যোগ্য নেতৃত্ব দিয়ে দলকে সাফল্যে এনে দেওয়াই লক্ষ্য নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারের
আপডেট করা - Feb 16, 2022 7:59 pm

আইপিএলের মঞ্চে মার্কি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশীা দামে বিক্রি হয়েছেন শ্রেয়স আইয়ার। নাইট শিবিরে যাওয়াই শুধু নয়, তিনি এখন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কও। বুধবারই শ্রেয়স আইয়ারকে নিিজেদের নেতা হিসাবে ঘোষমা করেছে কলকাতা নাইট রাইডার্স। তাঁকে অধিনায়ক হিসাবে পেয়ে কোচ ব্রেন্ডন ম্যাকালাম যেমন আপ্লুত। তেমনই নাইট শিবিরের নেতা হওয়ার দায়িত্ব পেয়ে খুশি শ্রেয়স আইয়ারও। যোগ্য নেতৃত্ব দিয়ে দলকে সাফল্য এনে দেওয়ার লক্ষ্য শ্রেয়স আইয়ারের।
এবারের আইপিএলের মেগা নিলাম শুরু হওয়ার আগে থেকেই শ্রেয়স আইয়ার ছিলেন হট কেক। দিল্লি ক্যাপিটালস তাঁকে ছেড়ে দেওয়ার পর থেকেই বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির নজর ছিল এই তরুণ তারকা ক্রিকেটারের দিকে। হবে নাই বো কেন দিল্লি ক্যাপিটালসের গয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। একইসঙ্গে নিজের নেতৃত্ব দেওয়ার দক্ষতাও প্রমান করেছিলেন তিনি।
আর শ্রেয়স আইয়ারের এই পারফরম্যান্স দেখার পর থেকেই তাঁকে নেওয়ার জন্য প্রস্তুত হতে শুরু করেছিল বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। যদিও সেই লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে ছিল কলকাতা নাইট রাইডার্সই। নিলামের প্রথম দিন শ্রেয়স আইয়ারের নাম ওঠা সঙ্গে সঙ্গেই তাঁকে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিল নাইট রাইডার্স। শেষপর্যন্ত লড়াই করে তাঁকে ঘরে তুলেছে নাইটরা।
যোগ্য নেতৃত্ব দিয়ে নাইট রাইডার্সকে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য শ্রেয়স আইয়ারের
এবার সেই শ্রেয়স আইয়ারের ওপরই নেতৃত্বের ভারও তুলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর সেই দায়িত্ব পেয়েই আপ্লুত নাইটদের নতুন অধিনায়ক। তিনি জানিয়েছেন, “কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বের দায়িত্ব আমার কাঁধে তুলে দেওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। দলকে যোগ্য নেতৃত্ব দিয়ে সাফল্যের রাস্তায় পৌঁছে দেওয়ার লক্ষ্য আমি আত্মবিশ্বাসী”।
শুধু এটুকুই নয় শ্রেয়স আইয়ার আরও জানিয়েছেন, “কলকাতা নাইট রাইডার্সের মতো একটা দলের অধিনায়ক হওয়ার মতো সুযোগ পেয়ে আমি আপ্লুত। এই দলেও অন্যান্য দলের মতো বহু প্রতিভা রয়েছে। তাদের নিয়ে সামনে এগিয়ে যাওয়াই এখন আমার লক্ষ্য”।
গতবার আইপিএলের ফাইনালে উঠেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষরক্ষা করতে পারেনি তারা। ফাইনালে হেরেই মাঠ ছাড়তে হয়েছিল তাদের। এবারের আসন্ন আইপিএলের আগে হত মরসুমের কোনও নেতার ওপরই আর ভরসা রাখতে নারাজ ছিল নাইট টিম ম্যানেজমেন্ট। সেই মতো নিলামের আগেই তারা ছেড়ে দিয়েছিল কার্তিক, ইয়ন মর্গ্যানদের। সেই মতোই নাইটরা যে নতুন অধিনায়ক খুঁজছে সেই বার্তাও ছিল স্পষ্ট।
এই মরসুমে নাইট শিবিরের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।