ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের খেলা নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের আপত্তি
ফ্র্যাঞ্চাইজিগুলির আশঙ্কা মুম্বই অনভিপ্রেত সুবিধা পেতে পারে
আপডেট করা - Feb 24, 2022 1:53 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২ ভারতে ফিরে আসছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) করোনাভাইরাস মহামারীর কারণে আসন্ন মরসুম মুম্বই এবং পুনেতে আয়োজন করার পরিকল্পনা করছে। বিসিসিআই ভারতে আইপিএল ২০২১-এর প্রথম পর্বের আয়োজন করেছুল কিন্তু বায়ো-বাবলের মধ্যে কোভিড-১৯ কেস অত্যধিক হারে বৃদ্ধি পাওয়াায়বোর্ডকে টুর্নামেন্টের দ্বিতীয় পর্যায় সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করতে হয়েছিল।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং ডিওয়াই পাটিল স্টেডিয়ামে লিগ পর্যায়ের ৫৫টি ম্যাচ আয়োজিত হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, ১৫টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেতে চলেছে পুনের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম।
যেহেতু মহারাষ্ট্রের মধ্যে আইপিএল ২০২২ সীমাবদ্ধ থাকছে তাই মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া অন্য কোন দল ঘরের মাঠে ম্যাচ পাবে না
যদিও, সাম্প্রতিক প্রতিবেদনে জানা যাচ্ছে যে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) হোম গ্রাউন্ড ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের খেলার বিষয়ে তাদের অসুবিধার কথা প্রকাশ করেছে। টাইমস অফ ইন্ডিয়ার মতে, ফ্র্যাঞ্চাইজিরা মনে করে ওয়াংখেড়েতে এমআই একটি অনভিপ্রেত সুবিধা উপভোগ করবে। যদিও ফ্র্যাঞ্চাইজিদের ডিওয়াই পাটিল স্টেডিয়াম, ব্র্যাবোর্ন স্টেডিয়াম বা পুনেতে খেলতে কোনো সমস্যা নেই আপাতত।
“অন্য কোনো দলই হোম ম্যাচ পাচ্ছে না। এমআই যদি ওয়াংখেড়েতে তাদের বেশ কিছু ম্যাচ খেলে তা অন্যায্য হবে, কারণ সেটি বছরের পর বছর ধরে তাদের আস্তানা। ফ্র্যাঞ্চাইজিগুলো এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ডিওয়াই পাটিল স্টেডিয়াম এবং পুনেতে মুম্বাই ইন্ডিয়ান্সের বেশির ভাগ ম্যাচ খেলা নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের কোনো সমস্যা নেই। এমনকি ব্রেবোর্ন স্টেডিয়াম নিয়েও তাদের আপত্তি নেই। আশা করি, বিসিসিআই বিষয়টি খতিয়ে দেখবে,” একটি ফ্র্যাঞ্চাইজি সূত্র টাইমস অফ ইন্ডিয়া অনুসারে বলেছে।
বিসিসিআইয়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মহারাষ্ট্রে ১০টি ফ্র্যাঞ্চাইজির জন্য অনুশীলনের মাঠ খুঁজে বার করা। সেই প্রতিবেদনে ররকম উল্লেখ ছিল যে নভি মুম্বইয়ের ক্রিকেট স্টেডিয়াম এবং বান্দ্রা কুরলা কমপ্লেক্সের সুবিধাগুলি অনুশীলন সেশনের জন্য ব্যবহার করা যেতে পারে।
“এতগুলি দলের বিমান ভ্রমণ আরও একটি সংক্রমণের প্রাদুর্ভাব ঘটাতে পারে। বিসিসিআই একেবারেই সুযোগ নিতে চায় না। প্রথম উদ্দেশ্য ভারতে যথাসময়ে লিগ সম্পন্ন করা। আরও একটি তরঙ্গ কখন শুরু হবে তা কেউ ভবিষ্যদ্বাণী করতে পারে না,” বিসিসিআইয়ের একজন কর্মকর্তা বলেছেন।
আইপিএল ২০২২ ফাইনাল ২৯শে মে খেলা হবে বলে আশা করা হচ্ছে, যদিও প্লে-অফের স্থানগুলি এখনও নির্ধারণ করা হয়নি। ২৪শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আইপিএল গভর্নিং কাউন্সিল মিটিং রয়েছে যেখানে সময়সূচীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।