টেস্ট সিরিজের দল ঘোষণা শ্রীলঙ্কার, অধিনায়ক দিমুথ করুণারত্নে
আপডেট করা - Feb 25, 2022 9:07 pm

টি টোয়েন্টি সিরিজ চলার মাঝেই ভারতের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা করে দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সুক্রবার ১৮ সদস্যের দল ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আগামী ৫ মার্চ থেকে বারতের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে নামবে শ্রীলঙ্কা। টি টোয়েন্টির মতো টেস্ট শিবিরেও রয়েছে চোট আতঙ্ক। দিমুথ করুণারত্নের নেতৃত্বেই রোহিত শর্মাদের বিরুদ্ধে নামবে শ্রীলঙ্কা বাহিনী। আগামী ৫ মার্চ মোহালীতে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় টেস্টে বেঙ্গালুরুতে দিন-রাতের ম্যাচে নামবে ভারত ও শ্রীলঙ্কা।
ভারতের ঘরের মাটিতে তিনটি টি টোয়েন্টি এবং দুটো টেস্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ইতিমদ্যেই তাদের টি টোয়েন্টি দল ভারতের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে। যদিও সিরিজের শুরুটা একেবারেই ভাল হয়নি শ্রীলঙ্কার। প্রথম ম্যাচেই ভারতের কাছে ৬২ রানে হেরে গিয়েছে লঙ্কাহ বাহিনী। যদিও তাদের ঘুরে দাঁড়ানোর সময় এখনও রয়েছে। এরইমাঝে তাদের টেস্ট দলও ঘোষমা করে দিল শ্রীলঙ্কা।
যদিও এই দলেও তাদের সেরা দুই তারকা নেই। করোনার জন্য আগেই ফিরে গিয়েছেন ওয়াহিন্ডু হাসারঙ্গা। অস্ট্রেলিয়া থেকেই চোট নিয়ে ভারতে এসেছিলেন মাহিশা থিকসারাও। প্কথমে তাঁকে নিয়ে আশাবাদী থাকলেও শেষপর্যন্ত তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তো তিনি নেই। টেস্ট সিরিজেও ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না এই তারকা। শোনাযাচ্ছে তাঁকে দেশে পাঠানোর ব্যবস্থা করছে শ্রীলঙ্কা।
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন দিমুথ করুণারত্নে। লঙ্কা শিবিরে একমাত্র অভিজ্ঞ ক্রিকেটার হিসাবে রয়েছেম অ্যাঞ্জেলো ম্যাখুজ। টেস্ট দলে থাকলেও, কুশল মেন্ডিসের খেলার ব্যপারে এখনও পুরোপুরি নিশ্চিত নয় শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। চোট রয়েছে এই তারকারও। তা নিয়েও চিন্তায় রয়েছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। একইসঙ্গে টেস্ট দলের সঙ্গে টি টোয়েন্টি দলে হাসারঙ্গা ও মাহিশা থিকসারার পরিবর্ত ক্রিকেটারও ঘোষণা করে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ডিকওয়েলা ও ডিসিলভাকে টি টোয়েন্টি দলে ডেকে নিয়েছেন তারা।
বহুদিন পর ফের শ্রীলঙ্কা দলে ফেরানো হয়েছে তাদের তারকা পেসার সুরঙ্গা লাকমলকে। সেইসঙ্গে দুশমন্ত চামিরা তো রয়েছেনই। ভারতের বিরুদ্ধে শক্তিশালী স্পিন অ্যাটকও তৈরি রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। আগামী ৫ মার্চ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে যাত্রা শুরু করবে শ্রীলঙ্কা বাহিনী।
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড
দিমুথ করুণারত্নে (অধিনায়ক)
পাথুম নিশাঙ্কা
লাহিরু থিরিমানে
ধনঞ্জয় ডিসিলভা
কুশল মেন্ডিস
অ্যাঞ্জেলো ম্যাথুজ
দীনেশ চন্ডীমল
চরিথ আসালঙ্কা
নিরোশান ডিকওয়েলা
চামিকা করুণারত্নে
রমেশ মেন্ডিস
লাহিরু কুমারা
সুরঙ্গা লাকমল
দুশমন্থ চামিরা
বিশ্ব ফার্ণান্ডো
জেফরি ভ্যান্ডারসে
প্রবীন জয়াউক্রেমা
লসিথ এমবুলডেনিয়া