বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক হতে ঝুলন গোস্বামীর দরকার ৪ উইকেট

Jhulan Goswami
Jhulan Goswami. (Photo by Albert Perez/Getty Images)

মহিলা বিশ্বকাপে আর ৪৮ ঘন্টা পরই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে ভারত। আর সেই মঞ্চেই বাংলার ঝুলন গোস্বামীর সামনে নতুন রেকর্ডের হাতছানি। বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট নেওয়া থেকে আর মাত্র ৪ উইকেট দূরে দাঁড়িয়ে ঝুলন গোস্বামী। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালকিন হলেও, ঝুলনের সামনে এখন নতুন রেকর্ডের হাতছানি রয়েছে। মাত্রক ৪ উইকেট নিতে পারলেই মহিলা বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যাবেন বাংলার ঝুলন গোস্বামী।

যদিও বাংলার ঝুলন কিন্তু তা নিয়ে বেশী মাথা ঘামাচ্ছেন না। বরং ঝুলন গোস্বামীর নজর একদিকেই। ভারতের হয়ে প্রথম মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েই ফিরতে চান তিনি। এটাই হয়ত তাঁর কেরিয়ারের শেষ মহিলা বিশ্বকাপ। সেজন্যই দেসের জার্সিতে বিশ্বকাপ জয়ের ইচ্ছাটা এবারই পূরণ করতে মরিয়া চাকদা এক্সপ্রেস। নিউ জিল্যান্ডের মাটিতে আগমা ৬ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে ভারত। সেই থেকেই শুরু হবে ঝুলন গোস্বামীর লড়াই।

২০১৭ সালে শেষবার বিশ্বকাপেপ ফাইনালে পৌঁছেছিল ভারত়। লড়াইটা হাড্ডাহাড্ডি হলেও, শেষপর্যন্ত বার মানতেই হয়েছিল ভারতীয় দলকে। সেই দলেও ছিলেন ঝুলন গোস্বামী। এবারে যাতে তেমন কিছু নাহয় সেজন্যই প্রস্তুতি তুঙ্গে রয়েছে বাংলার এই তারকা পেসারের। তাই নিজের সামনে রেকর্ডের হাতছানি থাকলেও, ঝুলনের নজরে শুদুই বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক হতে আর চার উইকেট দরকার ঝুলন গোস্বামীর

মহিলা বিশ্বকাপে যাত্রা শুরু করার আগে ঝুলন গোস্বামী ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন, “আমার শুধু স্বপ্ন একটাই। যে দেশেই হোক বিশ্বকাপটা হাতে তুলতে চাই। মনের ভিতর সবসময়ই এই একটা ইচ্ছাই থাকে”।

তিনি আরও বলেছিলেন, “এই দেশের তরুণ প্রজন্মের জন্য একজন রোল মডেল থাকা সত্যিই খুব প্রয়োজনীয়।  অতীতের সমস্ত বিশ্বকাপের মঞ্চে যে অভাবটা আমরা সবসময় উপলব্ধি করেছি”।

২০২১ সালে হওয়ার কথা থাকলেও, করোনার জন্য সেই বছর মহিলাদের বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হয়নি। ২০২২ সালে নিউ জিল্যান্ডের মাটিতেই সেই ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ একেবারেই ফলপ্রসু হয়নি। পাঁচ ম্যাচের সিরিজে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

ভুল শুধরে বিশ্বকাপে সাফল্যের রাস্তাতেই হাঁটতে চান ঝুলন গোস্বামীরা। মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট রয়েছে ঝুলন গোস্বামীর। ২০০ এরও বেশী উইকেট রয়েছে এই ৩৯ বর্ষীয় তারকা ভারতীয় ক্রিকেটারের। আর বিশ্বকাপের মঞ্চে ঝুলন গোস্বামীর ঝুলিতে রয়েছে ৩৬টি উইতেট। এখনও পর্যন্ত বিশ্বকাপের ম়ঞ্চে সর্বোচ্চ উইকেট ৩৯টি। সেই রেকর্ড টপকে নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে ঝুলনের দরকার মাত্র ৪টি উইকেট। কেরিয়ারের শেষ বিশ্বকাপে ঝুলন গোস্বামী তা করতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp