“যুগের অবসান” – টেস্ট স্কোয়াড থেকে পূজারা ও রাহানে বাদ পড়তেই টুইটারে প্রতিক্রিয়ার ঢেউ
এই মুহূর্তে দুই ক্রিকেটারই রঞ্জি ট্রফিতে খেলছেন
আপডেট করা - Feb 23, 2022 4:40 pm

১৯শে ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের আসন্ন হোম সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে৷ ভারত বিরাট কোহলি ও ঋষভ পান্তকে ছাড়াই টি-টোয়েন্টি সিরিজে খেলবে কারণ উভয় খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে৷ চোটের কারণে বাদ পড়েছেন ওয়াশিংটন সুন্দর ও কেএল রাহুল। টি-টোয়েন্টি দলে বিশেষ চমক না থাকলেও টেস্ট দলে দুই ক্রিকেটারের অনুপস্থিতি ক্রিকেটপ্রেমীদের নজরে পড়েছে।
দীর্ঘদিন ধরে অফ-ফর্মে ভোগা সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে, দুজনকেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘোষিত ১৮ জনের স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। বেশ কিছু সিনিয়র ক্রিকেটারকে দলে ফিরিয়েও আনা হয়েছে। বিশ্রামে থাকা জসপ্রিত বুমরাহ এবং চোট সারিয়ে পূর্ণ ফিটনেস লাভ করা রবীন্দ্র জাডেজা, উভয়েই দুটি ফর্ম্যাটের স্কোয়াডেই জায়গা পেয়েছেন।
অনেক দিন ধরেই জল্পনা চলছিল পূজারা ও রাহানেকে টিম ম্যানেজমেন্টের দিক থেকে যত সুযোগ দেওয়া হয়েছে, সেসবকে তাঁরা কাজে লাগাতে পারেননি এবং দুজনের একজন বা দুজনই দল থেকে বাদ পড়তে পারেন। বাস্তবে দেখা গেল ভারতীয় দলের নির্বাচকরাও এই দুজনকে টেস্ট স্কোয়াড থেকে অপসারণ করে নতুনদের সুযোগ দিতে আগ্রহী।
সিনিয়র ক্রিকেটারদের মধ্যে এই দুজন ছাড়া ঋদ্ধিমান সাহা ও ইশান্ত শর্মাও বাদ পড়েছেন। ভারতের নির্বাচক মন্ডলীর প্রধান চেতন শর্মা এই প্রসঙ্গে বলেছেন, “আমরা তাদের বলেছি যে দুটি টেস্ট ম্যাচের জন্য আমরা তাদের বিবেচনা করব না। তাদের জন্য দরজা বন্ধ করে দেওয়ার আমরা কেউ না। রান করো, উইকেট নাও, দেশের জন্য খেলো। আমরা রাহানে, পূজারা, ইশান্ত, সাহাকে রঞ্জি ট্রফি খেলতে অনুরোধ করেছি।”
রঞ্জি ট্রফিতে রাহানে সেঞ্চুরি করলেও পূজারা ব্যর্থ হয়েছেন
রঞ্জি ট্রফিতে ঋদ্ধিমান সাহা বাংলা দলের খেলছেন না এবং ইশান্ত শর্মা প্রাথমিকভাবে দিল্লির রঞ্জি দল থেকে নিজেকে সরিয়ে রাখলেও সাম্প্রতিক খবর অনুযায়ী তিনি গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দেবেন। অন্যদিকে, রাহানে মুম্বইয়ের হয়ে এবং পূজারা সৌরাষ্ট্রর হয়ে রঞ্জি ট্রফিতে অংশ নিচ্ছেন এবং প্রথম রাউন্ডের ম্যাচে দুজনেই প্রথম একাদশে জায়গা পেয়েছেন।
ঘটনাচক্রে আহমেদাবাদে মুম্বইয়ের প্রথম রাউন্ডের ম্যাচ সৌরাষ্ট্রের বিরুদ্ধে হওয়ায় দুই খেলোয়াড় একই ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছেন। যদিও এই ম্যাচে পারফরম্যান্সের দিক দিয়ে দুই ক্রিকেটার দুই মেরুতে অবস্থান করছেন। মুম্বইয়ের হয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রাহানে ২৯০ বলে ১২৯ রান করেছেন। অন্যদিকে, পূজারা সৌরাষ্ট্রর হয়ে ৪ বল খেলে কোন রান না করে আউট হয়েছেন। এখন দেখার রঞ্জি ট্রফিতে পারফর্ম করে এই দুই বর্ষীয়ান ব্যাটার আবার ভারতীয় দলে জায়গা করে পারেন কি না।
টেস্ট দলে পূজারা ও রাহানের বাদ পড়ার খবর শুনে টুইটারে ক্রিকেটপ্রেমীরা যেভাবে প্রতিক্রিয়া দেখালো
Last time when Cheteshwar Pujara or Ajinkya Rahane didn't play Test for India.
Virat Kohli scored his 1st Test hundred in Adelaide Oval , Australia.
Gambhir , Sehwag , Dravid , Sachin , Laxman , Kohli , Saha – This was batting unit.
END of an Era. 🇮🇳 pic.twitter.com/IgVTm7SrtO
— DK (@ViratCrazyDK) February 19, 2022
https://twitter.com/dee_cric_/status/1494998722211549189
BCCI to Rahane and Pujara : pic.twitter.com/2kkzdum9qa
— Aparna (@AppeFizzz) February 19, 2022
https://twitter.com/onlysushil/status/1495000232194498564
https://twitter.com/akakrcb6/status/1494988695752962048
So within 8 months of WTC final, Taylor & Watling have retired; Pujara, Rahane & Ishant seem to have been dropped; and Kohli will no longer captain 🇮🇳
We often see change in the year following World Cup finals – but this is more change than I would have guessed, esp from 🇮🇳
— Michael Appleton (@michelappleton) February 19, 2022
END of an ERA
Thank You Rahane , Pujara , Ishant and W Saha. 🙏 pic.twitter.com/xeStzLicLL
— DK (@ViratCrazyDK) February 19, 2022
Even the darkest night will end and the sun will rise again.
Surely Ajinkya rahane and Cheteshwar pujara will make solid comeback in future . Both are champion players no one can doubt 🥺🥺💯💯.@cheteshwar1 @ajinkyarahane88 #CricketTwitter #Rahane #Pujara pic.twitter.com/D4SVby3HNW— Malay 🇮🇳❤ (@malay_chasta) February 19, 2022
Pujara and Rahane are dropped from test series against Sri Lanka. Finally achhe din for Team India.
— R A T N I S H (@LoyalSachinFan) February 19, 2022
https://twitter.com/FarziCricketer/status/1494993400394780677
Thank You Rahane and Pujara 🙏#CricketTwitter pic.twitter.com/NlGMaXCACs
— Abhishek (@be_mewadi) February 19, 2022