আইপিএলের ভেন্যু ঘোষণার পরই প্রস্তুতি শিবির বদল চেন্নাইয়ের, ধোনিরা প্রস্তুতি সারবেন সুরাটে

MS Dhoni
MS Dhoni. (Photo Source: IPL/BCCI)

আইপিএল শুরু হতে এখনও একমাস বাকি রয়েছে। তার আগেই মাস্টারস্ট্রোক মহেন্দ্র সিং ধোনির। বদলে গেল চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শিবিরের জায়গা। চেন্নাইয়ে নয়, আসন্ন আইপিএলের জন্য চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা প্রস্তুতি সারবেন সুরাটে। আইপিঅএলের নতুন সূচী প্রকাশের অপেক্ষা করছিলেন মহেন্দ্র সিং ধোনিরা। গত শুক্রবার সেই আইপিএলের নতুন নিয়ম ও সূচী প্রকাশ হওয়ার পরই  নিজেদের সিবির চেন্নাই থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত চেন্নাই সুপার কিংসের।

এতদিনে কখনোই চেন্নাই তাদের ঘরের মাঠ ছাড়া প্রস্তুতি সারেনি। কিন্তু হঠাত্ এমন কী হল যে এবার প্রস্তুতি শিবিরের জন্য ঘরের মাঠই শুধু নয়, শহর পর্যন্ত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল চেন্নাই সুপার কিংস। আর সেই কারণ জানার পরই রীতিমত চমকে গিয়েছেন সকলে। আর ধোনির বুদ্ধি যে এখনও কতকটা ক্ষুরধার রয়েছে তারও প্রমাণ ফের একবার সকলে পেয়ে গেলেন।

এবারের আইপিএলে বেশীরভাগ ম্যচই খেলা হবে মুম্বইয়ে। সেইসঙ্গে পুণেতেও হবে কয়েকটি ম্যাচ। আর চেন্নাইয়ের সঙ্গে মুম্বইয়ের পিচের বহু তফাত্। তাই দলের প্রস্তুতি নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের নতুন নিয়ম ভেন্যু চূড়ান্ত হওয়ার পরই চেন্নাই থেকে মহ্ন্দ্র সিং ধোনিরা তাদের প্রস্তুতি শিবির সুরাটে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

চেন্নাইয়ের বদলে এবার সুরাটে প্রস্তুতি সারবে ধোনির চেন্নাই সুপার কিংস

সুরাটের লালভাই কন্ট্র্যাক্টর স্টেডিয়ামে প্রস্তুতি শিবির সারবে চেন্নাই সুপার কিংস। কারণ একটাই পিচের প্রকৃতি। লালভাই কন্ট্র্যাক্টর স্টেডিয়ামে নতুনভাবে তৈরি হয়েছে পিচ। আর মুম্বইয়ের পিচ যে মাটি দিয়ে তৈরি হয়, সেই মাটিই ব্যবহার করা হয়েছে সুরাটের এই স্টেডিয়ামের পিচ তৈরিতে। আর মুম্বইয়ের পিচের মতোই প্রকৃতি লালভাই কন্ট্র্যাক্টর স্টেডিয়ামের পিচেও। সেই খবর পাওয়ার পরই সিদ্ধান্ত নিতে আর দেরী করেনি ধোনিক নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।

হাতে এখনও একমাস সময় রয়েছে। প্রস্তুতির জন্য যা যথেষ্ট সময়। মুম্বইয়ের মাটিতে সফল হওয়ার লক্ষ্যে সেখানকার পিচের প্রকৃতি বোঝা অন্যতম বড় চ্যালেঞ্জ যেকোনও দলের সামনে। আর সেই কারণেই কোনওরকম সময় নষ্ট করতে নারাজ চেন্নাই সুপার কিংস। তাই ভেন্যু ঘোষণার পরই প্রস্তুতি শিবিরের জায়গা বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে  চারবার আইপিএলের চ্যাম্পিয়নদের।

মুম্বই ও সুরাটের পিচের প্রকৃতি একরকমের হওয়ার জন্যই ধোনিদের প্রস্তুতি শিবির বদলের সিদ্ধান্ত

এবারের আইপিএলে গ্রুপ বি-তে রয়েছে চেন্নাই সুপার কিংস। তাদের সঙ্গে সেই গ্রুপে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, নতুন দল গুজরাত টাইটান্স সহ পঞ্জাব ও হায়দরাবাদ। গ্রুপ পর্বের খেলায় কোনওরকম ঝুঁকি নিতে নারাজ মহেন্দ্র সিং ধোনি। সেইজন্য প্রস্তুতিতেও সময় নষ্ট করতে চাইছে না তারা।  কয়েকদিনের মধ্যেই সুরাটে প্রস্তুতিতে নেমে পড়বে চেন্নাই সুপার কিংস।

মহেন্দ্র সিং ধোনি ইতিমধ্যেই দলের সঙ্গে রয়েছেন। কয়েকদিনের মধ্যেই বাকি দেশীয় ও বিদেশী ক্রিকেটাররা যোগ দেবেন দলের সঙ্গে। এবারের আইপিএেলর জন্য মেগা নিলাম থেকে বেশকিছু বড়  নামকে দলে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এখন সুধুই দেখার সুরাটে প্রস্তুতির পরিকল্পনা তাদের সফল হয় কিনা।

close whatsapp