কেন আইপিএলে নেই তিনি, সেই কারণ নিজেই জানালেন মিচেল স্টার্ক

Mitchell Starc
Mitchell Starc. (Source: Twitter)

২০১৮ সালে শেষবার কলকাতা নাইট রাইডার্সে ছিলেন তিনি। কিন্তু সেবার নাইটদের জার্সিতে মাঠে নামতে দেখা যায়নি অস্ট্রেলিয়ার তারকা পেসারকে। এরপর থেকে প্রতিবারই আইপিএলের থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি। এবার অবশ্য স্টার্ককে নিয়ে ফের একটা জল্পনা শুরু হয়েছিল। শোনাযাচ্ছিল আইপিএলের মেগা নিলামে অংশ নিতে পারেন অজি তারকা মিচেল স্টার্ক। কিন্তু শেষ মুহূর্তে ফের সকলকে আশাহত করেন তিনি। একেবারে শেষ মুহূর্তে এসে আইপিএলের নিলামে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

সেই থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে বারবার স্টার্ক কেন এমন করছে। তবে কী সে আইপিএল খেলতেই চাননা। অবশেষে সেই ব্যপার নিয়ে মুখ খুললেন অজি তারকা মিচেল স্টার্ক। নিজেই জানালেন শেষ মুহূর্তে কেন আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর তার প্রধান কারণ হল বায়োবাবল। সঙ্গে অবশ্যই পরিবারের সঙ্গে সময় কাটানো তো রয়েছেই।

স্টার্ক জানিয়েছেন, “আইপিএলের মেগা নিলামে অংশ নেওয়ার থেকে মাত্র কয়েকধাপ দূরে ছিনাম আমি। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করি। কারণ টানা ২২ সপ্তাহ বায়োববলের মধ্যে থাকা সম্ভব নয়। পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। আর সেজন্যই শেষ মুহূর্তে গিয়ে আইপিএল থেকে নাম তুলে নিয়েছি”।

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে মাত্র দুট মরসুম খেলেছেন মিচেল স্টার্ক। ২০১৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই আইপিএলের মঞ্চে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার এই তারকা বোলারের। প্রথম বারই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। ২০১৫ সালেও বিরাট কোহলিদের দলের হয়েই মাঠে নেমেছিলেন এই তারকা বোলার। দুই মরসুম মিলিয়ে স্টার্কের উইকেট ছিল ৩৪টি। স্টাইকরেটও ছিল ১৭।

এরপর ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সে আসেন মিচেল স্টার্ক। সকলকে চমকে দিয়ে সেবার রেকর্ড দামে অজি তারকাকে দলে এনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই চিটকে যান তিনি। চোট পান মিচেল স্টার্ক। তাঁকে ২০১৮ সালেই ছেড়ে দেওয়া হয় নাইটদের শিবির থেকে। এরপর থেকে আর আইপিএলের মঞ্চে দেখা যায়নি এই তারকা বোলারকে।

এবার একটা জল্পনা চললেও শেষপর্যন্ত সেই বায়োবাবলের জন্যই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। যদিও ভবিষ্যতে যে তিনি আইপিএলের মঞ্চে নামবেন না এমনটা নয়। আইপিএলের খেলার ইচ্ছা তাঁর রয়েছে। এই প্রসঙ্গে তিনি জানান, “ভবিষ্যতে অবশ্যই আমি আইপিএল খেলার ব্যপারে আশাবাদী। তবে আমার কাছে সবসময়ই আগে দেশ। অস্ট্রেলিয়ার হয়ে খেলার পরই আইপিএলের খেলার কথা ভাবব। আপাতত আমি পরিবারের সঙ্গেই সময় কাটাতে চাইছি”।

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী বেঙ্গালুরুতে আয়োজন হতে চলেছে আইপিএলের মেগা নিলাম। ইতিমধ্যেই প্রায় ১২০০-এরও বেশী ক্রিকেটারের নাম নথিভুক্ত হয়ে গিয়েছে। ঐতিহাসিক এই নিলামে কোন ক্রিকেটার কী চমক দেখায় তারই অপেক্ষায় সকলে।

 

close whatsapp