নাইট রাইডার্স শিবিরে বড় ধাক্কা, চোট পেয়ে ছিটকে গেলেন প্যাট কামিন্স

Pat Cummins
Pat Cummins. (Photo Source: IPL./BCCI)

আইপিএলের খাতায় কলমে এখনও একটা সূক্ষ সুোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। তার মধ্যেই বড়সড় ধাক্কা  খেল নাইট শিবির। আইপিএল থেকে ছিটকে গেলেন প্যাট কামন্স। পেশীর চোটের কারণে নাইট রাইডার্সের হয়ে আইপিএলের বাকি ম্যাচে নামতে পারবেন না প্যাট কামিন্স। যদিও নইট রাইডার্স সূত্রে এখনও পর্যন্ত সরকারীভাবে কিছু জানানো হয়নি, তবে ক্রিকেট অস্ট্রেলিয়া মারফত এমনটাই জানা গিয়েছে। শোনাযাচ্ছে পেশীর চোট নিয়ে শীঘ্রই দেশেও ফিরে যাচ্ছেন কামিন্স।

এবারের আইপিএলে দ্বিতীয়বারের জন্য় প্যাট কামিন্সকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দলের হয়ে শুরুটা ভালও করেছিলেন তিনি। কিন্তু দলের পারফরম্যান্সের সঙ্গে মাঝপথে প্যাট কামিন্সেরও  ছন্দপতন হয়েছিল। যদিও শেষপর্যন্ত ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে শেষরক্ষা হল না। পেশীর চোট পেয়ে, এবারের মতো আইপিএলের মঞ্চে আর নামা হচ্ছে না এই তারকা অজি ক্রিকেটারের। আর শেষ দুই ম্যাচের আগে সেটা যে বেশ চিনম্তায় ফেলেছে কলকাতা নাইট রাইডার্সকে তা বলার অপেক্ষা রাখে না।

পেশীর চোট পেয়ে সম্ভব দেশে ফিরে যাচ্ছেন প্যাট কামিন্স

আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে নেমেছিলেন তিনি। সেখানে মাত্র ২২ রান দয়ে তিন উইকেট নিয়ে কলকাতা নাইট রাইডার্সের জয়ের অন্যতম প্রঘান কারিগড়ের নাম ছিল প্যাট কামিন্স। সামনে আরও দুটো ম্যাচ রয়েছে কলকাতার নাইটদের। প্লে অফে পৌঁছনোর সূক্ষ সুযোগ বাঁচিয়ে রাখতে হলে এই দুই ম্যাচেই জিততে হবে নাইটদের। কিন্তু সেখানে কামিন্সকে না পাওয়াটা যে নাইট রাইডার্সের বোলিং শক্তিকে অনেকটাই দুর্বল করে দিচ্ছে তা বেশ স্পষ্ট।

এখনও পর্যন্ত এই মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন প্যাট কামিন্স। তিনি পেয়েছেন সাতটি উইকেট। যেখানে এখনও পর্যন্ত তাঁর সেরা পারফরম্যান্স কলকতা নাইট রাইডার্সর শেষ ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ২২ রান দিয়ে সেই ম্যাচে একাই নিয়েছিলেন ৩ উইকেট। শুধু তাই নয় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই আইপিএলের প্রথম লেগের ম্যাচে ১৪ বলে অর্ধশতরান করে নাইট রাইডার্সকে জিতিয়েছিলেন কামিন্স। কিন্ত দলের সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচেই পাওয়া যাবে না তাঁকে।

এবারের আইপিএলে ৭.২৫ কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীবার এই দলের হয়ে মাঠে নামার সুযোগ পেয়ে আপ্লুত হয়েছিলেন কামিন্সও। মুম্বই ম্যাচের পর সেই কথা তিনি নিজেই জানিয়েছিলেন। কিন্তু এবারও নাইট রাইডার্সের হয়ে পুরো মরসুম খেলা সম্ভব হল না তাঁর। দেশে ফিরেই যেতে হচ্ছে কামিন্সকে।

নাইট রাইডার্সের পক্ষ থেকে এখনও পর্যন্ত সরকারীভাবে কিছু জানানো হয়নি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া.এইউ-এর তরফে জানানো হয়েছে যে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন প্যাট কামিন্স। সম্ভবত চোট সারানোর জন্য দেশে ফিরে যাচ্ছেন তিনি।

close whatsapp