জসপ্রীত বুমরার উদ্দেশ্যে বিশেষ পরামর্শ সঞ্জয় বাঙ্গারের
আপডেট করা - Jan 9, 2023 2:10 pm

দীর্ঘ চোট কাটিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের স্কোয়াডেই ফিরেছেন জসপ্রীত বুমরাহ। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরিদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। যদিও সেই ম্যাচে জসপ্রীত বুমরাহকে দেখা যাবে কিনা তা এখনই বলা সম্ভব নয়। সেই ম্যাচে যদি জসপ্রীত বুমরাহ একান্তই কেলেন, তাঁর জন্য বিশেষ পরামর্শ ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের। তাঁর মতে দলে ফেরার পরই যেন নিজের সর্বোচ্চ পেসে বোলিং না করেন জসপ্রীত বুমরাহ। সদ্য চোট থেকে ফেরার পর খানিকটা সাবধানেই বুমরাহকে খেলার পরামর্শ সঞ্জয় বাঙ্গারের।
এশিয়া কাপের আগেই পিঠের পেশীতে চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এশিয়া কাপের মঞ্চে তাঁর অভাব পূরণ করতে পারেননি কোন বোলারই। এরপর অবশ্য বারতীয় দলে ফিরেছিলেন তিনি। কিন্তু বেশীদিনের জন্য বাইশগজে থাকতে পারেননি জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগেই ফের সেই পুরনো চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এরপর থেকেই আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে।
পিঠের সমস্যার জেরে টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ
টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও জসপ্রীত বুমরাহ ছিলেন অনুপস্থিত। এবার সামনে রয়েছে ঘরের ামঠে একদিনের বিশ্বকাপ। সেখানে যে ভারতীয় দলের েই তারকা বোলার অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। এনসিএ-তে ফিটনেস টেস্ট পাশ করার পরই ভারতীয় দলে ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধেই একদিনের সিরিজের স্কোয়াডে শেষ মুহূর্তে যোগ হয়েছে জসপ্রীত বুমরার নাম। মাঠে নামার আগেই তাঁকে বিশেষ পরামর্শ সঞ্জয় বাঙ্গারের।
স্টার স্পোর্টসের একটি শো-তে তিনি জানিয়েছেন, “ইতিমধ্যেই তিনি ভারতীয় দলের হয়ে বহু ম্যাচ খেলে ফেলেছেন। তাঁর বোলিং অ্যাকশন সবসময়ই সকলের থেকে আলাদা। সুতরাং বোলিংয়ের সময় তাঁর সবচেয়ে বেশী চাপ শরীরের ওপরই পড়ে। পিঠের সমস্যা কাটিয়ে ফের ভারতীয় দলে ফিরেছেন তিনি। তবে আমার মনে হয়না এই মুহূর্তে তাঁর স্বাভাবিক পেসেই বোলিং করা উচিত্। তিনি যদি এই মুহূর্তে নিজেকে খানিকটা সময় দেন, সেটাই জসপ্রীত বুমরার জন্য সবচেয়ে ভাল হবে”।
মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। চোট কাটিয়ে এই সিরিজেই ভারতীয় দলে ফিরেছেন তিনি। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একাদশে তাঁকে রাখা হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করা হয়নি।