টেস্ট অধিনায়ক রোহিত শর্মাকে ফুল মার্কস সুনীল গাভাসকরের, রোহিতের প্রশংসায় তিনি

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

টেস্ট অধিনায়ক হিসাবে রোহিত শর্মার অভিষেক দেখে আপ্লুত প্রাক্তন তারকা সুনীল গাভাসকর। তাঁর মতে এমন অভিষেক সত্যিই নাকি বিরল। একজন অধিনায়কের কাছে এমন টেস্ট অভিষেক সত্যিই অসাধারণ। একইসঙ্গে শুরুতেই রোহিত শর্মার অধিনায়কত্বের দক্ষতা দেখেও খুশি গাভাসকর। শ্রীলঙ্গার বিরুদ্ধে মোহালীতে ১ ইনিংস ও ২২২ রানে জিতেছে টিম ইন্ডিয়া। টেস্ট অধিনায়ক হিসাবে শুরুতেই চমক দেখিয়ে দিয়েছেন রোহিত, মনে করেন গাভাসকর।

গত ৪ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে নেমেছিল ভারত। সেই ম্যাচেই ছিল টেস্ট অধিনায়ক হিসাবে রোহিত শর্মার অভিষেক ম্যাচ। আবার বিরাট কোহলির শততম টেস্টও ছিল এই ম্যাচই। সেই ম্যাচে যে ভারতীয় দল কিছু একটা চমক দিতে চেয়েছিল তা তো বলাই বাহুল্য। যদিও সেই চমকটা এসেছে রবীন্দ্র জাদেজার হাত থেকেই। ব্যাটে ও বলে দুরন্ত পারফরম্যান্স দেকিয়েছেন তিনি। সেইসঙ্গে ভারতের জয়ের নায়কও এখন তিনিই। এই সমস্ত কিছু দেখেই আপ্লুত সুনীল গাভাসকর।

প্রথমবার টেস্ট ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে নেমেছিলেন রোহিত শর্মা। মোহালীকতে বিরাটের পাশাপাশি সকলের চোখ ছিল তাঁক দিকেও। সেখানে রোহিতের দক্ষিণ অধিনায়কত্ব দেখে মুগ্ধ সকলে। ম্যাচের মোর ঘোরাতে তাঁর ফিল্ডিং প্রস্তুতি থেকে বোলিং চেঞ্জ, এসবরই আপ্লুত করেছে প্রাক্তন তারকা সুনীল গাভাসকরকে। আর তিনদিনে ম্যাচ শেষ হয়ে য়াওয়ার পর তো রোহিত শর্মাকে টেস্ট অধিনায়ক হিসাবে ফিুল মার্কসই দিয়ে গদিয়েছেন গাভাসকর।

রোহিত শর্মার টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক দেখে আপ্লুত সুনীল গাভাসকর

স্টার স্পোর্টসে দেওয়া এক সাক্ষাতকারে গাভাসকার জানিয়েছেন, “অধিনায়ক হিসাবে অসাধারণ অভিষেক।যথন তুমু তিনদিমের মধ্যে একটি টেস্ট ম্যাচ জিতে যাচ্ছ, তোমার স্বপ্ন যে কতটা বড় তা এখান থেকেই স্পষ্ট। যখন ভারত ফিল্ডিং করচিল, বোলিং চেঞ্জগুলো ছিল অসাধারণ। সেইসঙ্গে ফিল্ডিং পরিবর্তনও ছিল দেখার মতো। যেখানে ফিল্ডার , সেখানেই ক্যাচ গিয়েছে। ফিল্ডারদের বেশী নড়াচড়া করতে হয়নি”।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসেইরানের পাহাড়া তৈরি করেছিল ভারত। লক্ষ্য সেটাই ছিল রোহিত শর্মাদের। রবীন্দ্র জাদেজার হাত ধরেই যে লক্ষ্য পূরণ হয়েছিল। এরপর বল হাতেও ম্যাচের নায়ক ছিলেন রবীন্দ্র জাদেজা। দু ইনিং মিলিয়ে একাই নিয়েছেন ৪ উইকেট। সেইসঙ্গে ব্যাটিংয়ে ১৭৫ রান। ফিল্ডিং করার সময় বোলিংয়ে যেভাবে রোহিত শর্মা তাঁকে ব্যাবহার করেছিলেন, সেটাই যেন মুগ্ধ করেছে সুনীল গাভাসকরকে।

তাই তো ম্যাচ শেষে সদ্য টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক হওয়া রোহিত শর্মাকে ফুল মার্কস দিতেও দ্বিধা করেননি তিনি। ১০ এর মধ্যে ৯.৫ নম্বর দিয়েছেন গাভাসকর।

 

close whatsapp