাড্ডু্র সঙ্গে খেলে তাই খুব কম সময়ই এমন হয় যে তাঁকে সঙ্গীর অভাবে ব্যাট করতে হচ্ছে।”

৪৪ বছর বয়সী এই বলে উপসংহারে এসেছিলেন যে অর্ডারে উন্নীত হলে জাডেজার বোলিং ক্ষতিগ্রস্ত হতে পারে। চোপড়া পর্যবেক্ষণ করেছেন, “যদি তাঁকে অর্ডারের উপরে ঠেলে দেওয়া হয়, তবে বোলার জাড্ডুর স্তর পড়ে যেতে পারে, বোলিংয়ে জোর কমে যেতে পারে – কেউই চায়বে না সেটা ঘটুক। তিনি একটি সম্পদ, তাকে সেভাবে ব্যবহার করুন। এমনকি যদি অশ্বিন বা জাড্ডু অসাধারণ ব্যাটিং করেও, তারা সবসময় বোলিং অলরাউন্ডার থাকবে।”

close whatsapp