বিরাট কোহলির শততম টেস্টকে স্মরণীয় করে তুলতে চান অধিনায়ক রোহিত শর্মা

Rohit Sharma and Virat Kohli
Rohit Sharma and Virat Kohli. (Photo by PAUL ELLIS/AFP via Getty Images)

শুক্রবার মোহালীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে নামছে ভারত। কিন্তু সেই ম্যাচের থেকেও ভারতীয় ক্রিকেট মহলের চোখ একজনের দিকেই। তিনি হলেন বিরাট কোহলি। শুক্রবার দেশের হয়ে শততম টেস্টে নামছেন বিরাট কোহলি। আর তা নিয়েই সমগ্র ভারদজুড়ে এখন উন্মাদনার পারদ তুঙ্গে। বিরাটের শততম টেস্ট দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। যেমন গোটা দেশ সেই প্রতীক্ষায় রয়েছে, তেমনই বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররাও রয়েছেন বিরাট কোহলির মাঠে নামার। আর এই দিনটিকেই বিশেষ করে তুলতে চান রোহিত শর্মা।

ভারতের ১২ তম ক্রিকেটার হিসাবে এই মাইলস্টোন গড়তে চলেছেন বিরাট কোহলি। বীরেন্দ্র সেওয়াগের পর বিরাটের মুকুটে উঠতে চলেছে সেই মুকুট। মোহালীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের শততম টেস্টে নামতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেই ম্যাচে বিরাটের ব্যাটে ফের শতরান ফেরে কিনা সে তো সময়ই বলবে, কিন্তু গোটা দেশকে বিরাটকে শুভেচ্ছা জানাতে প্রস্তুত তা বেশ স্পষ্ট।

দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের পরই ভারতীয় দলের টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। তাঁর সেই সিদ্ধান্তে হতবাকই হয়ে পড়েছিল সকলে। যদিও কেন বিরাট সেই সিদ্ধান্ত নিয়েছিল, তা সকলকেই পরিষ্কার করে দিয়েছিলেন। মোহালীতে শুধুমাত্র ক্রিকেটার হিসাবে মাঠে নামবেন তিনি। এই ম্যাচেই আবার ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক হবে রোহিত শর্মার। প্রাক্তন ভারত অধিনায়কের জন্য এই ম্যাচটিকে স্মরণীয় করতে তুলতে চান তিনি।

বিরাট কোহলির শততম টেস্টকে স্মরণীয় করতে চান রোহিত শর্মা

সাংবাদিক সম্মেলনে এসে রোহিত শর্মা জানান, “এটা সত্যিই একটা অসাধারণ এবং দীর্ঘ অভিযান। এই ফর্ম্যাটে বিরাট কোহলির অবদান অনস্বীকার্য। তিনি যা করেছেন তা ভোলার নয়। এই মুহূর্তটাকে আমরপা সকলেই বিরাট কোহলির জন্য স্মরণীয় করে তুলতে চাই। আশা করি এই পাঁচটা দিন কিছু ভাল মুহূর্ত বিরাট কোহলিকে উপহার দিতে পারব”।

জসপ্রীত বুমরার মুখে আগেই শোনা গিয়েছিল এই কথা। বিরাটের শততম টেস্টে গোটা দল তাঁকে কী উপহার দিতে চায়, সেই ইঙ্গিত ভারতের তারকা পেসারের কথাতেই ছিল স্পষ্ট। সেইভাবেই তৈরি হচ্ছে ভারতীয় দলও। একইসঙ্গে বিরাট কোহলির স্মৃতি চারণায় অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলির কোন কোন ইনিংস তাঁকে মুগ্ধ করেছিল তাও এদিন উঠে এল রোহিত কথায়।

বিরাট কোহলির স্মৃতি চারণায় ভারত অধিনায়ক রোহিত শর্মা

রোহিত জানিয়েছেন, “দলগত হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের মুহূর্ত ছিল আলাদা। আর সেখানেই অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির সেঞ্চুরী এখনও মনে রয়েছে। প্রোটিয়াদের বিরুদ্ধে কঠিন পিচ এবং ডেল স্টেনের মতো বোলারের বিরুদ্ধে সেই কাজটা কঠিন ছিল। পার্থেও বিরাট শতরান পেয়েছিলেন, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরানটাই সেরা”।

এখনও পর্যন্ত শততম টেস্টে কোনও ভারতীয় ক্রিকেটারই সেঞ্চুরী করতে পারেননি। মোহালীতে নামার আগে বিরাটের ব্যাট থেকে সেটাই দেখতে চেয়েছেন সুনীল গাভাসকর। আবার বিরাটের ফর্মে ফেরার ব্যপারে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখেও। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই মোহালীতে শততম টেস্টে নামবেন বিরাট কোহলি। গোটা দেশ এখন সেই মুহূর্তের স্বাক্ষী হওয়ার অপেক্ষায়।

close whatsapp