বাউন্স ও গতিতেই এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে সাফল্য দিতে চান রাইলি মেরে়ডিথ
আপডেট করা - Mar 20, 2022 4:08 pm

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের বাইশগজে আগুন ঝরাতে প্রস্তুত তরুণ অজি তারকা রাইলি মেরেডিথ। এবারের আইপিএলে ১৫০ কিমি প্রতি ঘন্টা বোলিং এবং বাউন্সেই প্রতিপক্ষকে শেষ করে দিতে চান এই তরুণ ক্রিকেটার। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই তরু অজি ক্রিকেটার। ওয়ংখেড়ের বিগস্কৃণে শুধুই নিজের নামের পাশে ১৫০ কিলোমিটার গতি দেখতে চান রাইলি মেরেডিথ। মুম্বই ইন্ডিয়ান্সে ট্রেন্ট বোল্টের পরিবর্তে এবার এসেছেন এই অজি ক্রিকেটার।
আইপিএল শুরু হতে আর মাত্র ছদিন বাকি রয়েছে। আগামী ২৭ মার্চ আইপিলের মঞ্চে প্রথম ম্যাচে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও সেইম্যাচেই রাইলিকে দেখা যাবে কিনা, ত এখনই স্পষ্ট নয়, তবে মুম্বই ইন্ডিয়ান্স যে রাইলির গতি এবং বাউন্স এবার কাজে লাগাতে চান তা বেশ স্পষ্ট। বরাবরই আইপএলের মঞ্চে মুমবই ইন্ডিয়ান্স বোলিংয়ের প্রধান্য দেখিয়েছে। এবারও হয়ত সেটাই দেখাতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স।
যদিও আইপিএলের মঞ্চে রাই মেরেডিথের পারফরম্যান্স ততটা ভাল নয়। গতবারের আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলেছলেন তিনি। সব ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। সেইসঙ্গে বল হাতেও তেমন সফল ছিলেন না এই তরুণ ক্রিকেটার। পঞ্জাব কিংসের হয়ে পাঁচ ম্যাচ খেলে ৪টি উইকেট পেয়েছিলেন এই তরু রাইলি মেরেডিথ। এবার অবশ্য মেগা নিলামে তাঁকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
গতবার পঞ্জাব কিংসের হয়ে বল হাতে সাফল্য পাননি রাইলি মেরেডিথ
আর সেখানেই নিজের সেরাটা দিতে চান এই তরুণ অজি ক্রিকেটার। মুম্বই ইন্ডিয়ান্সের ইউটিউব চ্যানেলে তিন জানিয়েছেন, “নমস্কার সকলকে, আমার নাম রাইলি মেরেডিথ। আমি ২৫ বর্ষীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার। আমি একজন ডানহাতি বোলার এবং ডান হাতি ব্যাটারও। আমার প্রিয় বোলিং ডেলিভরি হল বাউন্সার। আর এবারের বিগস্কৃণে আমার নামের পাশে বলের গতিবেগ ১৫০ কিলোমিটার দেখতে চাই”।
এবারের মেগা নিলাম থেকে রাইলি মেরেডিথকে ১ কোটি টাকায় দলে তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স। গতবা মুম্বই ইন্ডিয়ান্সে থাকলেও, এবার আর ট্রেন্ট বোলিকে নিজেদের দলে না রাখারই সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট। তাঁর জায়গাতেই এই দ্রুতগতির বোলারকে দলে নিয়েছেন তিনি। আইপিএলে তেমন সফল এখনও পর্যন্ত না হলেও, টি টোয়েন্টি ক্রিকেটে বেশ সাফল্যের সঙ্গেই বল করেছেন রাইলি।
এখনও পর্যন্ত ৫৫টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সেখানেি রাইলি মেরেডিথের ঝুলিতে রয়েছে ৭১টি উইকেট। শুধু তাই নয় অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত তাঁর খেলা ৫টি টি টোয়েন্টিতে উইকেট রয়েছে ৮টি। রািলি মেরেডিথের টি টোয়েন্টি ক্রিকেটে গড় রয়েছে ২৩.৩৬। রাইলি মেরেডিথ আত্মবিশ্বাসী হলেও, মুম্বইয়ের হয়েও তিনি কতটা সফল হতে পারবেন, তা নিয়ে একটা জল্পনা রয়েই গিয়েছে। বিরাট কোহলির ছোট বেলার কোচ রাজকুমার শর্মা রাইলিকে নেওয়াটা মুম্বইয়ের ভুল হিসাবেই দেখছেন।