দ্বিতীয় দিন রেকর্ড দামে বিকোলেন লিয়াম লিভিংস্টোন, টুইটারে শুভেচ্ছাবার্তার ঢল

Liam Livingstone
Liam Livingstone. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

কেভিন পিটারসন, অ্যান্ড্রু ফ্লিনটফদের পিছনে ফেলে আইপিএলের মঞ্চে নতুন ব্রিটিশ তারকার নাম এখন লিয়াম লিভিংস্টোন। মেগা নিলামের দ্বিতীয়দিনের শুরুতে একাই সমস্ত লাইমলাইট নিজের দিকে কেড়ে নিলেন এই তারকা অলরাউন্ডার। দ্বিতীয় দিনের শুরুতেই সকলকে টেক্কা দিয়ে পঞ্জাব কিংসে নিজের জায়গা পাকা করে ফেললেন ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। আইপিএলে প্রথম দর্শনেই ১১.৫০ কোটি টাকার বিনিময়ে পঞ্জাবে গেলেন তিনি।

বেন স্টোকসের পর দ্বিতীয় দামী ব্রিটিশ ক্রিকেটার হিসাবেও নিজের নাম পাকা করে ফেললেন তিনি। এর আগে ২০১৮ সালে ব্রিটিশ ক্রিকেটারদের মধ্যে বেন স্টোকসকে নিয়ে এমন লড়াই দেখা গিয়েছিল। তিনি বিক্রি হয়েছিলেন ১৪ কোটি টাকায় সেবার। তার আগে অবস্য ব্রিটিশদের মধ্যে সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। সেই জায়গাই এবার কেড়ে নিলেন তিনি।

একইসঙ্গে এবারের আইপিএলে বিদেশী ক্রিকেটার হিসাবেও সর্বোচ্চ দাম পেয়ে গেলেন তিনি। দ্বিতীয় দিন শুরু থেকেই একজন আক্রমনাত্মক অলরাউন্ডারের দিকে নজর ছিল প্রতিটা ফ্র্যাঞ্চাইজির। অপেক্ষা ছিল শুধু এই তরুণ ক্রিকেটারের নাম ওঠার। লিয়াম লিভিংস্টোনের নাম নিলামের মঞ্চে ওঠার পর থেকেই শুরু তাঁকে নিয়ে দড় টানাটানি। শেষপর্যন্ত সেই লড়াইয়ে অবশ্য জয় হাসিল করে নেয় পঞ্জাব কিংসই।

ব্রিটিশ ক্রিকেটার হিসাবে এবার সর্বোচ্চ দাম পেলেন লিয়াম লিভিংস্টোন

এদিন লিভিংস্টোনের নাম ওঠার পর থেকেই তাঁকে নিতে মরিয়া ছিল পঞ্জাব কিংস। সঙ্গে লড়াইয়ে ছিল কলকাতা নাইট রাইডার্স। এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াইটা বেশ হাড্ডহাড্ডি চলে। অবশেষে পকেটের কথা ভেবে লিভিংস্টোনের আশা ছাড়তেই হয় কলকাতার নাইট শিবিরকে। কিন্তু অন্যান্যরা সেইসময় লড়াইয়ে ঢুকে পড়েন।


https://twitter.com/navsurani/status/1492791468897062915

পঞ্জাবের সঙ্গে কখনও গুজরাত আবার কখনও হায়দরাবাদের লড়াই শুরু হয়। যদিও শেষপর্যন্ত ১১.৫০ কোটি টাকা দিয়ে তাঁকে ঘরে তুলে নেয় পঞ্জাব। ইংল্যান্ডের  জার্সিতে টি টোয়েন্টি ক্রিকেটে নজর কাড়া পারফরম্যান্স রয়েছে তাঁর। মাত্র ১৩ ম্যাচ খেলে রয়েছে ২৮৫ রান। এছাড়া সর্বোচ্চ স্কোর তাঁর ১০৩ রান।

যদিও আইপিএলের মঞ্চে তেমনভাবে এখনও পর্যন্ত ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। বল হাতে অবশ্য ১৩টা  উইকেট রয়েছে তাঁর। আর সেজন্যই এবার আর তাঁকে নেওয়ার আগ্রহ দেখায়নি রাজস্থান রয়্যালস। তবে দ্বিতীয় দিন তিনিই হয়ে গিয়েছেন সর্বোচ্চ ক্রিকেটার।

close whatsapp