মিতালী রাজের মুকুটে নতুল পালক, বিশ্বকাপে ছুঁলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড
আপডেট করা - Mar 6, 2022 10:52 am

মহিলা বিশ্বকাপের মঞ্চে পা রেখেই নতুন মাইলস্টোনের মালিক মিতালী রাজ। সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে ছটি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়লেন মিতালী রাজ। এতদিন এই রেকর্ড শুধুমাত্র ভারতের সচিন তেন্ডুলকরেরই ছিল। রবিবার সকালেই নিউ জিল্যান্ডের মাটিতে সেই রেকর্ড স্পর্ষ করলেন মিতালী। দ্বিতীয় ভারতীয় হিসাবে হলেও, প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে গড়লেন ইতিহাস। একইসঙ্গে তিনিই বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে ৬টি বিশ্বকাপ খেললেন।
ভারতীয় দলের হয়ে এটাই হয়ত তাঁর শেষ বিশ্বকাপ। কেরিয়ারের শেষ বিশ্বকাপ জিততে মরিয়া ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালী রাজ। ২০১৭ সালে শেষবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারত। কিন্তু সেই ম্যাচ জিততে পারেনি তারা। এবার সেই বিশ্ব জয়ের খরা কাটিয়ে নতুন ইতিহাস লিখতে চান তারা। আর সেই লক্ষ্যেই ভারতের সামনে প্রথম ম্যাচে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
সেই মঞ্চে টস তকতে নেমেই নতুন রেকর্ডের মালিক মিতালী রাজ। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ বিশ্বকাপ খেলার রেকতর্ড গড়লেন তিনি। সেইসঙ্গেই ছুঁলেন আরেক কিংবদন্তী সচিন তেন্ডুলকরের রেকর্ড। এতদিন পর্যন্ত ভারতের হয়ে ছটি বিশ্বকাপ খেলার রেকর্ড ছিল একমাত্র সচিন তেন্ডুলকরের। ১৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১১ সালের বিশ্বকাপ বারতের হয়ে খেলেছেন সচিন তেন্ডুলকর। রবিবার সকালেই সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন মিতালী রাজ।
দ্বিতীয় ভারতীয় হিসাবে সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁলেন মিতালী রাজ
২০০০ সালে প্রথমবার ভারতীয় মহিলা দলের হয়ে বিশ্বকাপের মঞ্চে নেমেছিলেন তিনি। সেই থেকেই ভারতের হয়ে সাফল্যের রাস্তায় হাঁটা শুরু এই তারকা মহিলা ক্রিকেটারের। বিশ্বকাপের মঞ্চে নানান রেকর্ড গড়েছেন তিনি। এবার এই বিরাট রেকর্ডও গড়ে ফেললেন মিতালী। প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে বিশ্ব ক্রিকেটের মঞ্চে ছটি বিশ্বকাপ খেলে ফেললেন মিতালী। তাঁর আগে পাঁচটি করে বিশ্বকাপ খেলার রেকর্ড ছিল ডেবি হকলে এবং চার্লোট এডওয়ার্ডসের।
রবিবার পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক। প্রথম ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স স্মৃতি মন্ধনার। ওপেনিংয়েই ৫২ রানের ইনিংস খেলেছেন তিনি। কিন্তু কেরিয়ারের এই মাইলস্টোন ম্যাচে বড় রান পেতে কিন্তু ব্যর্থ হয়েছেন মিতালী। ৩৬ বল খেলে ৯ রানেই সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। গোটা ইনিংসে কোনও বাউন্ডারি বা ওভার বাউন্ডারি পাননি তিনি। তবে ভারতের রান এগোতে অবশ্য খুব একটা অসুবিধা হয়নি।
স্মৃতি মন্ধনার পাশাপাশি স্নেহ রানার ৫৩ এবং পুজার ৬৭ রানের ইনিংসের সৌজন্যে ভারতের রান পৌঁছয় ২৪৪ রানে। প্রথম ম্যাচেই জয় আসে কিনা সেটাই এখন দেখার।